এক্সপ্লোর

Shah Rukh Khan: 'জওয়ান' মুক্তির আগে তিরুপতি দর্শন, ট্রোলের শিকার শাহরুখ খান

SRK Trolled: ৭ সেপ্টেম্বর 'জওয়ান' ছবির মুক্তির আগে মঙ্গলবার সকালে তিরুপতি মন্দিরে পুজো দিতে গেলেন কিং খান, সঙ্গে মেয়ে সুহানা খান ও অভিনেত্রী নয়নতারা। ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়।

নয়াদিল্লি: 'জওয়ান' (Jawan) মুক্তির আগে ছবির প্রচারে কোনও খামতি রাখতে চান না কিং খান (Shah Rukh Khan)। বহুদিন ধরে এই ছবি রয়েছে শিরোনামে। এগিয়ে আসছে মুক্তির তারিখও। তার আগে ছবির সাফল্য কামনা করে বিভিন্ন মন্দিরে পুজো দিতে দেখা গেল শাহরুখ খানকে। কিন্তু তা নিয়েও সমালোচনার মুখে পড়তে হল অভিনেতাকে। 

মন্দিরে শাহরুখ খান, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার

ছবির মুক্তির আগে নায়িকা নয়নতারা (Nayanthara) ও মেয়ে সুহানা খানকে (Suhana Khan) সঙ্গে নিয়ে তিরুপতি বালাজির (Tirupati Balaji) দর্শনে গেলেন শাহরুখ। সকাল থেকে একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা গেল মন্দিরে আশীর্বাদ নিচ্ছেন তাঁরা। 

ভিডিওয় দেখা যাচ্ছে সাদা পাঞ্জাবীর সঙ্গে সাদা ধুতি পরেছেন কিং খান। শক্ত করে ধরে রেখেছেন মেয়ের হাত। তাঁরও পরনে সাদা ট্রেডিশনাল পোশাক। নয়নতারা ও তাঁর স্বামী ভিগনেশ শিবানকেও দেখা গেল সঙ্গে। পাপারাৎজিদের ভিড় থেকে মেয়ে ও নায়িকা দুজনকে আড়াল করতেও দেখা গেল শাহরুখকে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

এই ভিডিও প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়। পাপারাৎজিদের এড়িয়ে মেয়ে সুহানা খান ও তারকা অভিনেত্রী নয়নতারার হাত শক্ত করে ধরে গাড়িতে উঠতে দেখে সমালোচনা নেটিজেনদের। তাঁদের দাবি, 'এই ভদ্রলোক ধর্মকে ছবির প্রচারের জন্য ব্যবহার করছেন'। অপর একজনের মন্তব্য, 'ছবি মুক্তির সময় এলেই এই তারকারা মন্দিরে ছোটেন'। ধর্ম নিয়েও সরব হন অনেকে। এক নেটিজেন লেখেন, 'মক্কায় যেমন অমুসলমানেরা নিষিদ্ধ... এসব শুধু দেখনদারির জন্য মনে কোনও শ্রদ্ধা নেই।' অপর একজন লেখেন, 'ওঁদের কেন মন্দির চত্বরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে যখন পরিষ্কার লেখা আছে যে হিন্দু ধর্ম ছাড়া অন্য কারও প্রবেশ নিষিদ্ধ?' ধর্মীয় পীঠস্থানে আশীর্বাদ চাওয়াকে অনেকে 'ট্রেন্ড' বলেও দাগিয়ে দিয়েছেন। একজন লেখেন, 'আমার মনে হয় ওঁরা এটা নতুন ট্রেন্ড তৈরি করেছেন যে মন্দির যাও আর জনতার মনে জায়গা করে নাও, যে আরে এ তো মন্দির যায়... তাহলে ভাল।' কেউ লিখলেন, 'জওয়ান সিনেমার চক্করে হিন্দু দেবদেবীর দর্শন করতে গেছে। সুপার ফ্লপ।' অপর এক ট্রোলে লেখা দেখা গেল, 'ভাই এটা এদের রোজের কাজ। বাস্তব জীবনেও এরা শুধু অভিনয়ই করে জনতার সমর্থনের জন্য।'

আরও পড়ুন: 'Jawan': কাশ্মীরে 'পাঠান'-এর মতো সাফল্য ফেরাবে শাহরুখের 'জওয়ান'? প্রায় হাউজফুল প্রথম উইকএন্ড!

এসবের কোনও উত্তর যদিও কিং খান দেননি। তবে অবশ্যই কথা বলছে তাঁর ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের পরিমাণ। অ্যানালিস্টদের আশা, প্রথম দিনেই ৭০ কোটির ব্যবসা ছাড়াবে 'জওয়ান'। গড়বে নয়া রেকর্ড।

সেরা শিরোনাম

Sadhak Bamakhyapa: বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget