এক্সপ্লোর

Sera Bangali 2022 : ' ডান পা ও বাঁ পায়ে ভরের পার্থক্য বুঝিনি, বকুনি দিয়েছিলেন মৃণালদা', এক্সক্লুসিভ মাধবী মুখোপাধ্যায়

Actress Madhabi Mukherjee : তাঁর ভ্রুর বাঁকে ধরা পড়েছে অসংখ্য হৃদয় আর দূরবীণে ধরা পড়েছে বাংলা সিনেমার বিরাট ক্যানভাস।  

কলকাতা :  আজ থেকে এক সত্তর বছর আগে এক পরিচালক তাঁকে প্রশ্ন করেছিলেন, তুমি ঘুঁটে দিতে পার? বাসন মাজতে, ঝাঁট দিতে ? হ্যাঁ ঠিকই পড়েছেন। পরিচালকের নাম মৃণাল সেন। ছবির নাম বাইশে শ্রাবণ। অভিনেত্রীর নাম মাধবী মুখোপাধ্যায়। আর তারপরেরটা তো ইতিহাস। ‘বাইশে শ্রাবণ’ ছবিতেই তিনি হলেন মাধুরী থেকে মাধবী।

সে সময়কার কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'বাইশে শ্রাবণের সময়কার কথা মনে পড়ে। আমি তো স্টেজ থেকে এসেছি। একটা জায়গায় ছিল আমার চরিত্রটি পুরনো বাড়িতে এসে দেখছে। যখন মনিটর হল আমি ডান পায়ে ভর দিয়ে দাঁড়ালাম। শট নেওয়ার সময় বাঁ পায়ে ভর দিয়ে দাঁড়ালাম। মৃণাল বাবু চটে গেলেন। তখন ডান পা ও বাঁ পায়ে ভরের পার্থক্যটা বুঝতাম না। পরে বুঝেছি।'

বাঙালিদের মধ্যে এঁরা শুধু সেরা নয়, এঁরা বিশ্ববরেণ্য। সৌভাগ্যক্রমে তাঁরা বাঙালিও। সেরা বাঙালির মঞ্চ বেছে নেয় এমন মানুষদেরই। যাঁদের কাজ, যাঁদের জীবন, হয়ে উঠেছে অন্যের অনুপ্রেরণা। তেমনই মাধবী মুখোপাধ্যায়। এবার লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত। 

তিনি তপন সিনহা ও প্রেমেন্দ্র মিত্রর নির্দেশনায় কাজ করেছেন । তাঁর ভ্রুর বাঁকে ধরা পড়েছে অসংখ্য হৃদয় আর দূরবীনে ধরা পড়েছে বাংলা সিনেমার বিরাট ক্যানভাস।  তিনি চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি মাধবী মুখোপাধ্যায়।  ‘বনপলাশীর পদাবলী’, ‘শঙ্খবেলা’ হিটের পর হিট তাঁর ঝুলিতে।  শ্রেষ্ঠ তিন পরিচালক সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেনের ছবির তিনি নায়িকা। 

চরিত্র থেকে চরিত্রে বদলে নিয়েছেন নিজেকে। সর্বহারা মেয়ের যন্ত্রণা  থেকে মধ্যবিত্ত গৃহবধূর আত্মপ্রতিষ্ঠার লড়াই, নানা চরিত্রে তিনি অনবদ্য। যদিও জীবনের এই প্রতিটি ইস্টিশনই তাঁর বড় প্রিয়। মনে করেন একঘেয়েমি নয় বৈচিত্রই জীবনের মূল মন্ত্র। তাঁর কথায় যখন বাইশে শ্রাবণ করি তখন মালতীকেই আমার ভাল লাগে, যখন সুবর্ণরেখা করি তখন সীতাকেই ভাল লাগে। যখন চারুলতা করি তখন চারুলতাই ভাল লাগে।'

 ‘চারুলতা’ হিসেবে তিনি আজও বহু মানুষের হৃদস্পন্দন। তাঁর কথায় 'সে সময়টা তো অন্য রকম ছিল। স্বামী-স্ত্রীর সম্পর্ক ছিল গুরু শিষ্যার মতো। তারপর একদিন অমল আসে, ঝড়ের মতো উড়িয়ে নিয়ে যায় ...প্রতিটি মেয়েরই সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে ভালবাসা।'

স্বয়ং উত্তম কুমার যাঁকে ম্যাডাম বলে ডাকতেন , তিনি এখন অভিনয় করছেন টিভি ধারাবাহিকেও। প্রবীণ অভিনেত্রী মনে করেন, পরিবর্তন তো হবেই, কিন্তু ওরা আমায় মায়ের মতো ভালবাসে যে!
 
তাঁর জীবন যেন রূপকথার মতো। যাতে সুখ, দুঃখ, হাসি, কান্না আছে, উত্থান আছে, পতনও আছে। সেই রূপকথার কেন্দ্রে আছেন মাধবী মুখোপাধ্যায়। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget