এক্সপ্লোর

Saswata Chatterjee Exclusive: 'সুযোগ পেলে অমিতাভ বচ্চন আর নাসিরজীর সঙ্গে অভিনয় করতে চাই'

Saswata Chatterjee Exclusive: 'আমাদের একটা পাড়া ছিল। পাড়ার ছেলেরা ঠিক যেভাবে থাকে, সেভাবেই থাকতাম আমি। চায়ের দোকানে, রকে আড্ডা দিতাম। রাস্তায় ক্রিকেট, ফুটবল খেলতাম। লেকের মাঠে খালি পায়ে ফুটবল খেলতাম। কখনও ভবিষ্যৎ নিয়ে ভাবিনি। মনে হত, মাথার ওপর বাবা-মা আছেন, তারাই ভাববে।

কলকাতা: টলিউড থেকে বলিউড, দুই ভাষার রুপোলি পর্দাতেই অবাধ বিচরণ তাঁর। টলিউডের একের পর ছবি মুক্তি পাচ্ছে তাঁর অন্যদিকে জোরকদমে শ্যুটিং চলছে বলিউডেও। 'আবার কাঞ্চনজঙ্ঘা' ছবির হাত ধরে দীর্ঘদিন পর অর্পিতা চট্টোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। ছবির শ্যুটিংয়ের গল্প করতে গিয়ে অভিনেতা হাতড়ালেন ছোটবেলার স্মৃতি, বললেন অপূর্ণ ইচ্ছেদের কথা। 

বাবা তৎকালীন বাংলা সিনেমার নায়ক শুভেন্দু চট্টোপাধ্যায়। অথচ অভিনয়ে আসার কোনও পরিকল্পনাই নাকি ছিল না তাঁর। শাশ্বত বলছেন, 'আমাদের একটা পাড়া ছিল। পাড়ার ছেলেরা ঠিক যেভাবে থাকে, সেভাবেই থাকতাম আমি। চায়ের দোকানে, রকে আড্ডা দিতাম। রাস্তায় ক্রিকেট, ফুটবল খেলতাম। লেকের মাঠে খালি পায়ে ফুটবল খেলতাম। কখনও ভবিষ্যৎ নিয়ে ভাবিনি। মনে হত, মাথার ওপর বাবা-মা আছেন, তারাই ভাববে। একটা বয়স থাকে যখন লোকে ভবিষ্যৎ ভাবে না। আমি অনেক বছর পর্যন্ত ভবিষ্যৎ ভাবিনি। এখনও যে খুব একটা ভবিষ্যৎ ভেবে কাজ করি তা নয়। জীবন যেমনভাবে আসে, তাকে তেমনভাবেই গ্রহণ করি। আজকের দিনটা ভালো গেলেই ভালো থাকব।'

'অভিনেতা হয়েছি, সেটাই একটা মিরাকল্ আমার কাছে'

 

টলিউড থেকে বলিউডে শাশ্বত-পদচারণা

বড় হয়ে কী হতে চান ঠিক করে উঠতে পারেননি যিনি, তিনিই এখন স্বমহিমায় জায়গা করে নিয়েছেন টলিউড ও বলিউডে। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর কী কী ছবি? শাশ্বত বলছেন, 'বাংলায় ১ এপ্রিল আবার কাঞ্চনজঙ্ঘা মুক্তি পাবে। আর 'তীরন্দাজ শবর' তৈরি হয়ে পড়ে রয়েছে। মুক্তির দিন ঘোষণা হয়নি এখনও। অন্যদিকে হিন্দিতে রাজকুমার সন্তোষীর 'ব্যাডবয়', অনুরাগ কশ্যপের 'দোবারা', রজনীষ ঘাইয়ের প্রথম ছবি 'ধাকড়' মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবিতে কঙ্গনা রানাউতের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে।'

ইতিমধ্যেই বলিউডের একাধিক তারকার সঙ্গে কাজ করে ফেলেছেন শাশ্বত। এখনও কোন তারকার সঙ্গে কাজ করার সাধ অপূর্ণ রয়ে গিয়েছে। একটুও না ভেবে শাশ্বত উত্তর দিলেন, 'অবশ্যই মিস্টার বচ্চন (অমিতাভ বচ্চন) আর নাসিরজী (নাসিরুদ্দিন শাহ)। আমার খুব ইচ্ছা। যদি সুযোগ হয়...'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের
Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget