এক্সপ্লোর

Satish Kaushik Last Post: ২ দিন আগেও মেতেছিলেন আবির খেলায়, ফেসবুকে এখনও ঝলমলে সতীশ কৌশিকের হোলির শেষ পোস্ট

Satish Kaushik Last Post: ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সতীশ। অভিনয় জগতের সঙ্গে তাঁর প্রথম যোগসূত্র ছিল থিয়েটার।

কলকাতা: ২ দিন আগেই মেতেছিলেন রঙের উৎসবে। দিনটা ছিল ৭ মার্চ। কিন্তু তার ঠিক ২ দিনের মাথাতেই থেমে যাবে জীবনের ঘড়িটা, কে জানত? সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট ছিল হোলির উৎসবের। মৃত্যুর পরে ভাইরাল সতীশ কৌশিকের (Satish Kaushik) শেষ হোলি উদযাপনের সেইসব ছবি। 

আজ সকালেই প্রয়াত হয় বলিউডের সফল অভিনেতা, পরিচালক সতীশ কৌশিক। সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর প্রথম দিয়েছিলেন অনুপম খের (Anupam Kher)। আর তারপরেই বিদ্যুৎগতিতে ছড়িয়ে পড়ে সেই খবর। শেষ হোলি সতীশ কাটিয়েছিলেন বলিউডের সঙ্গীদের সঙ্গেই। তাঁর শেষ রঙ খেলার সঙ্গী হয়েছিলেন আলি ফজল (Ali Fazal) ও রিচা চড্ডা (Richa Chaddha)-ও। সোশ্যাল মিডিয়ায় তাঁদের কথা আলাদা করে উল্লেখ করেছিলেন সতীশ।

জুহুর জানকি কুটিরে হোলির উদযাপন করেছিলেন সতীশ। কমলা টি শার্টে ঝলমলে সতীশ, তাঁর অসুস্থতার চিহ্নমাত্রও ছিল না। সবার সঙ্গেই আনন্দ উৎসবে মেতেছিলেন তিনি। সঙ্গী হয়েছিলেন জাভেদ আখতার (Javed Akhtar), সাবানা আজমি (Sabana Azmi)-ও। সোশ্যাল মিডিয়ায় এখন সেই ছবি দেখে আবেগপ্রবণ অনুরাগীরা। 

কেবল পরিচালক বা অভিনেতা বললে বোধহয় সঠিকভাবে বিবরণ করা যায় না সতীশ কৌশিককে। তিনি কমেডি অভিনয় করেছেন চুটিয়ে। আবার তাঁকে দেখা গিয়েছে দুঁদে ভিলেনের চরিত্রেও। তিনি ছিলেন পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক। তাঁর উপহার দেওয়া 'তেরে নাম' (Tere Naam) বা মিস্টার ইন্ডিয়া (Mr. India) -র ছবি চিরকাল মনে রাখবেন দর্শক। 

আরও পড়ুন: Rakhi Sawant: যোগাযোগের চেষ্টা করে ফিরে আসতে চাইছেন আদিল, সম্পর্ক নিয়ে কী ভাবছেন রাখি?

ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সতীশ। অভিনয় জগতের সঙ্গে তাঁর প্রথম যোগসূত্র ছিল থিয়েটার। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল, 'মিস্টার ইন্ডিয়া' (Mr India), 'দিওয়ানা মস্তানা' (Deewana Mastana), 'ব্রিক লেন' (Brick Lane)2, 'সাজন চলে শ্বশুরাল' (Saajan Chale Sasural)। সতীশ কৌশিকের পরিচালিত ছবিগুলির মধ্যে অন্যতম ছিল, 'রূপ কী রানি, চোরো কি রাজা'  (Roop Ki Rani Choron Ka Raja), 'প্রেম' (Prem), 'হাম আপকে দিল মে রহেতে হ্যায়' (Hum Aapke Dil Mein Rehte Hain) ও 'তেরে নাম' (Tere Naam)।

১৯৫৬ সালের ১৩ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন সতীশ কৌশিক। শেখর কপূর (Shekhar Kapoor) পরিচালিত মিস্টার ইন্ডিয়া ছবিতে তাঁর অভিনয় চিরকালই মনে রাখবেন দর্শক। তবে অভিনেতা হিসাবে ইন্ডাস্টিতে পা রাখলেও সতীশ কৌশিক বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন পরিচালক হিসেবেই।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget