এক্সপ্লোর

Samantha Akkineni: বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন করতেই মেজাজ হারালেন সামান্থা আক্কিনেনি

Samantha Akkineni: মন্দিরের দিকে যাওয়ার সময়েই এক সাংবাদিক তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন। অভিনেত্রীর দাম্পত্য বিচ্ছেদ নিয়ে যা রটছে তা সত্য কি না জিজ্ঞেস করেন সাংবাদিক।

মুম্বই: ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা খুব একটা পছন্দ হয়নি অভিনেত্রী সামান্থা আক্কিনেনির। সম্প্রতি এক মন্দিরে ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। সেখানে তাঁকে এক সাংবাদিক তাঁর স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ নিয়ে গুঞ্জন সংক্রান্ত প্রশ্ন করেন। 

‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজের মুক্তির পর অভিনেত্রী সামান্থা আক্কিনেনি এখন বেশ পরিচিত নাম। সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে পুজো দিতে যান সামান্থা। মন্দিরের দিকে যাওয়ার সময়েই এক সাংবাদিক তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন। অভিনেত্রীর দাম্পত্য বিচ্ছেদ নিয়ে যা রটছে তা সত্য কি না জিজ্ঞেস করেন সাংবাদিক। প্রশ্ন শুনেই মেজাজ হারান অভিনেত্রী। তেলেগু ভাষায় উত্তর দেন 'আমি তো মন্দিরে এসেছি। আপনার কোনও বোধ নেই?' 

অভিনেত্রী নিজের ট্যুইটার হ্যান্ডল থেকে পদবী ফেলে নাম বদলে 'এস' করে দেওয়ার পর থেকেই সামান্থা এবং চৈতন্যের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন প্রকাশ্যে আসে। যদিও সোশ্যাল মিডিয়ায় একে অন্যের কাজের প্রশংসা করতে দেখা যায় তাঁদের। 

নাগা চৈতন্যের প্রথম হিন্দি ছবি 'লাল সিং চাড্ডা'। সেই সিনেমার সেট থেকে আমির খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। সেই পোস্টটি রিশেয়ার করতে দেখা যায় অভিনেত্রী সামান্থা আক্কিনেনিকে। এছাড়াও সম্প্রতি চৈতন্যের আগামী ছবি 'লভ স্টোরি'-এর ট্রেলার রিট্যুইট করেন সামান্থা। প্রশংসাও করেন। পোস্টে মন্তব্য করেন চৈতন্য, 'থ্যাঙ্কস স্যাম'।

কিছুদিন আগেই 'দ্য ফ্যামিলি ম্যান ২' ওয়েব সিরিজে অভিনয় করে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্নে সামান্থা আক্কিনেনি সেরা অভিনেত্রীর শিরোপা পান। এই শিরোপা জেতায় তাঁকে কঙ্গনা রানাওয়াত, রকুলপ্রীত সিংহ সহ অনেক বলি তারকাই শুভেচ্ছা জানিয়েছিলেন। 

আরও পড়ুন: পিয়ানোয় মীরা রাজপুত, 'বেখেয়ালি' সুর শোনার অপেক্ষায় শাহিদ কপূর

আরও পড়ুন: Urvashi Routela Upcoming Movie: আগামী ছবির জন্য মার্শাল আর্টস শিখছেন উর্বশী রাউতেলা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Best stocks To Buy : পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
Holi Special Cars :  এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ২: বিজেপির 'পরিবর্তন যাত্রা'র সূচনা করে তীব্র আক্রমণ অমিত শাহের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২.৩.২৬) পর্ব ১: যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া । বাড়ছে তেলের দাম । যুদ্ধ ছড়াতে পারে পৃথিবীজুড়ে ?
Kalyan Banerjee: রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরে কাজ পেলেন এক দৃষ্টিহীন দাবাড়ু
Kolkata Ink: ২ দিন ব্য়াপী কর্মশালার আয়োজন করল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা
T20 WORLD CUP 2026। ইডেনে মরণ-বাঁচন ম্যাচে আজ চমক ভারতের একাদশে? কী নকশা সাজাচ্ছেন গম্ভীর

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Best stocks To Buy : পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
পতনের বাজারেও এই স্টকগুলিতে ভরসা রাখছে বিদেশি বিনিয়োগকারীরা, তিন মাসে বিনিয়োগ বাড়ল ৫০% পর্যন্ত
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
ইরান-ইজরায়েল যুদ্ধে লাফিয়ে বাড়ছে তেলের দাম, এবার কোন 'ট্রাম্প কার্ড' খেলবে ভারত ?
Holi Special Cars :  এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
এই হোলিতে আপনার পছন্দের গাড়িগুলি পাবেন নতুন রঙে, দেখে নিন একনজরে
Stock Market Crash : শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
শেয়ার বাজারে হাহাকার, কয়েক মিনিটেই বিনিয়োগকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকা উধাও!
Pakistan Stock Market Crash : সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
সামলে নিল ভারত, পাকিস্তানের শেয়ার বাজার পড়ল ১০ শতাংশ, বন্ধ করে দেওয়া হল মার্কেট 
Stock Market Crash : ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
ধসের বাজারে এই ৩০ শেয়ারে ভরসা রাখছে দুই ব্রোকারেজ ফার্ম, জেনে নিন নাম 
Israel Iran War : ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
ইরান-ইজরায়েল সংঘাতে রক্তাক্ত শেয়ার বাজার, যদিও রকেটের গতিতে ছুটছে এই ডিফেন্স স্টক
Gold Price: সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
সোনার দাম আকাশ ছুঁয়েছে, কিন্তু সবচেয়ে বেশি সোনা কেনে কোন দেশ জানেন কি?
Embed widget