এক্সপ্লোর

Shah Rukh Khan on his Career: 'জিরো' ফ্লপ করার পরে বিকল্প পেশার কথা ভাবতাম, রান্না শিখেছিলাম: শাহরুখ খান

Shah Rukh Khan: 'আমার শেষ ছবি জিরো যখন মানুষের পছন্দ হল না, আমার মাথায় একটা অন্য চিন্তা এল। মানুষের হাবভাব দেখে আমার মনে হয়েছিল, হয়তো আর কখনও আমার ছবি ব্যবসা করতে পারবে না।'

মুম্বই: শেষ ছবি 'জিরো' (Zero) বক্সঅফিসে সাফল্য পায়নি। এরপরে ৪ বছরের বিরতি, 'পাঠান' (Pathaan) নিয়ে প্রত্যাশা যেমন ছিল, তেমন আশঙ্কাও ছিল শাহরুখ অনুরাগীদেরও। কিন্তু ৪ বছর পরে পর্দায় ফিরেই স্বমহিমায় শাহরুখ খান (Shah Rukh Khan)। বক্সঅফিসে ইতিমধ্যেই ৫০০ কোটির আয় টপকে গিয়েছে এই ছবি। কিন্তু গত চারটে বছর কেমন কেটেছিল কিং খানের? লকডাউনে যখন গৃহবন্দি সবাই, কার্যত স্তদ্ধ সমস্ত কাজ, কেমন করে দিন কাটত এসআরকে-র? তাঁকেও কী গ্রাস করত অবসাদ?                                         

আজ 'পাঠান'-এর সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। সেখানে শাহরুখ তুলে ধরেন, লকডাউন থেকে শুরু করে তাঁর ছবি জিরো-র অসফলতার কথাও। শাহরুখ বলছেন, 'যখন লকডাউনে সমস্ত কাজ বন্ধ হয়ে গেল, আমি ধীরে ধীরে থামার সুযোগ পেলাম। অতিমারির যেমন কিছু ভাল দিক ছিল, তেমনই ছিল খারাপ দিকও। ২ বছর কাজ করিনি। বাড়ির ছোটদের সঙ্গে সময় কাটিয়েছি। আমার চোখের সামনে আরিয়ান, সুহানা, আব্রাম বড় হয়েছে.. বন্ধুদের সঙ্গে সময় কাটিয়েছে। এই সবের সাক্ষী থেকেছি।'                                 

এখানেই থামলেন না পর্দার 'পাঠান' (Pathaan)। বলে চললেন, 'আমার শেষ ছবি জিরো যখন মানুষের পছন্দ হল না, আমার মাথায় একটা অন্য চিন্তা এল। মানুষের হাবভাব দেখে আমার মনে হয়েছিল, হয়তো আর কখনও আমার ছবি ব্যবসা করতে পারবে না। মানুষের ভাল লাগবে না। আমার মনে হয়েছিল বিকল্প পেশা ভাবা উচিত আমার। হয়তো একটা রেস্তোরাঁ খোলা উচিত। সেই কথা মাথায় রেখে রান্নাও শিখেছিলাম। ইতালিয়ান বানানো শিখেছিলাম। কোথাও না কোথাও গিয়ে আমরা সবাই একই।'                       

আরও পড়ুন: Shah Rukh Khan on Pathaan Controversy: 'ভাবাবেগকে আঘাত করতে চাইনি, উদ্দেশ্য ছিল বিনোদন', 'পাঠান' বিতর্কে প্রথমবার মুখ খুললেন শাহরুখ

আজ সাংবাদিক সম্মেলনে প্রথমবার 'পাঠান' নিয়ে বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন শাহরুখ। কিং খান বললেন, 'সবার একটাই লক্ষ্য ছিল। এন্টারটেনমেন্ট। মানুষকে বিনোদন দেওয়া। আমরা কেবল ভালবাসা, দয়া ছড়িয়ে দিতে চাই, সে যদি আমরা নেতিবাচক চরিত্রে অভিনয় করি তাওও। 'ডর' ছবিতে আমি নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলাম। 'বাজিগর'-এও তাই। এই ছবিতে জন নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু আমরা বাস্তবে কেউ এমন খারাপ নেই। আমাদের একমাত্র লক্ষ্য থাকে দর্শকদের খুশি করা। কারও ভাবাবেগকে আঘাত করা আমাদের কোনও উদ্দেশ্য ছিল না। সবটাই শুধুমাত্র বিনোদনের জন্য' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget