এক্সপ্লোর

Shah Rukh Khan: 'জওয়ান' মুক্তির আগে হঠাৎ মধ্যরাতে বৈষ্ণদেবী মন্দিরে পুজো দিতে হাজির শাহরুখ

Jawan Update: সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে স্পষ্ট নয় শাহরুখের মুখ। একটি গাঢ় নীল হুডি পরেছিলেন শাহরুখ, মুখ ঢেকেছিলেন মাস্কে।

মুম্বই: সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি 'জওয়ান' (Jawan), আর তার আগে, জম্মু ও কাশ্মীরের বৈষ্ণদেবী মন্দিরে পুজো দিতে ও প্রার্থনা করতে হাজির হলেন শাহরুখ খান (Shah Rukh Khan) স্বয়ং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই এক ঝলকের ভিডিও।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে স্পষ্ট নয় শাহরুখের মুখ। একটি গাঢ় নীল হুডি পরেছিলেন শাহরুখ, মুখ ঢেকেছিলেন মাস্কে। নিরাপত্তারক্ষী পরিবৃত হয়ে দ্রুত হেঁটে চলে যান শাহরুখ। তবে কিং খানের এই একটা ঝলকই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আজ চেন্নাইতে 'জওয়ান'-এর একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে। সেখানে যোগ দেবেন শাহরুখ। তার আগে, ত্রিকূট পর্বতের বৈষ্ণদেবী মাতার মন্দিরে পুজো দিতে গেলেন শাহরুখ।

সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেয় কাটরা বেসক্যাম্পে পৌঁছন অভিনেতা। এরপর নতুন তারাকোটের রাস্তা ধরে তিনি রাত ১১.৪০ নাগাদ ত্রিকূট পর্বতের বৈষ্ণদেবী মাতার মন্দিরে পৌঁছন। তবে পুজো ও প্রার্থনা করে সঙ্গে সঙ্গেই সেখান থেকে বেরিয়ে যান তিনি। কাটাননি খুব বেশি সময়। শাহরুখের সঙ্গে এদিন খুব বেশি সহকারীও ছিলেন না। 

অন্যদিকে, গতকালই মুক্তি পেয়েছে, 'জওয়ান'  ছবির তৃতীয় গান 'নট রামাইয়া বাস্তাবাইয়া' (Not Ramaiya Vastavaiya)। ঝাঁ চকচকে লুকে ডান্স ফ্লোরে দেখা গেল শাহরুখ খান (Shah Rukh Khan) ও নয়নতারাকে (Nayanthara)। নাচের তালে পা মেলালেন দুই তারকা। কালো পোশাক, মাথায় এক ঝাঁক চুল, কালো চশমা, ৫৮ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এখনও মহিলাদের হার্টথ্রব শাহরুখ খান। আর অন্যদিকে লাল ড্রেসে, এলো চুলে দক্ষিণের লেডি সুপারস্টার। নেপথ্যে 'জওয়ান' ছবির থিম মিউজিক। প্রথম ঝলকেই 'সুপারহিট' গান।

অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির তৃতীয় গান পেল মুক্তি। শাহরুখ খানের সঙ্গে পা মেলাতে দেখা গেল ছবিতে তাঁর 'লেডি টিম'কেও অর্থাৎ নজর কাড়লেন সানিয়া মলহোত্র ও অন্যান্যরা। গানে কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর, বিশাল দাদলানি, শিল্পা রাও। বৈভবী মার্চেন্টের কোরিওগ্রাফিতে ঝড় তুললেন প্রত্যেকে। গানে উল্লেখ মেলে শাহরুখের জনপ্রিয় গান 'ছইয়াঁ ছইয়াঁ'রও। এমনি দেখলে গানটি কোনও সেলিব্রেশনের প্রেক্ষাপটে তৈরি বলে মনে হতে পারে। প্রসঙ্গত, গানের শেষেও উল্লেখ করা হয়েছে যে আগামীকাল, ৩১ অগাস্ট মুক্তি পাচ্ছে 'জওয়ান' ছবির ট্রেলার। 

 

আরও পড়ুন: Sandipta Sen Birthday: বাবা-মা, ভালবাসার মানুষের সঙ্গে ঘরোয়া জন্মদিন উদযাপন সন্দীপ্তার

সেরা শিরোনাম

Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
CM Suvendu Adhikari: 'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
Sara Tendulkar Marriage: সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?
সচিনকন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন সানি দেওলপুত্র রাজবীর?

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget