এক্সপ্লোর

বিশেষ বন্ধুর মৃত্যুর শোক সামলাতে পারেননি, অসুস্থ হয়ে পড়েন, এখনও চিকিৎসা চলছে, জানালেন ত্রিশলা

Sanjay Dutt’s Daughter Trishala is getting Grief Therapy. | দেড় বছর ধরে চিকিৎসার পর এখন অনেকটা সুস্থ, জানালেন সঞ্জয় দত্তর মেয়ে।

মুম্বই: জীবন টিকে থাকা আর সত্যিকারের বেঁচে থাকার মধ্যে একটা পার্থক্য আছে। মানুষের শরীরে প্রাণ থাকলেও অনেক সময়ে সে নির্জীব হয়ে থাকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সঞ্জয় দত্তের প্রথম পক্ষের কন্যা ত্রিশলা জানিয়েছেন, তাঁর বর্তমান অবস্থাটা এরকমই। এটা ঠিকই যে তিনি বেঁচে রয়েছেন, কিন্তু তাঁর যেন প্রাণ নেই। বেঁচে রয়েছেন নির্জীব হয়ে! ত্রিশলা বলছেন, এমন নিষ্প্রাণ হয়ে বেঁচে থাকার অসহনীয় অবস্থা থেকে তিনি কবে যে মুক্তি পাবেন,  তা জানা নেই। তবে তিনি আশাবাদী যে একদিন তিনি সেরে উঠবেন এবং জীবনের স্বাভাবিকতা ফিরে পাবেন। কেন ত্রিশলার এই মানসিক অবস্থা, এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। একটু পিছিয়ে যেতে হবে। বছরখানেক আগে ত্রিশলা-র বিশেষ বন্ধুর মৃত্যু হয়। আর ওই ঘটনার ধাক্কা তিনি কাটিয়ে উঠতে পারেননি। এই বন্ধুর মারা যাওয়ার খবর পাওয়ার পরই ভেঙে পড়েন তিনি। বিচ্ছেদের শোক তাঁকে গ্রাস করে ফেলে। নিজেকে বাড়ির মধ্যে বন্দি করে  ফেলেন ত্রিশলা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলও প্রাইভেট করে দেন। নিজের স্বাভাবিক অবস্থা ফেরাতে লকডাউনের সময়কালে বাড়িতে থেকে কাউন্সেলিংও করান। কাউন্সেলিংয়ে ফল মিলছে। তিনি অনেকখানি সেরে উঠেছেন বলেও জানান সঞ্জয় কন্যা। এতদিনে তিনি ব্যাপারটা নিয়ে মুখ খুললেন। আসলে ত্রিশলা এমন একটা বাতাবরণের মধ্যে রয়েছেন যে তিনি স্বাভাবিক মানসিক অবস্থাতে যেন আসতেই পারছেন না। কিছুদিন আগেই তাঁর বাবা সঞ্জয় দত্তের ফুসফুসের ক্যানসার ধরা পড়েছে। সঞ্জয় আমেরিকায় চিকিৎসা করাতে গেলে, সেখানে স্ত্রী মান্যতা, বোন প্রিয়ার এবং ত্রিশলারও যাওয়ার কথা ছিল। তবে আপাতত করোনা পরিস্থিতিতে আর বিদেশে না গিয়ে দেশেই চিকিৎসা করাচ্ছেন সঞ্জয়। তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলেও জানা গিয়েছে পরিবারের সূত্রে। ত্রিশলা জানিয়েছেন, ‘আমি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠিনি। এখনও আমার চিকিৎসা চলছে। গ্রিফ থেরাপিস্ট ভার্চুয়ালি সাহায্য করছেন। আমি পরিবারের লোকজন এবং বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছি। তবে সবটাই ভার্চুয়ালি। কারণ, করোনা আবহে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখতে হচ্ছে। আমি বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলাম। কারণ, ব্যক্তিগত সময় কাটাতে চেয়েছিলাম। আমার যা ক্ষতি হয়েছে, সেটা উপলদ্ধি করা প্রয়োজন ছিল। আমার গ্রিফ থেরাপিস্ট অনেক সাহায্য করেছেন। দেড় বছর ধরে আবেগপ্রবণ অবস্থার মধ্যে দিয়ে যাওয়ার পর ধীরে ধীরে ক্ষতিটা মেনে নিতে পারছি।’

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget