এক্সপ্লোর

Sara Ali Khan: অনুরাগীর 'অপ্রীতিকর স্পর্শ'! কোনওরকমে পালালেন সারা, ভিডিও ভাইরাল

Bollywood Celebrity Updates: সম্প্রতি বিমানবন্দরে সারা আলি খানের সঙ্গে এমন কিছু ঘটল, যার কারণে কোনওরকমে পালিয়ে গেলেন তিনি।

মুম্বই: অনুরাগীদের সঙ্গে সবসময়ই ভালো ব্যবহার করেন বলিউড অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan)। নানা সময়ে যখন তাঁরা অভিনেত্রীর সঙ্গে ছবি তুলতে চান, তখন তাঁদের নিরাশ করেন না। নেট দুনিয়ায় চোখ রাখলেই এমন উদাহরণ অনেক দেখা যায়। তবে, সম্প্রতি বিমানবন্দরে সারা আলি খানের সঙ্গে এমন কিছু ঘটল, যার কারণে কোনওরকমে পালিয়ে গেলেন তিনি।

বিমানবন্দরে কী ঘটল সারা আলি খানের সঙ্গে?

সম্প্রতি একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, অনুরাগীর 'অপ্রীতিকর স্পর্শ'র কারণে কোনওরকমে বিমানবন্দর থেকে পালিয়ে বাঁচলেন সারা আলি খান। পাশাপাশি সেখানে উপস্থিত অন্যান্য অনুরাগীদের সঙ্গে ছবি তোলাও বন্ধ করে দেন। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানবন্দর থেকে যখন বেরোচ্ছিলেন সারা আলি খান, সে সময়ে তাঁর এক অনুরাগী তাঁর সঙ্গে হাত মেলাতে চান। ওই মহিলা অনুরাগীর সঙ্গে তিনি হাতও মেলান। এরপরই যখন তিনি এগিয়ে যাচ্ছেন, তখন আচমকাই ওই মহিলা অনুরাগী সারার চুল এবং ঘাড়ে স্পর্শ করেন। যা অভিনেত্রীকে চমকে দেয় এবং অস্বস্ত্বির মধ্যে ফেলে দেয়। আচমকাই বদলে যান সারা। তবে, এই পরিস্থিতিতে কোনও কথা না বলে চুপচাপ সেই জায়গা থেকে বেড়িয়ে যান অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হতে সময় নেয়নি। নেট নাগরিকরা সেই ভিডিও দেখে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। 

@SaraAliKhan oh my honey my love my fav .. beware from such ppl .. she was either trying to get ur earing or ur hairs for black magic or something else .. but we don’t know.. it’s good to be humble wd fans but be cautious.. the world is cruel.. be safe sweetheart 🥰🥰 pic.twitter.com/JSwDJbAtTp

— Jashith Preetak Joshi (@Jashithjshi1985) February 10, 2023

">

আরও পড়ুন - Suniel Shetty: কোন বিশেষ দক্ষতার ফলে বলিউড জার্নি সহজ হয়েছে সুনীল শেট্টির?

প্রসঙ্গত, সদ্যই মায়ের সঙ্গে উদয়পুর বেড়াতে গিয়েছিলেন সারা আলি খান। সেখানেই মা অমৃতা সিংহের জন্মদিনও পালন করেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মা-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন একাধিক ছবি। সঙ্গে লেখেন, 'আমার গোটা বিশ্বকে সবথেকে শুভ জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। আমাকে প্রেরণা জুগিয়ে যাওয়ার জন্য। আমার আয়না, আমার প্রেরণা তুমিই।' অন্যদিকে, সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয় বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে তাঁর একটি ছবি। দুই তারকাকে উদয়পুরেই একসঙ্গে দেখা যায়। কার্তিকের সঙ্গে আগে সম্পর্কে ছিলেন সারা। শোনা যায় এমনটাই। দুই তারকার ছবি ভাইরাল হতেই নেটিজেনরা মন্তব্য করেছেন যে, একসঙ্গেই বেড়াতে গিয়েছেন তাঁরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sara Ali Khan (@saraalikhan95)

">

কাজের ক্ষেত্রে সারা আলি খানকে শীঘ্রই দেখা যাবে বেশ কিছু ছবিতে। বিক্রান্ত মেসি, চিত্রাঙ্গদা সিংহরর সঙ্গে 'গ্যাসলাইট', অনুরাগ বসুর ছবি 'মেট্রো ইন দিনো' ছবিতে অভিনয় করছেন। ভিকি কৌশলের বিপরীতে নাম ঠিক না হওয়া একটি ছবিতেও রয়েছেন সারা। এছাড়াও, ধর্ম প্রোডাকশনসের একটি ওয়েব ফিল্মে এক স্বাধীনতা সংগ্রামীর ভূমিকায় দেখা যাবে তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget