এক্সপ্লোর

Saraswati Puja 2021: কাকে ভাল লেগেছিল সরস্বতী পুজোয়? স্মৃতিচারণায় রুদ্রনীল

সরস্বতী পুজোর দিন ছোটবেলায় স্মৃতিচারণায় রুদ্রনীল ঘোষ

কলকাতা: গল্ফগ্রীনের অফিসে পুজো, সেখানে যাওয়ার জন্যই সকালবেলা তৈরি হচ্ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তবে তাঁর পরিচয় কেবল একজন অভিনেতা নয়, বিজেপির সক্রিয় কর্মীও বটে। নির্বাচনের আগে অনেক দায়িত্ব তাঁর। তবে রুদ্রনীলের দায়িত্ব নেওয়ার হাতেখড়ি ক্লাস এইটে। হাওড়া কেদারনাথ ইনস্টিটিউটে।

ছোটবেলায় ছবি আঁকতে ভালোবাসতেন রুদ্রনীল। তাই ঠাকুর সাজানোর গুরুভার পড়ত তাঁরই ওপর। সরস্বতী পুজোর দিন ছোটবেলার স্মৃতি উস্কে এবিপি আনন্দকে রুদ্রনীল বললেন, ‘তখন ক্লাস এইট বা নাইন, আমার ওপর দায়িত্ব এল স্কুলের পুজোয় ঠাকুর সাজানোর। একই স্কুলে সকালে মেয়েরা আর বেলায় ছেলেদের ক্লাস হত। পুজো কিন্তু একটাই। ওই একদিন ছেলে-মেয়ে সবাই একসঙ্গে স্কুলে আসতাম। গুরুদায়িত্বের মধ্যেও যে একটা রোমাঞ্চ আছে সেটা সেইসময় অনুভব করেছিলাম। তারপর অবশ্য দুর্গাপুজোর আয়োজন করে হাত পাকিয়েছি।’

সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। প্রথম শাড়ি পরা থেকে শুরু করে প্রেমপত্র, সরস্বতী পুজো তো বড় হয়ে ওঠার। রুদ্রনীল বলছেন, ‘এখনকার অল্পবয়সী মেয়েদের মধ্যে থেকে শাড়ি পরার চলটাই প্রায় উঠে গিয়েছে। তখন কিন্তু সব বয়সের মেয়েরাই শাড়ি পরে স্কুলে আসত। সবাইকে সেদিন অন্যরকম লাগত। খুব পরিণত দেখাত। আমার তো সরস্বতী পুজোয় সবাইকেই ভালো লাগত।’ কখনও কাউকে প্রেম প্রস্তাব দিয়েছেন? একটু হেসে রুদ্রনীল বললেন, ‘সেইসময় সোশ্যাল মিডিয়া ছিল না। এমনকি বাড়িতে টেলিফোন থাকাটাও ছিল বেশ বড় ব্যাপার। দূর থেকে দেখতাম যাকে ভালো লাগত। ব্যাস ওইটুকুই।’

মানিকতলায় আজ সরস্বতী পুজোর আয়োজন করেছিল এবিভিপি। এর আগে দুর্গাপুজোরও আয়োজন করেছিল বিজেপি। সরস্বতী পুজোতেও রাজনীতির রঙ লাগছে! রুদ্রনীল বললেন, ’৩৪ বছরে বামপন্থীরা ভগবানে বিশ্বাস করতেন না। তাই সেইসময় প্রকাশ্যে পুজো করতে দেখা যায়নি রাজনৈতিক নেতাদের। তবে তাঁরা পুজোর ভীড়কে ব্যবহার করতেন অন্যভাবে। প্রত্যেক মণ্ডপের সামনে বই বিক্রি করতেন সিপিএম কর্মীরা। কিন্তু পুজোকে জনসংযোগের মাধ্যম করে তুলেছে তৃণমূল। বিসর্জনের কার্নিভাল থেকে শুরু করে বিভিন্ন উৎসব, সবটারই উদ্যোক্তা তৃণমূল। যে পুজোগুলি পুরস্কার পায়, সেগুলির প্রত্যেকটির মাথাতেই তো একজন করে নেতা বা নেত্রী আছেন। আর সরস্বতী পুজো তো ছাত্র-ছাত্রীদেরই পুজো। এবিভিপি সেই আয়োজন করতেই পারে। তবে তৃণমূল যেভাবে পুজোগুলোকে জনসংযোগ করতে ব্যবহার করেছে সেটা বিজেপি এখনও ডিঙিয়ে যেতে পারেনি।’

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget