এক্সপ্লোর

Mamata Banerjee: ট্যাক্সি ড্রাইভার থেকে মন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেই আরেক বার ফিরে তাকান: শতাব্দী

Satabdi Roy on Mamata Banerjee: 'মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় ভালবাসায় তৃণমূলের প্রত্যেকটা মানুষ যেভাবে লজিক্যাল কথা বলে বলিষ্ঠ হয়ে উঠেছেন, সেটা শুধু তৃণমূলের জন্য, সেটা তৃণমূলের অ্যাসেট', বলছেন শতাব্দী।

কলকাতা: নেতাজি ইন্ডোরে আজ তৃণমূলের মেগা সমাবেশ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। নেতা, কর্মী, জনপ্রতিনিধিদের একটা বড় অংশের সঙ্গে বৈঠকে বসেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। দলের শীর্ষ স্তরে ক্ষমতার টানাপোড়েন-জল্পনার আবহেই বৈঠকে নজর সকলের। তাৎপর্যপূর্ণভাবে এই কর্মিসভার মূল মঞ্চে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি রয়েছে। দলের ভরকেন্দ্র যে মমতা বন্দ্যোপাধ্যায়, তা এর মাধ্যমে স্পষ্ট করে দেওয়া হল বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, '২৬-এর ভোটকে পাখির চোখ করে এই কর্মিসভা থেকে প্রয়োজনীয় বার্তা দেবেন তৃণমূলনেত্রী। ভূতুড়ে ভোটার নিয়ে কর্মিসভা থেকে বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়? জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব থামাতে কড়া বার্তা আসবে তৃণমূলনেত্রীর তরফে? প্রত্যেকের নজর এখন সেই দিকেই। 

প্রথমেই সভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরে সভায় বক্তব্য রাখতে উঠে শতাব্দী রায় বলেন, 'নমস্কার। সবাইকে আমার শুভকামনা। উপস্থিত প্রত্যেককে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের দেখা হওয়ার কারণ ২০২৬-এর নির্বাচন। সেই নির্বাচনে কী হবে, কীভাবে হবে সেটা জানার জন্য আমরা সবাই উপস্থিত হয়েছি। শুধু এটা বলব যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ায় ভালবাসায় তৃণমূলের প্রত্যেকটা মানুষ যেভাবে লজিক্যাল কথা বলে বলিষ্ঠ হয়ে উঠেছেন, সেটা শুধু তৃণমূলের জন্য, সেটা তৃণমূলের অ্যাসেট। দিদির কথা বললে একটা কথাই মনে হয়। সাংসদ হওয়ার পরে যে প্রান্তেই যাই না কেন.. ২০০৯-এ যখন সাংসদ হয়েছিলাম, তখন আরোও ছোট ছিলাম। তখন অনেকেরই বিশ্বাস করতে অসুবিধা হত যে আমি সাংসদ। তারপরে সাংসদ শুনে একটু নড়ে বসত। তারপরে সবথেকে মজার, প্রশ্ন করা হত, কোনখানকার সাংসদ? যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা বলি, সে ট্যাক্সি ড্রাইভার থেকে মন্ত্রী, আরেকবার ঘুরে তাকায়। ওও.. মমতা বন্দ্যোপাধ্যায়.. আচ্ছা আচ্ছা। সাংসদ ছাড়াও যে একটা উপরি ভালবাসা, একটা উপরি সম্মান, একটা অ্যাটেনশন যে সব জায়গায় পাই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতেই। আমরা ১৫ বছর ধরে পার্লামেন্টে অনেক CM-কে আসতে দেখি। যাঁরা প্রাক্তন হয়েছেন, যাঁরা বর্তমান আছেন.. সবাই। তাঁদের দেখে অন্যদের যে উত্তেজনা থাকে না, দিদিকে দেখে তা থাকে। সবাই কথা বলতে আসে। এটা কিন্তু আমাদের ভালবাসার জায়গা। পশ্চিমবঙ্গের মানুষ এখনও দিদিকে ভালবাসে। সেই একই ভরসা, একই আস্থা, একই বিশ্বাস আছে বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আগামী দিনও থাকব। তৃণমূলই একমাত্র আছে, থাকবে। জয় বাংলা।'

আরও পড়ুন: New Bengali Serial: 'সাহিত্যের সেরা সময়'-এ এবার জনপ্রিয় গল্প, 'প্রথম কদমফুল', অভিনয়ে থাকছে চমক

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget