এক্সপ্লোর

Saswata on Abhishek: 'বড়পর্দা ছাড়া ম্যাজিক অসম্ভব', অভিষেকের 'বব বিশ্বাস' নিয়ে মুখ খুললেন শাশ্বত

এই প্রথম এবিপি লাইভের সঙ্গে সাক্ষাৎকারে 'বব বিশ্বাস' ছবির প্রসঙ্গ তুললেন শাশ্বত। বললেন, 'সিনেমা ছোটপর্দায় দেখার ফলে মানুষ অনেক সূক্ষ কাজ মিস করে যাচ্ছেন।'

কলকাতা: করোনা পরিস্থিতি ইন্ডাস্ট্রিকে শিখিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে ছবির মুক্তি। প্রথমে বলিউড, তারপরে টলিউড নতুন ছবি মুক্তির জন্য বেছে নিয়েছে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মকে। একজন অভিনেতা হিসেবে দর্শকেরা ওটিটি প্ল্যাটফর্মে তাঁর ছবি দেখবেন, এই ধারণা নিয়ে ঘোর আপত্তি রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের (Saswata Chatterjee)। শুধু তাঁর ছবি কেন, এই প্রথম অভিষেক বচ্চন (Abhishek Bacchan) অভিনীত 'বব বিশ্বাস' নিয়েও এবিপি লাইভে মুখ খুললেন শাশ্বত। 

'কাহানি'-র পর থেকে তাঁর নামের সঙ্গে কার্যত জড়িয়ে গিয়েছে বব বিশ্বাস চরিত্রটা। সাদামাটা চরিত্রের নৃশংস সেই খুনিকে যেন এখনও মন থেকে মুছে ফেলতে পারেননি দর্শক। হয়ত তাই হিন্দি ছবি 'বব বিশ্বাস'-এর নাম ভূমিকায় অভিষেক বচ্চনকে মেনে নিতে পারেননি অনেকেই। অনুরাগীরা প্রশ্ন তুলেছিলেন, কেন এই ছবির নাম ভূমিকায় শাশ্বতেকে দেখা গেল না। প্রশ্ন উঠেছিল অভিষেকের অভিনয় নিয়েও। যাবতীয় বিতর্ক সরিয়ে রেখে ছবির জন্য অভিষেককে শুভেচ্ছা জানিয়েই চুপ ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)।

আরও পড়ুন: Saswata Chatterjee Exclusive: প্রতি মাসেই একাধিক বাংলা ছবির মুক্তি, শাশ্বত বলছেন, 'অসুস্থ প্রতিযোগিতা' 

এই প্রথম এবিপি লাইভের সঙ্গে সাক্ষাৎকারে 'বব বিশ্বাস' ছবির প্রসঙ্গ তুললেন শাশ্বত। বললেন, 'সিনেমা ছোটপর্দায় দেখার ফলে মানুষ অনেক সূক্ষ কাজ মিস করে যাচ্ছেন। অনেকেই 'বব বিশ্বাস' ছবিটি নিয়ে অনেক সমালোচনা করেছেন। আমি ছবিটি দেখিনি। আমার করা বব বিশ্বাস ভয়ঙ্কর হয়েছিল কারণ আমার থেকে ১০০ গুণ বড় একটা পর্দায় বিদ্যা বালনের পিছন থেকে অত বড় একটা মুন্ডু বেরিয়েছিল। দর্শকের মনে সেই প্রভাব টেলিভিশনের পর্দায় দেখে কখনও হতে পারে না। ছোটপর্দায় হলে 'কাহানি' আর বব বিশ্বাসের চরিত্রের ম্যাজিকটাই দেখা যেত না। আমার বিশ্বাস, ছোটপর্দায় মুক্তি পেলে কাহানি এই জনপ্রিয়তার জায়গাটা পেতই না। কারণ, কোথায় অভিনেতা চোখের ঠিক কী অভিব্যক্তি দিয়েছেন, ছোটপর্দায় তা দর্শকের পক্ষে বোঝা সম্ভব নয়।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
Raja Sen Demise: রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
রেখে গেলেন 'দামু', 'তিন মূর্তি', 'আত্মীয়স্বজন'... না ফেরার দেশে পরিচালক রাজা সেন
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget