এক্সপ্লোর

Sourav Chakraborty: ১৫ বছর পরে নতুন ভূমিকায়, 'খবর' দিচ্ছেন সৌরভ

Sourav Chakraborty News: লেখক? হ্যাঁ। অভিনেতার এবার নতুন ভূমিকা। তাঁর বইয়ের উদ্বোধন করলেন যিনি, তিনি কোনও তারকা নন বটে, তবে সৌরভের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তাঁর মা

কলকাতা: তিনি অভিনেতা, পরিচালক আবার লেখকও। টুকরো টুকরো কবিতা লেখা আর তারপর সেগুলিকে আবৃত্তি করে পৌঁছে দেওয়া অনুরাগীদের কাছে, যেন তাঁর নতুন নেশা হয়ে দাঁড়িয়েছে। আর সেই সমস্ত কবিতা নিয়েই এবার মুক্তি পেল অভিনেতার নতুন কবিতার বই। 'খবর আছে'। লেখকের জায়গায় ঝলমল করছে লেখক সৌরভ চক্রবর্তীর নাম। 

লেখক? হ্যাঁ। অভিনেতার এবার নতুন ভূমিকা। তাঁর বইয়ের উদ্বোধন করলেন যিনি, তিনি কোনও তারকা নন বটে, তবে সৌরভের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তাঁর মা। মায়ের সঙ্গেই বই উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন সৌরভ। 'খবর আছে' -ও প্রকাশ্যে এল তাঁর মায়ের হাত ধরেই।                                                                                                                                                     

সোশ্যাল মিডিয়ায় বই উদ্বোধনের ছবি শেয়ার করে সৌরভ লিখেছেন, 'বাবা থাকলে সব থেকে খুশী হতেন । মাকেও বেশ নার্ভাস লাগছিল। আমার প্রথম কবিতার বই যখন বেরোয়, তখন আমি হাফ প্যান্ট। তারপর থেকে এতগুলো বছর। পৃথিবীর এত এত ঘুরপাক, কোটি কোটি মুহূর্ত; এই সবের ভিড়ে তুচ্ছ জীবনের নগন্য কিছু খবর যা কোনোদিন 'ব্রেকিং নিউজ' হয় না তারই হদিশ থাকল এই বইতে, 'খবর আছে'। নতুন বইয়ের চেনা গন্ধটা নাকে লাগার পর আমিও কিন্তু কম নার্ভাস হইনি। হাত থেকে হাত থেকে হৃদয়... যাত্রাপথ মসৃণ হোক।'                                                                                                                                                               

আরও পড়ুন: Dev: 'বাঘাযতীন'-এর পোস্টারে অচেনা দেব, নতুন ছবির মুক্তি পুজোয়

বই উদ্বোধনে সত্যিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সৌরভ। বললেন, 'ছবি বা পরিচালনার প্রচারে কী কী বলতে হয় আমি জানি। কিন্তু এই বিষয়ে আমি অনভ্যস্ত। ক্লাস ৫-এ প্রথম আমার কবিতার বই বেরিয়েছিল। এক ফোঁটা সুখ। এরপরে, ক্লাস সেভেন আর ক্লাস ৯-এ আরও ১টি ১টি করে বই বেরিয়েছিল। ছোট থেকেই কবিতা লেখার সখ আমার। 'খবর আছে'-ও যে খুব একটা ভেবে চিন্তে প্রকাশের সিদ্ধান্ত নেওয়া তা নয়। মা ছোটবেলায় আমায় গল্প আর কবিতা পড়ে শোনাতেন। সেই থেকেই ভাল লাগার শুরু। পরবর্তীকালে থিয়েটার, অভিনয়, পরিচালনা এই সবের ভিড়েও সবসময় লেখাটা বজায় রাখার চেষ্টা করেছি। করোনা পরিস্থিতির সময় প্রথম ছোট ছোট ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করি। সেটা এত মানুষের ভাল লাগবে ভাবতে পারিনি। সেই এলোমেলো কবিতাগুলোই 'খবর আছে' হিসেবে প্রকাশিত হয়েছে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sourav Chakraborty (@souravcinsta)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget