এক্সপ্লোর

Samay Raina: সময়টা খারাপ যাচ্ছে মেনে নিলেন, পরক্ষণেই নিজের নাম স্মরণ করালেন, India’s Got Latent বিতর্কে মুখ খুললেন সময় রায়না

India's Got Latent: সম্প্রতি YouTube-এ ‘India's Got Talent’ অনুষ্ঠান থেকে বিতর্কের সূচনা। ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সময়ই।

নয়াদিল্লি: তিল তিল করে গড়ে তোলা সবকিছু। কিন্তু এক ঘটনা. সব মুছে যাওয়ার উপক্রম। বিদেশের মাটিতে এবার India’s Got Latent বিতর্কে মুখ খুললেন কৌতুকাভিনেতা সময় রায়না। সময়টা খারাপ যাচ্ছে বলে মেনে নিলেন যদিও, সেই সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে স্মরণ করিয়ে দিলেন যে তাঁর নামও সময়। কানাডায় স্ট্যান্ড আপ শো করতে গিয়েছেন ইন্টারনেট তারকা সময়। তাঁর শো-এ উপস্থিত এক দর্শকই বিষয়টি সামনে এনেছেন। (Samay Raina)

সম্প্রতি YouTube-এ ‘India's Got Talent’ অনুষ্ঠান থেকে বিতর্কের সূচনা। ওই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সময়ই। অনুষ্ঠানটি তাঁর মস্তিষ্কপ্রসূত বলেও জানা যায়। সেখানে একটিএপিসোডে এক প্রতিযোগীকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করতে শোনা যায় ‘BeerBiceps’ নামে পরিচিত পডকাস্ট সঞ্চালক, আর এক ইন্টারনেট তারকা রণবীর এলাহাবাদিয়াকে। ‘মা-বাবাকে রোজ সঙ্গম করতে দেখতে চান, না কি এক বার সঙ্গ দিয়ে চিরতরে মা-বাবার সঙ্গম বন্ধ করতে চান’, এক প্রতিযোগীর কাছে জানতে চান রণবীর। তাঁর ওই প্রশ্ন শুনে উপস্থিত সকলে তো বটেই, সময় নিজেও চমকে যান। কিন্তু তার পরও থামেননি রণবীর। যৌনাঙ্গের আকার নিয়েও ওই প্রতিযোগীকে প্রশ্ন করতে থাকেন তিনি। (India's Got Latent)

রণবীরের ওই মন্তব্য এবং তাঁর আচরণ ঘিরেই নিন্দার ঝড়  ওঠে সর্বত্র। একাধিক রাজ্যে অপরাধ আইনে মামলা দায়ের হয়েছে। মামলা উঠেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সময়কেও ডেকে পাঠিয়েছে পুলিশ। সেই আবহেই কানাডার অনুষ্ঠানে বিতর্ক নিয়ে মুখ খুললেন সময়। অনুষ্ঠানে উপস্থিত এক দর্শক জানিয়েছেন, সময়কে দেখে বোঝা যাচ্ছিল মনের উপর দিয়ে ঝড় বইছে। তার পরও দর্শকদের সঙ্গে আলাপচারিতা সারেন। 

পরে পোস্টটি তুলে নেওয়া হলেও, ওই দর্শক লেখেন, 'এই প্রথম ২৫ বছরের কাউকে এত মানসিক চাপের মধ্যে চিঁড়েচ্যাপ্টা হয়ে থাকতে দেখলাম। চোখের নীচে কালি, মুখ শুকিয়ে গিয়েছে একেবারে, এলোমেলো চুল, ধুলো মাখা কালো হুডি পরে মঞ্চে এলেন। মাইক ধরে প্রথমেই বললেন, 'আমার আইনজীবীর ফি দেওয়ার জন্য ধন্যবাদ'। শো চলাকালীন সময় বলেন, 'আপনাদের মনে হতে পারে আমি মজার কিছু বলছি, তখন একবার BeerBiceps-কে স্মরণ করবেন'।'

অনুষ্ঠান শেষে সময় ইঙ্গিতপূর্ণ বার্তা দেন বলেও জানা গিয়েছে। ওই দর্শকের বক্তব্য অনুযায়ী, 'শো শেষ হওয়ার মুখে সময় বলেন, 'আমার সময়টা হয়ত খারাপ যাচ্ছে। কিন্তু বন্ধুরা মনে রাখবেন, আমি নিজেও সময়'।' ‘India's Got Talent’ অনুষ্ঠানের যে এপিসোড ঘিরে বিতর্ক, তা আগেই মুছে দেন সময়। শুধু ওই একটি ভিডিও-ই নয়, যতগুলি এপিসোড দেখানো হয়েছিল, সব সরিয়ে নিয়েছেন তিনি। রণবীর নিজেও ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন। কিন্তু বিতর্কে ইতি পড়েনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget