এক্সপ্লোর

Gaslight: ঘন হচ্ছে রহস্য়, খুনের তদন্ত শুরু সারা-বিক্রান্ত-চিত্রাঙ্গদার

খুব শীঘ্রই ডিজনি হটস্টারে মুক্তি পাচ্ছে 'গ্যাসলাইট' (Gaslight)।

কলকাতা: প্রকাশ্য়ে এল 'গ্যাসলাইট' (Gaslight)-এর প্রথম পোস্টার। চলতি মাসের ৩১শে মার্চ মুক্তি পাচ্ছে এই ছবি। বলিউড সূত্রে খবর, আজই প্রকাশ্য়ে আসছে ছবির ট্রেলার। এই ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত মেসি (Vikrant Messey), চিত্রাঙ্গদা সিং (Chitranga Singh) ও সারা আলি খান (Sara Ali Khan).

পোস্টারে দেখা যাচ্ছে, বিক্রান্ত মেসি (Vikrant Messey) চিত্রাঙ্গদার পাশে এবং সারার পিছনে দাঁড়িয়ে একটি লণ্ঠন হাতে দাঁড়িয়ে। নিজের ইনস্টাগ্রামে সারা আলি খান (Sara Ali Khan)  পোস্টারটি শেয়ার করেছেন এবং ক্যাপশন দিয়েছেন,'একটি খুন, অনেক সন্দেহভাজন, শূন্য বিশ্বাস। '

জানাযাচ্ছে, এই ছবি সম্পর্কে কথা বলতে গিয়ে সারা বলেছেন,'গ্যাসলাইট আমার জন্য একটি শেখার জায়গা, এর চরিত্র এবং গল্পটি আমি আগে করা চরিত্রগুলোর থেকে অনেকটাই আলাদা। এই ছবিটিতে  অভিনয়ের মাধ্য়মে আমি আমার ভক্তদের কাছে অভিনয়ের বিভিন্ন শেড পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পাব। ছবির গল্প এতটাই আকর্ষণীয় যে আমার বিশ্বাস এটি দর্শকের ধৈর্যে ব্যাঘাত ঘটাবে না।  এমনকি এই ছবির শুটিং পর্বও বেশ উত্তেজনাপূর্ণ ছিল। দর্শক ছবিটি দেখে কী প্রতিক্রিয়া দেবে সেটাই জানার অপেক্ষায় আছি এখন।'

আরও পড়ুন...

পাঁচ দিনে কত কোটির ব্য়বসা করল 'তু ঝুঠি ম্য়ায় মক্কার'?

'গ্যাসলাইট' (Gaslight)-এরপরিচালক পবন কৃপালানি বলেছেন,'গ্যাসলাইট একটি সাসপেন্স থ্রিলার, ছবিটি আপনাকে গভীরভাবে ভাবাবে এবং গল্প যত এগোবে তত দেখা যাবে রহস্য়ের একাধিক বাঁক ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে, যা আগে থেকে অনুমান করা যায় না। সারা আলি খান, বিক্রান্ত মেসি এবং চিত্রাংদা সিং-এর মতো অভিনেতাদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। পাশাপাশি, ডিজনি+ হটস্টারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে পেরে আমি আপ্লুত। দর্শকের আমাদের কাজ কেমন লাগবে তা দেখার জন্য়ই আমি অধীর আগ্রতে অপেক্ষা করছি।'

প্রসঙ্গত, সারা আলি খানকে (Sara Ali Khan) শেষ দেখা গিয়েছিল ধনুশের সঙ্গে 'আতরঙ্গি রে'ছবিটিতে। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিটিও ডিজনি+ হটস্টারে মুক্তি পেয়েছিল।  সারা-ধনুশের পাশাপাশি, এই ছবিতে দেখা মিলেছিল অক্ষয় কুমারেরও।  

'গ্যাসলাইট' ছাড়াও, সারা আলি খানকে (Sara Ali Khan) 'মার্ডার মুবারক' ছবিতে দেখা যাবে। এই ছবিটির পরিচালনার দায়িত্বে আছেন হোমি আদাজানিয়া এবং লক্ষ্মণ উতেকারের। এছাড়াও একটি রম-কম ছবিতে ভিকি কৌশলের বিপরীতে দেখা মিলতে চলেছে এই অভিনেত্রীর।

 

সেরা শিরোনাম

Big Boss Bangla: দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
দুর্নিবারের ছবি দিয়ে 'তৃতীয়ার শুভেচ্ছা' লিখলেন 'বং গাই' কিরণ! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পোস্ট
Big Boss Bangla: মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
মাইক না পরে, গোপনে সৃজলাকে ভাললাগার কথা বলেছেন দুর্নিবার? প্রশ্নের মুখে গায়ক বললেন..
Bollywood News: ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
ভারত থেকে বেরিয়ে যেতে হবে বলিউড অভিনেতা ইমরান খানকে? বের করে দিতে বলছেন বিজেপি নেতা, OCI-বিধি কী বলছে?
RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget