এক্সপ্লোর

Saswata Chatterjee Exclusive: প্রতি মাসেই একাধিক বাংলা ছবির মুক্তি, শাশ্বত বলছেন, 'অসুস্থ প্রতিযোগিতা'

Saswata Chatterjee Exclusive: মুক্তির এক থেকে দুমাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে চলে আসছে সিনেমা। শাশ্বত বলছেন, 'সবাই খুব নিরাপদে খেলতে চাইছে। এটাই মুশকিল। সিনেমা ইন্ডাস্ট্রি সাবধানে খেলার জায়গা নয়। বড় খেলতে হবে।'

কলকাতা: বাংলা, হিন্দি আর তেলুগু সামলে, এই একটাদিন সময় বের করতে পেরেছিলেন তিনি। সাদা শার্ট আর ডেনিমে সকাল থেকেই প্রযোজনা সংস্থার অফিসে হাজির তিনি। সাক্ষাৎকার.. প্রচার.. আবার সাক্ষাৎকার.. গোটা দিনের ব্যস্ততা। তবে সেই ব্যস্ততার চিহ্নমাত্র নেই অভিনেতার হাবেভাবে। কাজের ফাঁকে ফাঁকে মিনিট কয়েকের বিরতি পেলেও আড্ডায় জমিয়ে তুলছেন তিনি। এবিপি লাইভের সঙ্গে সাক্ষাৎকারেও রয়ে গেল সেই রেশ। বর্তমান টলিউড ইন্ডাস্ট্রির পরিস্থিতি নিয়ে অকপটে মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)।

আপাতত দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) সঙ্গে তেলুগু ছবির শ্যুটিং করছেন শাশ্বত। আর আগামী ২৭ তারিখ মুক্তি পাচ্ছে তাঁর ছবি 'তীরন্দাজ শবর'। করোনা পরিস্থিতির পরে সিনেমাহল স্বাভাবিক ছন্দে ফিরতেই কার্যত ছবি মুক্তির ঢল নেমেছে। পুরনো থেকে নতুন, একের পর ছবি মুক্তি পাচ্ছে প্রায় গোটা মাস জুড়ে। প্রতিযোগিতা বাড়ছে? শাশ্বত বলছেন, 'অসুস্থ প্রতিযোগিতা এটা। এটা ভালো প্রতিযোগিতা বলে আমি মনে করি না। তুমি একটা ভালো ছবি বানিয়েছো, আমিও একটা ভালো ছবি বানিয়ে দেখাব। কিন্তু সেটা দেখানোর জন্য তো আমায় সময়টা দিতে হবে। এখন আমার যে সিনেমাটা পছন্দ, সকাল ৯টায় তার শো থাকে। কে যাবে? এতে কী সিনেমার কোনও উপকার হচ্ছে? আমি জানি না। এভাবে চললে সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। ওটিটিতে মানুষ ছবি দেখবে টেলিফিল্মের মতো।'

আরও পড়ুন: Belashuru Exclusive: গান গেয়ে বাংলাদেশে ডিঙি চালায় কিশোর মইনুদ্দিন, 'বেলাশুরু'-র জন্য সেই সুর খুঁজে আনলেন শিবপ্রসাদরা

মুক্তির এক থেকে দুমাসের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে চলে আসছে সিনেমা। শাশ্বত বলছেন, 'সবাই খুব নিরাপদে খেলতে চাইছে। এটাই মুশকিল। সিনেমা ইন্ডাস্ট্রি সাবধানে খেলার জায়গা নয়। বড় খেলতে হবে।'

খরচ কমাতে বর্তমানে শ্যুটিংয়ের দৈর্ঘ্য লক্ষণীয়ভাবে কমিয়েছে টলিউড। শাশ্বত বলছেন, 'নব্বইয়ের দশকে এই ধারা চলেছিল কিছুদিন। সেটা কিন্তু ভালো ফল দেয়নি। কাউকে ঝুঁকিটা নিতে হবে। বছরে কম ছবি করলেও ভালো ছবি করতে হবে। পরিচালকের পক্ষে এত কম সময়ে ভালো ছবি করা খুব মুশকিল। ঘুরে ফিরে সেই চাপটা অভিনেতার ওপরেও পড়ে। এই ধারা বদলাতে না পারলে সিনেমাহলে লোক ফেরানো মুশকিল হয়ে যাবে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget