এক্সপ্লোর

Shah Rukh Khan: ইতিহাস তৈরির পথে শাহরুখ? প্রথম ভারতীয় পুরুষ হিসেবে পা রাখতে চলেছেন 'মেট গালা'-য়?

Shah Rukh Khan News: তবে এই খবরে এখনও সিলমোহর পড়েনি। অনেকে মনে করছেন, অমিতাভ বচ্চনকেও দেখা যেতে পারে।

কলকাতা: এবার কি মেট গালা-য় (Met Gala) পা রাখতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)? এই ঘটনা ঘটলে ইতিহাস তৈরি হবে, তাতে সন্দেহ নেই। কারণ প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালায় পা রাখতে চলেছেন শাহরুখ খান। আজ সব্যসাচী মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, সেই থেকেই শুরু যাবতীয় জল্পনার। সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী জানিয়েছেন, অন্যতম চমকপ্রদ একটি কাজ করতে চলেছেন তিনি। এই সময়ের অন্যতম সেরা একজন অভিনেতা ও অন্যতম সেরা একজন ডিজ়াইনার মেট গালা ২০২৫-এর জন্য হাত মেলাতে চলেছেন। আর সেই পোস্টে লাইক করেছেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। সেই থেকেই শুরু হয়েছে জল্পনা। 

মেট গালা-র রেড কার্পেট তো কবে থেকেই কাঁপাচ্ছেন বলি সুন্দরীরা। প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র হাত ধরেই শুরু হয়েছিল এই রেড কার্পেট নিয়ে ভারতীয়দের উন্মাদনা। এরপর আলিয়া ভট্ট (Alia Bhatt) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও মেট গালা-য় তাক লাগিয়েছেন। শোনা যাচ্ছে, এবার রেড কার্পেটে দেখা যাবে কিয়ারা আডবাণীকেও। মা হতে চলেছেন কিয়ারা। বেবি বাম্প নিয়েই তিনি হাঁটবেন রেড কার্পেটে। আর এবার নাকি এই রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে দেখা যাবে শাহরুখ খানকে!

তবে এই খবরে এখনও সিলমোহর পড়েনি। অনেকে মনে করছেন, অমিতাভ বচ্চনকেও দেখা যেতে পারে। কিন্তু যেহেতু শাহরুখ খানের ম্যানেজার পূজা এই পোস্টে লাইক করেছেন, সেই কারণেই অনেকে মনে করছেন, এবার মেট গালার রেড কার্পেটে দেখা যেতে চলেছে শাহরুখ খানকে। বর্তমানে আইপিএলের মরসুম চলছে। এই সময়ে এমনিই ব্যস্ত থাকেন শাহরুখ। অন্যদিকে সামনেই শুরু হচ্ছে তাঁর নতুন ছবি 'কিংগ'-র শ্যুটিং। এই ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান। এই ব্যস্ততার মধ্যেই কি শাহরুখকে দেখা যাবে রেড কার্পেটে? সেই নিয়েই এখন জারি জল্পনা।

শোনা যাচ্ছে,  ‘কিংগ’  ছবিতে  একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে চলেছেন দীপিকা। তবে ক্যামিও হলেও তাঁর চরিত্র যথেষ্ট বড় ও গুরুত্বপূর্ণ বলেই জানা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, শোনা যাচ্ছে দীপিকাকে দেখা যাবে শাহরুখ কন্যা সুহানা খানের মায়ের ভূমিকায়। তাঁর চরিত্র গল্পের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং তা মোটেই ছোট নয় বলেই জানা যাচ্ছে। দীপিকার চরিত্র গল্পে একটা মোড় নিয়ে আসবে বলেই জানা যাচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget