এক্সপ্লোর

Samantha Comment on Troll: বিচ্ছেদের পর নাগা চৈতন্যর থেকে ৫০ কোটি টাকা খোরপোশ নিয়েছেন? মুখ খুললেন সামান্থা

বেশ কিছুদিন আগেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন সামান্থা রথ প্রভু (Samantha Rath Prabhu) ও নাগা চৈতন্য (Naga Chaitanya)। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিবাহিত জীবনে ইতি টানার ঘোষণা করেন দুই তারকা।

মুম্বই: দক্ষিণী তারকা নাগা চৈতন্যর (Chay Akkineni) সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকে একের পর এক অভিযোগের তির উঠছে অভিনেত্রী সামান্থা রথ প্রভুর (Samantha Rath Prabhu) উদ্দেশে। কখনও শোনা যাচ্ছে তিনি অন্য কারও সঙ্গে সম্পর্কে থাকার কারণে বিচ্ছেদ চেয়েছেন তো কখনও অভিযোগ উঠছে তাঁর সন্তান না চাওয়াকে কেন্দ্র করে। যদিও আগের সমস্ত অভিযোগই অস্বীকার করেছেন সামান্থা। সম্প্রতি তাঁর উদ্দেশে ফের অভিযোগ উঠেছে। শোনা গিয়েছে, বিবাহবিচ্ছেদের পর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর কাছ থেকে খোরপোশ বাবদ নাকি ৫০ কোটি টাকা নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে এই অভিযোগে ট্রোলিংয়েরও শিকার হচে হচ্ছে। অবশেষে মুখ খুললেন সামান্থা রথ প্রভু।

আরও পড়ুন - Tiger Shroff Injury: 'গণপত'-এর শ্যুটিংয়ে চোখে চোট, এ কী অবস্থা টাইগার শ্রফের!

বেশ কিছুদিন আগেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন সামান্থা রথ প্রভু ও নাগা চৈতন্য। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বিবাহিত জীবনে ইতি টানার ঘোষণা করেন দুই তারকা। দক্ষিণী ছবির দুই জনপ্রিয় তারকার বিবাহবিচ্ছেদে রীতিমতো ভেঙে পড়েন অনুরাগীরা। সম্প্রতি নেট নাগরিকদের একাংশ অভিনেত্রী সামান্থা রথ প্রভুর উদ্দেশে মন্তব্য করেছেন যে, তিনি একজন 'ভদ্রলোকের' কাছ থেকে খোরপোশ বাবদ ৫০ কোটি টাকা নিয়েছেন। কোনও কোনও নেট নাগরিক সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে উদ্দেশ্য করে কমেন্ট করেছেন যে, 'নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সামান্থা ৫০ কোটি টাকা ডাকাতি করেছেন'। এমনই সমস্ত ট্রোলিংয়ে ভরে গিয়েছে নেট দুনিয়া। অবশেষে ট্রোলারদের মুখের মতো জবাব দিলেন অভিনেত্রী। সাধারণত তিনি ট্রোলিংকে খুব একটা গুরুত্ব দেন না। অন্যান্য সময়ে ট্রোলারদের উত্তর না দিয়ে শুধুমাত্র ব্লক করে দেন অভিনেত্রী। কিন্তু এবার তিনি মুখ খুললেন। উত্তরে লিখলেন, 'ঈশ্বর তোমাদের আত্মার শান্তি দিন।' অভিনেত্রীর এমন উত্তরে বেশ কিছু ট্রোলারকে কমেন্ট মুছে দিতেও দেখা যায়। 

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পাওয়া 'পুষ্পা' ছবিতে আইটেম গানে নেচে নেট দুনিয়া মাতিয়ে রেখেছেন সামান্থা রথ প্রভু। ইতিমধ্যেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর আল্লু অর্জুনের নতুন ছবিও বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করতে শুরু করেছে প্রথম দিন থেকেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget