এক্সপ্লোর

Satyam Marriage: সত্যমের 'রূপকথা'-র শুরু, সাত পাকে বাঁধা পড়লেন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে

Satyam Bhattacharyya News: নিজের সম্পর্ক নিয়ে কখনোই রাখঢাক করতে চাননি সত্যম। থিয়েটারের সঙ্গে যুক্ত থাকলেও, টলিউডের মানুষ নন শাশ্বতী। থিয়েটারের সঙ্গে যুক্ত সত্যমও

কলকাতা: সবাই যখন ব্যস্ত রামমন্দির উদ্বোধনের চর্চায়, তখন জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেতা সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhatta,charyya)। দীর্ঘদিনের প্রেমিকা শাশ্বতী সিংহের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন 'বল্লভপুরের রূপকথা' (Ballavpurer Rupkotha) খ্যাত অভিনেতা। নিজের সম্পর্ক নিয়ে কখনোই রাখঢাক করতে চাননি সত্যম। থিয়েটারের সঙ্গে যুক্ত থাকলেও, টলিউডে খুব বেশি ছবিতে অভিনয় করেননি শাশ্বতী। থিয়েটারের সঙ্গে যুক্ত সত্যমও। একই দলে অভিনয় করেন তাঁরা। তবে পাশাপাশি সত্যম এখন অভিনয় করছেন ওয়েব সিরিজ ও ছবিতেও। 

সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের ছবি প্রথমে শেয়ার করে নিয়েছিলেন সত্যম। সেখানে দেখা যাচ্ছে, একে অপরের দিকে তাকিয়ে হাসছেন সত্যম ও শাশ্বতী। লাল বেনারসি, সোলার মুকুটে অপরূপা নববধূ। গলায় গোলাপ ও রজনীগন্ধার মালা। হালকা গয়না ও সাবেকি সাজে সেজেছিলেন শাশ্বতী। অন্যদিকে বরবেশে সত্যম সেজেছিলেন বরের  জোড় ও সূক্ষ কাজের শালে। চোখে ছিল চশমা। সোশ্যাল মিডিয়াতে একটি ছোট্ট রিল শেয়ার করে নিয়েছেন শাশ্বতী। সেখানে দেখা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসে রয়েছেন সত্যম ও শাশ্বতী। তাঁদের দিকে ফুল ছুঁড়ে দিচ্ছেন বন্ধুরা, আত্মীয় পরিজনেরা। 

দীর্ঘদিনের সম্পর্ক সত্যমের। সোশ্যাল মিডিয়ায় সেই হিসেবও দিয়েছেন অভিনেতা। ২০১৫ সাল থেকে শুরু হয়েছিল তাঁদের সম্পর্কের। অবশেষে তা পরিণতি পেল সাতপাকে। দীর্ঘদিনের কেরিয়ার সত্যমের। তবে তিনি প্রথম প্রচারের আলোয় আসেন অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharyya) ছবি 'বল্লভপুরের রূপকথা'-র হাত ধরে। তারপরে আর পিছন ফিরে তাকাতে হয়নি সত্যমকে। একের পর এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন সত্যম। কাজ করেছেন বিভিন্ন প্রযোজনা সংস্থার সঙ্গেও। কেবল বড়পর্দা নয়, বিভিন্ন ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে শাশ্বতী দীর্ঘদিন থেকেই যুক্ত থিয়েটারে। অতনু ঘোষের রবিবার ছবিতে দেখা গিয়েছিল শাশ্বতীকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Saswati Sinha (@sinhataanke)

সত্য়ম ও শাশ্বতীকে নতুন জীবনের জন্য এবিপি লাইভের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা।

আরও পড়ুন: Sohini Sarkar: বন্ধুর বিয়েতে এক ফ্রেমে শোভন-সোহিনী, নিজেই ছবি শেয়ার করে কি জল্পনায় সিলমোহর নায়িকার?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget