এক্সপ্লোর

Sayantan Ghoshal Exclusive: শুধুমাত্র ভাল গল্প-চিত্রনাট্য ও অভিনয়ের জোরেই তৈরি হয়েছে 'সম্পূর্ণা ২', অকপট পরিচালক সায়ন্তন

Sampurna 2: 'পাহাড়ে শ্য়ুটিং হয়নি, নেই একাধিক খুনের দৃশ্য়ও। তাই এমন গল্প পরিচালনা করা আমার কাছে রীতিমত চ্য়ালেঞ্জ ছিল', এবিপি লাইভকে জানালেন 'সম্পূর্ণা ২'-এর পরিচালক।

কলকাতা: 'সম্পূর্ণা'র সিরিজের মারকাটারি সাফল্য়ের পর আগামীকালই মুক্তি পাচ্ছে পরিচালক সায়ন্তন ঘোষালের (Sayantan Ghoshal) 'সম্পূর্ণা ২' (Sampurna 2)। এই সিরিজের দ্বিতীয় ভাগ নিয়ে প্রথম থেকেই দর্শকের উন্মাদনা ছিল তুঙ্গে। আর ট্রেলার মুক্তির পর থেকে উন্মাদনা বেড়ে যায় আরও কয়েকগুন। নেটাগরিকদের একাংশের মতে, 'সম্পূর্ণা ২'-র গল্প হতে চলেছে আরও বেশি রোমহর্ষক। এপ্রসঙ্গে একমত হলেন পরিচালক সায়ন্তন ঘোষালও। তাঁর মতে এই সিরিজের গল্প ও চিত্রনাট্য় আরও বেশি টানটান। ফলে কাজ হিসেবে এটি আগের সিরিজের থেকেও অনেকটা রোমাঞ্চকর হতে চলেছে।

সোহিনী সরকার (Sohini Sarkar), রাজনন্দিনী পাল (Rajnandini Paul) অভিনীত ওয়েবসিরিজ 'সম্পূর্ণা'র বিষয় ছিল গৃহহিংসা ও তার বিরুদ্ধে দুই নারীর লড়াই।  অনুভব কাঞ্জিলাল (Anubhab Kanjilal), প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee), লাবণি সরকার (Laboni Sarkar), রজত গঙ্গোপাধ্যায়ের (Rajat Ganguly) মতে শিল্পীদের অভিনয়ও নজর কেড়েছিল আলাদা করে। এই অভিনেতাদের পাশাপাশি 'সম্পূর্ণা ২'-এ দেখা মিলতে চলেছে কৌশিক সেনের। ট্রেলারেই স্পষ্ট হয়ে গেছিল যে এখানে উকিলের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তবে গল্পে রয়েছে একাধিক ট্য়ুইস্ট। 

আরও পড়ুন...

বলিউড থেকে টলিউড.. ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া একগুচ্ছ ছবি ও সিরিজ সপ্তাহান্তে দেখে নিতে পারেন আপনিও

কেমন ছিল  রাজনন্দিনী,  সোহিনী, অনুভবদের সঙ্গে কাজের অভিজ্ঞতা? সায়ন্তন জানালেন যে, শ্য়ুটিং ফ্লোরে দেখে বোঝার উপায় নেই যে এই অভিনেতারা প্রত্য়েকে প্রত্য়েকের চরিত্র নিয়ে কতটা সিরিয়াস। কিন্তু আসলে তাঁরা সবসময়ই নিজেদের চরিত্র নিয়ে ভাবিত। ও সম্পূর্ণ প্রস্তুত হয়েই ফ্লোরে নামেন তাঁরা।

এই সিরিজ প্রসঙ্গে কথা বলতে গিয়ে পরিচালক আরও জানান, 'এই গল্প নিয়ে কাজ করা আমার কাছে রীতিমত চ্য়ালেঞ্জ ছিল। কারণ এখানে কোনও সুন্দর পাহাড়ি দৃশ্য় নেই, রোমহর্ষক খুনের প্লট নেই। যা আছে তা হল শুধুমাত্র ভাল গল্প-চিত্রনাট্য ও ভাল  অভিনয়। আর এর জোরেই তৈরি হয়েছে এই সিরিজ। দর্শকের কাজে আমি কৃতজ্ঞ যে আমার কাজকে তাঁরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। আমার আশা 'সম্পূর্ণা ২'ও মন জয় করে নেবে সিনেপ্রেমীদের।'

হইচই প্ল্য়াটফর্মে কাল থেকে স্ট্রিম করবে 'সম্পূর্ণা ২'। দর্শকের এই সিরিজ কেমন লাগবে এখন অপেক্ষা সেটাই দেখার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Indranil Sen: দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
দাম ৪ হাজার টাকা! পাস কিনলে তবেই দুর্গাপুজো দেখার অনুমতি! ইন্দ্রনীলের ভয়াবহ দুর্নীতি প্রকাশ্যে
Indranil Sen: ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরে, ফের বিস্ফোরক সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়! বললেন.. 'আমি হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে পারিনি'
ইন্দ্রনীল সেন গ্রেফতার হওয়ার পরে, ফের বিস্ফোরক সঙ্গীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়! বললেন.. 'আমি হ্যাঁ-তে হ্যাঁ মেলাতে পারিনি'
Diljit Dosanjh: দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা
দিলজিতের কনসার্টের জন্য দিল্লিতে বিশেষ মেট্রো পরিষেবা! তবে থাকছে কড়া নিরাপত্তা
Dev-Subhasree: 'ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব', শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব
'ভবিষ্যতে ফের ছবি পরিচালনা করলে, রাজের পরামর্শ নেব', শুভশ্রীর পাশে দাঁড়িয়ে বললেন দেব

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget