এক্সপ্লোর

Saswata Chatterjee Exclusive: বলিউডের বাজেট আর লোকবল বেশি হলেও বাংলায় প্রতিভা অনেক বেশি

১৭ দিন, ১৭ জন তারকাকে নিয়ে পাহাড়ের কোলে শ্যুটিং, একসঙ্গে থাকা যেন পিকনিকের আমেজ। 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবির ট্রেলার মুক্তির দিনে শ্যুটিং, অফ ক্যামেরার গল্প, ভাগ করে নিলেন শাশ্বত চট্টোপাধ্য়ায়

কলকাতা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, পাহাড় যেন একটু বেশিই ভালো লাগে তাঁর। আর সেই পাহাড় যখন কাঞ্চনজঙ্ঘা, তার সঙ্গে জড়িয়ে থাকে নস্ট্যালজিয়া। ১৭ দিন, ১৭ জন তারকাকে নিয়ে পাহাড়ের কোলে শ্যুটিং, একসঙ্গে থাকা যেন পিকনিকের আমেজ। 'আবার কাঞ্চনজঙ্ঘা (Abar Kanchenjunga)' ছবির ট্রেলার মুক্তির দিনে শ্যুটিং থেকে শুরু করে অফ ক্যামেরার গল্প, এবিপি লাইভের সঙ্গে ভাগ করে নিলেন শাশ্বত চট্টোপাধ্য়ায় (Saswata Chatterjee)। 

ছবির নামেই পাহাড়, ব্যক্তিগত জীবনে সবচেয়ে শাশ্বত চট্টোপাধ্যায়ের সমুদ্র বেশি প্রিয় না পাহাড়? অভিনেতা বলছেন, 'ছোটবেলার বেশিরভাগ সমুদ্রেই যেতাম। কিন্তু বয়স যত বাড়ছে, পাহাড়ের শান্তিটা আমায় খুব টানে। আর ভালো লাগে জঙ্গল। এই ছবিতে পিছনে সারাক্ষণ কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছে। বহুবার দার্জিলিং গিয়েছি আমি। কিন্তু এবার রোদ ওঠা, সোনালি আভায় কাঞ্চনজঙ্ঘার সেজে ওঠা থেকে শুরু করে রাতের অন্ধকারে গাঢ় হয়ে নেমে আসা সবটাই দেখা গিয়েছে স্পষ্ট। প্রতিদিন। মেঘের চিহ্নমাত্র নেই। ১৭ দিন টানা কাঞ্চনসঙ্ঘা আমি এত বছরে কখনও দেখিনি।'

আরও পড়ুন: দীর্ঘদিন পর ট্যুইটারে 'Ask SRK' নিয়ে ফিরলেন শাহরুখ, কী জবাব দিলেন অনুরাগীদের?

ছবিতে শাশ্বত দেব পরিবারের জামাই। তাঁর বিপরীতে পাঠ করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়। ঠিক কেমন তাঁর চরিত্রটা? শাশ্বত বলছেন, 'ছবিতে যে দেব পরিবারকে দেখানো হচ্ছে, তাঁদের সবাইকে 'অভিলাষ'-এ এসে প্রথম দেখছে আমার চরিত্রটা। কোনও সম্পর্কের বাঁধন আলগা, কোথাও আবার বাঁধনটা একটু বেশিই দৃঢ়। তাঁদের মধ্যে মনোমালিন্য রয়েছে, অভিমান রয়েছে। আমার চরিত্রটা সব সম্পর্ককে জোড়া লাগাতে চায়। আর সেটা তাঁর স্ত্রীয়ের অনুরোধে। অর্পিতার চরিত্রটাও বেশ আকর্ষণীয়।'

কেবল টলিউড নয়, সমানতালে বলিউডেও কাজ করছেন শাশ্বত। অভিনেতা হিসেবে এই দুই ইন্ডাস্ট্রির কোনও তফাৎ নজরে পড়ে? একটু হেসে শাশ্বত বললেন, 'বলিউডে বাজেট বেশি, লোকসংখ্যা বেশি। কিন্তু বাংলায় প্রতিভা অনেক বেশি। কেবল বাঙালিদের 'ঠিক আছে হয়ে যাবে' ধরণের একটা মনোভাব আছে। সেটা না থাকলে আমরা, বাঙালিরা কোনও অংশে কম নই।'

'আবার কাঞ্চনজঙ্ঘা'-র কোন ঘটনা সবচেয়ে বেশি মনে থাকবে? একটু ভারি গলায় শাশ্বত বললেন, 'আমাদের অ্যাসিস্টেন্ট ডিওপির চলে যাওয়া। শ্যুটিং থেকে ফিরেই ওর কোভিড হল.. তারপর.. যে ছবির জন্য এত খাটল, বড়পর্দায় ওর সেটা দেখা হল না।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget