এক্সপ্লোর

Shah Rukh Khan : ৫৯ বছরের জন্মদিনে বিচ্ছেদ ঘোষণা শাহরুখের, ছাড়লেন ধূমপান, দিনে কটা সিগারেট খেতেন?

এবারের জন্মদিনে তিনি যা করলেন, তা অনুকরণ করলে হয়ত সত্যিই বড় বিপদের হাত থেকে রেহাই পাবেন বহু মানুষই। 

আসমুদ্র হিমাচলের কাছে তিনি আইকন। তিনি যা করেন তাই হয়ে যায় মাইলফলক - এমনটাই ভাবেন তাঁর ভক্তরা। তাঁর স্টাইল, ম্যানারিজম , সবই মন্ত্রমুগ্ধের মতো অনুকরণ করেন অনেক অনুরাগীই। তবে এবারের জন্মদিনে তিনি যা করলেন, তা অনুকরণ করলে হয়ত সত্যিই বড় বিপদের হাত থেকে রেহাই পাবেন বহু মানুষই। 

শাহরুখের ধূমপান করার কায়দা বহু ভক্তরাই অনুকরণ করার চেষ্টা করতেন। তিনি যে চেইন-স্মোকার, সে-কথা কোনও ভক্তরই অজানা নয়। তবে নিজের ৫৯ তম জন্মদিনে শাহরুখ জানালেন , সিগারেটের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন তিনি। একের পর এক সিগারেট ধরিয়ে যেতেন তিনি, তিনিই বিচ্ছেদের পথে হাঁটলেন সিগারেটের সঙ্গে। 

মুম্বইয়ের একটি অডিটোরিয়ামে শনিবার তাঁর ৫৯ তম জন্মদিন উদযাপনের জন্য জড়ো হয়েছিলেন তাঁর বহু ভক্ত। সেখানেই তিনি জানান , তিনি আর ধূমপান করেন না। তবে কিং খান জানান, ভেবেছিলেন , ধূমপান ছেড়ে দেওয়ার পরেই তিনি স্বাস্থ্যের দিক থেকে আরও সুস্থ বোধ করবেন, তবে তিনি এখনও শ্বাসকষ্ট অনুভব করছেন।

X প্ল্যাটফর্মে তাঁর এক ভক্ত অনুষ্ঠানটির একটি ভিডিও শেয়ার করেন। বলেন, 'ভেবেছিলাম ধূমপান ছেড়ে দেওয়ার পরে আমি এতটা শ্বাসকষ্টে ভুগব না, কিন্তু আমি এখনও পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে শ্বাসকষ্টে ভুগছি।  ইনশাআল্লাহ, সেটাও ঠিক হয়ে যাবে।” 

ইন্ডাস্ট্রিতে শাহরুখের মতো ঘন ঘন ধূমপান খুব কম জনই করতেন। তিনিই একবার বলেছিলেন, দিনে প্রায় ১০০ টা সিগারেট খেতেন বলিউডের বেতাজ বাদশা। তা ছেড়েছেন স্বাস্থ্যরক্ষার স্বার্থে। 

২০১২ সালে একবার কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের ম্যাচ চলাকালীন টেনশনে সিগারেটে টান দিতে দেখা যায় তাঁকে। এভাবে মাঠে বসে সবার সামনে সিগারেট খাওয়া নিয়ে সমালোচিত হন তিনি। তাঁর বিরুদ্ধে মামলাও হয় । তারপর আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর জরিমানাও দেন তিনি। ২০১৭ সালে তিনি একবার বলে ছিলেন, তিন  সন্তান আরিয়ান, সুহানা এবং আবরামের জন্য ধূমপান এবং মদ্যপান ছেড়ে দিতে চান। যেমহ ভাবা তেমন কাজ। অবশেষে সিগারেটের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটালেন নায়ক। 

৫৯ বছরের জন্মদিনে শাহরুখ জানালেন, আগামী ১০বছর তিনি এভাবেই মানুষকে বিনোদন দিতে চান। বললেন, আগামী ১০ বছরে তিনি বিশেষ কিছু ছবি তৈরি করতে চান। 

আগামীতে সুজয় ঘোষের ছবি 'কিং' এ দেখা যাবে তাঁকে। সেই ছবিতে কাজ করবেন শাহরুখ কন্যা সুহানাকেও। 

আরও পড়ুন, মন্নতের বাইরে ৯৫ দিন ধরে অপেক্ষা ! ভক্তের 'মন্নত' পূরণ শাহরুখের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা
গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা

ভিডিও

Samik Bhattacharya News: 'তৃণমূল হয়ে গিয়েছিল লুটেরাদের দল, নীতি ছিল দুর্নীতি', কটাক্ষ শমীক ভট্টাচার্যর
Mamata Banerjee News: 'বেইমানি করে অনেকে দল ছাড়ছেন', কাকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Chandrima Bhattacharya:
Chandrima Bhattacharya: পদত্যাগপত্রে Mamata Banerjee-কে 'প্রাক্তন মুখ্যমন্ত্রী' বলে সম্বোধন | TMC
Chandrima Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget