এক্সপ্লোর

Shah Rukh Khan: ছবির সেটে গুরুতর আহত শাহরুখ খান, বন্ধ হল শ্যুটিং, এখন কেমন আছেন ‘কিং খান’ ?

Shah Rukh Khan Injured: রিপোর্ট অনুসারে, শাহরুখকে এক মাসের জন্য কাজ থেকে বিরতি নিতে বলা হয়েছে। যদিও আঘাত কতটা গুরুতর তা গোপন রাখা হয়েছে।

Entertainment News: ‘কিং’ ছবির সেটে গুরুতর আহত শাহরুখ খান। এই ছবিরই শ্যুটিং করছিলেন অভিনেতা এবং এই ছবিতেই প্রথম নিজের মেয়ে সুহানা খানের সঙ্গে তাঁর একসঙ্গে অভিনয় করার কথা রয়েছে। প্রথমবার বাবা-মেয়েকে (Shah Rukh Khan) একসঙ্গে পর্দায় দেখা যাবে এই ছবিতেই। কিন্তু শ্যুটিং চলাকালীন ঘটল দুর্ঘটনা। মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োতে এই ছবির একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলার সময়েই আঘাত (Shah Rukh Khan Injured) পান শাহরুখ।

রিপোর্ট অনুসারে, শাহরুখকে এক মাসের জন্য কাজ থেকে বিরতি নিতে বলা হয়েছে। যদিও আঘাত কতটা গুরুতর তা গোপন রাখা হয়েছে, শাহরুখ খান বর্তমানে তাঁর টিমের সঙ্গে চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন। সূত্র মারফত জানা যাচ্ছে এটি খুব একটা গুরুতর আঘাত নয়, পেশিতে চোট পেয়েছেন শাহরুখ। বছরের পর বছর ধরে ছবিতে স্টান্ট করার সময় শাহরুখ একাধিকবার একাধিক পেশিতে চোট পেয়েছেন। কিন্তু যাতে তিনি (Shah Rukh Khan Injured) দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন তাই তড়িঘড়ি মার্কিন মুলুকে চিকিৎসার জন্য পাড়ি দিচ্ছেন 'বাদশাহ'। ‘কিং’ ছবির পরবর্তী শ্যুটিং আবার শুরু হবে সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে। কারণ শাহরুখকে সুস্থতার জন্য, চিকিৎসার জন্য কাজ থেকে বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে সেটে ফিরলে ফের শুরু হবে শ্যুটিং।

এমনকী আরও জানা গিয়েছে যে জুলাই থেকে অগাস্ট মাসের মধ্যে ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো স্টুডিয়ো এবং ওয়াইআরএফ স্টুডিয়োতে ‘কিং’ ছবির পরবর্তী সমস্ত শ্যুটিং বুকিং বাতিল করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বাতিল বলে গণ্য হবে। তবে শাহরুখ খান (Shah Rukh Khan Injured) এবং তাঁর টিম যদিও এখনও এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি।

কিছুদিন আগেই যদিও শাহরুখ খান হাজির হয়েছিলেন আমির খানের আমন্ত্রণে 'সিতারে জমিন পর' ছবির কলাকুশলীদের সঙ্গে আড্ডা দিতে। আমির খানকে সেখানে দেখা যায় শাহরুখকে জড়িয়ে ধরতে। হঠাৎ করে ছবির সেটে পৌঁছে সবাইকে চমকে দিয়েছিলেন শাহরুখ। সেই ছবির সেট থেকেই ছবির নির্মাতারা সমাজমাধ্যমে ভিডিয়ো শেয়ার করেছেন।  'সিতারে জমিন পর'-এর সেটে গিয়ে শাহরুখ ছবির কলাকুশলীদের সঙ্গে দেখা করেন, ১০ জন বিশেষভাবে সক্ষম অভিনেতাদের সঙ্গে হাসি-ঠাট্টা করে সময় কাটান। সেই কলাকুশলীরাও তাঁকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget