এক্সপ্লোর

New Web Series: মৃত্যু রহস্যের 'নায়ক' বল্লভপুরের রাজামশাই? ফের একসঙ্গে কাজ সত্যম ও দেবরাজের

Satyam Bhattacharyya: পরিচালক অভিনন্দন দত্তের হাত ধরে এবার ওয়েব সিরিজে দেখা যাবে সত্যম ভট্টাচার্য ও দেবরাজ ভট্টাচার্যকে। ওটিটি প্ল্যাটফর্ম 'প্ল্যাটফর্ম ৮'-এর হয়ে এই সিরিজ তৈরি হয়েছে।

কলকাতা: ২০২২ সালে মুক্তি পায় 'বল্লভপুরের রূপকথা' (Ballabhpurer Roopkatha)। ছবির প্রশংসায় পঞ্চমুখ হন আম জনতা। বিপুল সাফল্য পায় এই ছবি। পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharyya) হাত ধরে পর্দায় নজর কেড়েছিলেন রাজামশাই সত্যম ভট্টাচার্য (Satyam Bhattacharyya) ও তাঁর এস্টেট ম্যানেজার দেবরাজ ভট্টাচার্য (Debraj Bhattacharyya)। এবার দর্শক ফের এই জুটিকে পাবেন একসঙ্গে। আজ্ঞে হ্যাঁ! ফের একসঙ্গে কাজ করছেন সত্যম ও দেবরাজ। 'এখনও সিরিজের কাজ পোস্ট প্রোডাকশনে আছে। খুব বিস্তারে কিছু বলতে হয়তো পারব না,' এবিপি লাইভকে (ABP Live) ফোনে জানালেন 'রাজামশাই' সত্যম ভট্টাচার্য।

ফের একসঙ্গে কাজ করছেন সত্যম-দেবরাজ

পরিচালক অভিনন্দন দত্তের (Abhinandan Dutta) হাত ধরে এবার ওয়েব সিরিজে দেখা যাবে সত্যম ভট্টাচার্য ও দেবরাজ ভট্টাচার্যকে। ওটিটি প্ল্যাটফর্ম 'প্ল্যাটফর্ম ৮'-এর হয়ে এই সিরিজ তৈরি হয়েছে। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ।

এই সিরিজের গল্প মূলত 'মৃত্যু রহস্য' কেন্দ্রিক। সিরিজে সত্যম ও দেবরাজ ছাড়াও অভিনয় করেছেন, ঈশানী সেনগুপ্ত, শ্রেয়া ভট্টাচার্য, লোকনাথ দে, আরিয়ুন ঘোষ প্রমুখরা। সিরিজের শ্যুটিং হয়েছে লোলেগাঁওয়ের কাছে কাফের গাঁও বলে একটি জায়গায়। মার্ডার মিস্ট্রি ঘরানার এই সিরিজের ওয়ার্কিং টাইটেল 'ডেথ অফ এ উইম্যান' (Death Of A Woman)। শ্যুটিং শেষ করে আপাতত চলছে পরবর্তী কাজ। 

সিরিজ সম্পর্কে বিশেষ কোনও তথ্য এখনও না মিললেও নিজের চরিত্র নিয়ে অল্প কথায় সত্যম ভট্টাচার্য বলেন, 'এটা মূলত 'ফিল্ম উইদিন এ সিরিজ'। মানে সিরিজের মধ্যে একটি সিনেমার শ্যুটিংয়ের ঘটনা দেখানো হয়েছে। সেই সিনেমার মুখ্য পুরুষ চরিত্রের ভূমিকায় আমি অভিনয় করেছি। সিনেমার হিরো আর কী! এবং যেহেতু এটা একটা মৃত্যু রহস্য, ফলে সকলেই সেটার সঙ্গে কোনও না কোনওভাবে জড়িয়ে যায়। বাকিটা তো দেখতে হবে দর্শককে।'

আরও পড়ুন: Side Effects Of Oranges : গুণের 'খনি', কিন্তু কখন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর কমলা লেবু ?

কাজের ক্ষেত্রে, সত্যম ভট্টাচার্যকে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত 'রক্তবীজ' ছবিতেও। গত ১৫ মার্চ শুরু হয় সেই ছবির শ্যুটিং। ১৭ মার্চ শ্যুটিং ফ্লোরেই কেক কেটে জন্মদিন উদযাপন করতে দেখা যায় 'রাজা বাহাদুর'কে। নতুন এই ছবির মুখ্যচরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়কে। ছবিতে রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য্য ও দেবাশীষ মণ্ডল। আগেই জানা গিয়েছিল, এই ছবিও থ্রিলার ঘরানার। 

সেরা শিরোনাম

Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
Rahul Maumita Pandit: 'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
Rahul-Moumita Relationship Controversy: রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'

ভিডিও

Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা
Kolkata News : টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। BJP Government Live
India Energy Week: ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget