এক্সপ্লোর

Shah Rukh Khan House Mannat: ট্রেন্ডিংয়ে মন্নত, নেমপ্লেট বদলে গেল শাহরুখ খানের বাড়ির

সদ্যই পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে আগামীর ছবির ঘোষণা করেছেন তিনি। ফের একবার খবরের শিরোনামে কিং খান।তবে, এবার ট্রেন্ডিংয়ে রয়েছে তাঁর বাড়ি মন্নত। কারণ, বাড়ির নেমপ্লেট বদলে ফেলেছেন অভিনেতা

মুম্বই: এমনিতেই এখন খবরের শিরোনামে রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। একাধিক ছবি আসতে চলেছে তাঁর সামনে। ২০১৮ সালে 'জিরো' ছবির পর দীর্ঘ বিরতি কাটিয়ে পর্দায় ফিরতে চলেছেন কিং খান। 'পাঠান' ছাড়াও তাঁর হাতে রয়েছে বেশ কিছু ছবির কাজ। সদ্যই পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে আগামীর ছবির ঘোষণা করেছেন তিনি। ফের একবার খবরের শিরোনামে কিং খান (King Khan)। তবে, এবার ট্রেন্ডিংয়ে রয়েছে তাঁর বাড়ি মন্নত (Mannat)। কারণ, বাড়ির নেমপ্লেট বদলে ফেলেছেন অভিনেতা।

নেমপ্লেট বদলে গেল শাহরুখ খানের বাড়ি মন্নতের-

সদ্যই নেট দুনিয়ায় একটি ছবি পোস্ট করা হয়েছে শাহরুখ খানের ফ্যান ক্লাবের পক্ষ থেকে। যেখানে দেখা যাচ্ছে, কিং খানের বাড়ি মন্নতের নেমপ্লেট বদলে গিয়েছে। আগে যেভাবে মন্নত লেখা থাকত, বর্তমানে বদলে গিয়ে তা আরও স্টাইলিশ হয়ে গিয়েছে। আর সেই ছবি নেট মাধ্যমে প্রকাশ হতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে গিয়েছে।

আরও পড়ুন - Kishmish New Song: টিনটিন-রোহিনীর জমজমাট প্রেমে প্রকাশ্যে 'কিশমিশ' ছবির নতুন গান

রাজকুমার হিরানির সঙ্গে শাহরুখ খানের ছবি-

প্রসঙ্গত, মুন্নাভাই এমবিবিএস', 'পিকে', 'সঞ্জু' একের পর এক দুর্দান্ত ছবি তৈরি হয়েছে রাজকুমার হিরানির হাত ধরে। আর এবার তাঁর  ছবিতে দেখা যাবে বাদশাহকে। মঙ্গলবার বিকেলের দিকে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন শাহরুখ। যেখানে আপ্লুত নয়নে তাঁকে রাজকুমারের বিভিন্ন ছবির প্রশংসা করতে শোনা যায়। সেখানেই পরিচালকের কাছে আবদার করেন কিং খান, যে তাঁর জন্য কোনও স্ক্রিপ্ট আছে না কি। রাজকুমার জানান যে স্ক্রিপ্ট তো আছেই, সঙ্গে তাতে থাকবে কমেডি, ইমোশন, রোম্যান্স সবই। মজা করে বলেন, দু হাত তুলে তাঁর সিগনেচার স্টেপ যদিও করা যাবে না। তাতেই রাজি কিং খান। ছবির নাম? 'ডাঙ্কি' (Dunki)। ডঙ্কি অর্থাৎ গাধা নয়, ডাঙ্কি! শুনে একটু ইতস্তত করলেও রাজকুমার হিরানি যা ছবিই দেবেন তাতেই রাজি হয়ে গেলেন শাহরুখ খান। আর এই রাজি হওয়াতেই অপেক্ষার অবসান অনুরাগীদের। মজার এই ভিডিও পোস্ট করে এদিন শাহরুখ ক্যাপশনে লেখেন, 'প্রিয় রাজকুমার হিরানি স্যর, আপনি তো আমার সান্তা ক্লজ। আপনি শুরু করুন, আমি ঠিক সময়ে পৌঁছে যাব। আসলে আমি তো সেটেই থাকতে শুরু করে দেব। আপনার সঙ্গে অবশেষে কাজ করতে পেরে আমি আপ্লুত ও অভিভূত। আপনাদের সকলের জন্য নিয়ে আসছি 'ডাঙ্কি', প্রেক্ষাগৃহে ২২ ডিসেম্বর ২০২৩।' ছবিতে তাপসী পান্নুকেও (Taapsee Pannu) অভিনয় করতে দেখা যাবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Embed widget