এক্সপ্লোর

'Khagam' Graphic Novel: অন্য রূপে সত্যজিৎ রায়ের গপ্পো, 'খগম' এবার গ্রাফিক নভেল আকারে

'Khagam': ছোট্টবেলার গল্পের ভয়ে কাঁটা দেওয়া অনুভূতি ফিরে এল বলে! সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ছোট গল্পগুলোর (Short Stories) অন্যতম, 'খগম' (Khagam) এবার আসছে গ্রাফিক নভেল (graphic novel) আকারে।

কলকাতা: 'সাপের ভাষা, সাপের শিস/ ফিস্ ফিস্ ফিস্ ফিস্!'

ওমনি শিরদাঁড়া বেয়ে হিমেল স্রোত! ছোট্টবেলার গল্পের সেই ভয়ে কাঁটা দেওয়া অনুভূতি ফিরে এল বলে! সত্যজিৎ রায়ের (Satyajit Ray) ছোট গল্পগুলোর (Short Stories) অন্যতম, 'খগম' (Khagam) এবার আসছে গ্রাফিক নভেল (graphic novel) আকারে। এভাবে গ্রাফিক ছবিতে সত্যজিতের গল্পকে নিজের মতো করে ধরার সাহস দেখিয়েছেন জনপ্রিয় বিজ্ঞাপন সংস্থা 'গ্রীনিং ট্রি'। নেপথ্যে প্রতিষ্ঠাতা তথা ক্রিয়েটিভ ডিরেক্টর-এডিটর-মিউজিশিয়ান শমীক চট্টোপাধ্যায় ও আর্ট ডিরেক্টর-ইলাস্ট্রেটর শুভব্রত বসু। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেই নতুন প্রচেষ্টা প্রকাশ্যে এল। উপস্থিত ছিলেন একাধিক শিল্পী।

গ্রাফিক নভেল আকারে এবার 'খগম'

বিশিষ্ট পরিচালক সন্দীপ রায় (Sandip Ray), কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee), লেখক রঙ্গন চক্রবর্তী-সহ একাধিক অতিথির উপস্থিতিতে প্রকাশ্যে এল গ্রাফিক নভেল 'খগম'। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়। তাঁর কথায়, 'বাবার লেখা খগম একটি অন্যতম সেরা গল্প। এই গ্রাফিক নভেল তৈরির প্রস্তাব যখন আসে, তখন খুবই খুশি হয়েছিলাম। বাবার কাজ, তাঁর ভাবধারা, শিল্পরুচি, অক্ষুণ্ণ রেখেও যে তারা নতুন দৃষ্টিভঙ্গিতে এই কাজ করতে সফল হবে, এই বিশ্বাস আমার ছিল। বই, বিশেষত বাংলা বই পড়ার চর্চা এখনকার প্রজন্মের প্রায় নেই বললেই চলে। এই গ্রাফিক নভেল পড়ে যদি পাঠক আসল গল্পটি পড়েন এবং তাদের মধ্যে যদি বাংলায় বাবার লেখা আরও নানান গল্প পড়ার উৎসাহ জেগে ওঠে, সেটিই হবে এই প্রচেষ্টার আসল সার্থকতা।'

সত্যজিৎ রায়ের গল্পকে আরও এক নতুন পথে হাঁটতে দেখে খুশি কমলেশ্বর মুখোপাধ্যায়ও। তিনি বলেন, 'এই সংস্থা অনেকদিন ধরেই নানা প্রকার ভিজ্যুয়াল আর্টের কাজ করে আসছে। সুতরাং ওঁরা যখন এই কাজটা শুরু করে, আমি নিশ্চিত ছিলাম যে ভালই হবে সেই কাজ। কিন্তু এ তো সহজ কাজ নয়। কারণ যাঁর গল্প নিয়ে কাজ, তিনি সত্যজিৎ রায়! তবে যাবতীয় চাপ সামলেও প্রায় দুঃসাধ্য এই কাজ তারা দুর্দান্তভাবে শেষ করেছে। সত্যজিৎ-রচিত গল্পের এই অভিনব পরিবেশন সকলকে মুগ্ধ করুক - এই আশা রাখি।'

আরও পড়ুন: Sourav Chakraborty: ১৫ বছর পরে নতুন ভূমিকায়, 'খবর' দিচ্ছেন সৌরভ

এই বিজ্ঞাপন সংস্থা সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) 'অটোগ্রাফ' বা দিবাকর বন্দ্যোপাধ্যায়ের (Dibakar Banerjee) 'ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী'র মতো ছবির সঙ্গে যুক্ত ছিল। এছাড়া তাদের ঝুলিতে রয়েছে ১৫০-এরও বেশি ছবি ও ওয়েব সিরিজের কাজ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget