এক্সপ্লোর

Samantha Ruth Prabhu: 'একটা দিনও সহ্য করতে পারছি না', জটিল রোগে আক্রান্ত সামান্থা প্রভু

Samantha Prabhu Health: হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে তাঁর স্বাস্থ্যের খবরটি শেয়ার করে নেন সামান্থা প্রভু। 

মুম্বই: জটিল এবং বিরল রোগে আক্রান্ত দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নিজের শারীরিক অবস্থার কথা শেয়ার করে নিয়েছেন তিনি। হাসপাতালের বিছানা থেকে ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে তাঁর স্বাস্থ্যের খবরটি শেয়ার করে নেন। 

কোন রোগে আক্রান্ত সামান্থা প্রভু?

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালে রয়েছেন। তাঁর হাতে নল লাগানো রয়েছে। হাত দিয়ে হৃদয়ের চিহ্ন দেখিয়েছেন। সঙ্গে সামান্থা লিখেছেন যে, 'যশোধরার ট্রেলার দেখে আপনারা যে প্রতিক্রিয়া দিয়েছেন, তাতে আমি অভিভূত। আমি অত্যন্ত খুশি। আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করে। আর আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার মধ্যেই আমার স্বাস্থ্যের পরিস্থিতি শেয়ার করে নিচ্ছি। যা আমাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।'

সামান্থা প্রভু আরও লেখেন,  'গত কয়েক মাস আগে আমার শরীরে একটি রোগ ধরা পড়ে। আমার অটো ইমিউন কন্ডিশন দেখা দেয়। এই অসুখকে মায়োসাইটিস বলা হয়। ভেবেছিলাম, এই অসুখ থেকে সেরে উঠে, তারপর তা সকলের সঙ্গে শেয়ার করব। কিন্তু এখন বুঝতে পারছি, সেরে উঠতে অনেক দেরি রয়েছে। ডাক্তারেরা আমাকে সুস্থ করার জন্য অনেক চেষ্টা করঠেন। তাঁরা আামেক আশ্বাস দিয়েছেন যে, আমি পুরোপুরি সেরে যাব একদিন। ভালো দিন, খারাপ দিন দুটোই আমাদের কাটাতে হয়। এখন আমি শারীরিক এবং মানসিক, উভয় দিক থেকেই চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। কখনও মনে হচ্ছে, আমি আর একটা দিনও কাটাতে পারব না।'

আরও পড়ুন - Top Entertainment News Today: বিনোদনের জগতের সেরা খবরগুলি একঝলকে

প্রসঙ্গত, মাস খানেক আগেই নিজের ছবি 'শকুন্তলম'-এর মুক্তির দিন ঘোষণা করেন। ছবিটি মুক্তি পাবে আগামী ৪ নভেম্বর। 'শকুন্তলম' ছবির একটি পোস্টার শেয়ার করে লেখেন, '৪ নভেম্বর। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ। আপনারাই চিরকাল আমার শক্তি।' এই খবর স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে খুশি বয়ে এনেছে। এই ছবির জন্য বহুদিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অভিনেত্রীর অনুরাগীরা। চাপ এতটাই ছিল যে এই বছরের অগাস্ট মাসে ছবির প্রযোজক নীলিমা গুণাকে একটি বিবৃতি জারি করতে হয়। সেখানে বলা হয় ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ খুব তাড়াতাড়ি সেরে ফেলা হচ্ছে। একই সঙ্গে তিনি অনুরাগীদের থেকে সহযোগিতাও প্রার্থনা করেন। লেখা হয়, 'এই গুরুত্বপূর্ণ মুহূর্তে, টিম আপনাদের সমর্থন এবং সহযোগিতা আশা করে। আমি নিশ্চিত যে আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা যখন পারব তখন আরও কন্টেন্ট এবং আপডেট করব। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget