এক্সপ্লোর

Satyam Bhattacharya: সহ-পরিচালনা নয়, বিরসার 'ব্যোমকেশ'-এ এবার প্রথম অভিনয় সত্যমের

Satyam Bhattacharya In Birsa Dasgupta Movie: বুধবার মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-এর শুভ মুহরৎ। হাজির ছিলেন ছবির পরিচালক বিরসা দাশগুপ্ত, দেব, রুক্মিণী মৈত্র ও অন্যান্যরা।

কলকাতা: ছবির নাম 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh O Durgo Rahoshyo)। পরিচালক বিরসা দাশগুপ্ত (Birsa Dasgupta)। ব্যোমকেশের (Byomkesh) ভূমিকায় দেব (Dev)। সত্যবতীর (Satyabati) চরিত্রে অভিনয় করবেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। আপাতত ছবির অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কে এইটুকুই আপডেট মিলেছে নির্মাতাদের তরফে। তবে গতকাল ছবির মুহরতে ফ্রেমবন্দি হলেন 'বল্লভপুরের রূপকথা' খ্যাত সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharya)। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলেও পোস্ট করলেন সেই ছবি। 

সহপরিচালক নয় এবার বিরসার ছবিতে অভিনয় সত্যমের

বুধবার মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে গেল 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-এর শুভ মুহরৎ। হাজির ছিলেন ছবির পরিচালক বিরসা দাশগুপ্ত, দেব, রুক্মিণী মৈত্র ও অন্যান্য কলাকুশলীরা। ছিলেন অভিনেতা সত্যম ভট্টাচার্যও। 

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে মুহরতের ছবি পোস্ট করে ক্যাপশনে সত্যম লেখেন, 'নতুন ছবি, নতুন হাউজ, নতুন সহ-অভিনেতারা আর পুরনো কিছু... বিরসাদাকে অ্যাসিস্ট করা ছেড়েছি ২০১৭-এ। তারপর এই আবার একসঙ্গে কাজ। এবার অভিনেতা হিসেবে। শ্যুটিং শুরু হবে। আশীর্বাদ করবেন।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Satyam Bhattacharya (@satyatyam)

ব্যোমকেশ ও সত্যবতীর চরিত্রে কাদের দেখা যাবে তা প্রকাশ পেলেও 'ব্যোমকেশ'-এর ছায়াসঙ্গী অজিতের চরিত্রে কাকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। গতকালের ছবি প্রকাশ্যে আসার পরই জল্পনা, অজিতের চরিত্রে কি তবে দেখা যেতে পারে সত্যমকে? বাকি তথ্য অবশ্য সময়ের সঙ্গে সঙ্গে নির্মাতাদের তরফেই জানানো হবে। 

'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' ও 'শ্যাডো ফিল্মস'-এর সম্মিলিত প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। অন্যান্য কোনও অভিনেতা বা চরিত্র সম্পর্কে কিছুই জানানো হয়নি। ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় বিরসা জানান, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্সের প্রযোজনায় নতুন ব্যোমকেশ পরিচালনা করছেন তিনি। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'দুর্গ রহস্য' অবলম্বনে তৈরি হবে ছবির গল্প। ইন্ডাস্ট্রিতে নিজের ১৭ বছর পূর্তির দিন নতুন এই খবর জানিয়েছিলেন দেব। তিনি লিখেছিলেন, '১৭ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললাম। অভিনেতা হিসেবে আমার নতুন কাজের কথা জানাচ্ছি। ব্যোমকেশ 'দুর্গ রহস্য'। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস্ ও শ্যাডো ফিল্মসের সম্মিলিত প্রযোজনায় তৈরি হচ্ছে এই ছবি। অন্যান্য চরিত্র সম্পর্কে আরও জানার জন্য চোখ রাখুন।'  

আরও পড়ুন: Health Tips: গরমে ভোগাচ্ছে আর্থারাইটিস? সঠিক পানীয়ে মিলবে সুরাহা

অন্যদিকে, সত্যমকে দেখা যাবে পরিচালকদ্বয় নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের আগামী ছবি 'রক্তবীজ'-এ। তাছাড়াও একটি ওয়েব সিরিজে কাজ করতে চলেছেন তিনি। সিরিজের ওয়ার্কিং টাইটেল 'ডেথ অফ এ উইম্যান'। 

সেরা শিরোনাম

Rahul-Moumita Relationship Controversy: রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget