এক্সপ্লোর

Shah Rukh Khan: হুমকিতে বাড়ল নিরাপত্তা, ২৪ ঘণ্টা সশস্ত্র রক্ষী, 'মন্নতে'র বাইরেও কড়া পাহারা

Bollywood Updates: শাহরুখের জন্য উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। তাঁর নিরাপত্তা নিয়ে কোনও আপসে রাজি নয় পুলিশ। 

মুম্বই: খুনের হুমকি পেতেই অভিনেতা শাহরুখ খানের নিরাপত্তা বাড়ল। মুম্বই পুলিশের তরফে শাহরুখের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এমনিতে Y+ ক্যাটগরির নিরাপত্তা পান শাহরুখ। আগে দু'জন সশস্ত্র নিরাপত্তারক্ষী সবসময় শাহরুখের সঙ্গে থাকতেন। গত বছর হুমকি পাওয়াক পর তা বাড়িয়ে ছ'জন সশস্ত্র নিরাপত্তারক্ষী করা হয়। তাঁরা ২৪ ঘণ্টা শাহরুখের নিরাপত্তায় মোতায়েন থাকেন। শাহরুখের জন্য উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। তাঁর নিরাপত্তা নিয়ে কোনও আপসে রাজি নয় পুলিশ। শাহরুখের বাংলো 'মন্নতে'র বাইরে কড়া পাহারা বসানো হয়েছে। (Shah Rukh Khan)

এর আগেও, একাধিক বার প্রাণনাশের হুমকি পেয়েছেন শাহরুখ। সেই নিয়ে আইনের দ্বারস্থ হয়েছিলেন বলিউডের 'বাদশা'। এবার সরাসরি মুম্বইয়ের বান্দ্রায় থানায় ফোন করে হুমকি দেওয়া হয়েছে শাহরুখকে। মুক্তিপণ বাবদ চাওয়া হয়েছে ৫০ লক্ষ টাকা। গোটা ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। কারণ বিগত কিছুদিন ধরে লাগাতার খুনের হুমকি পেয়ে আসছেন সলমন খানও। তাঁর কাছ থেকে ৫ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। (Bollywood Updates)

যে নম্বর থেকে হুমকি দিয়ে ফোন এসেছিল, তার টাওয়ার লোকেশন ধরে ইতিমধ্যেই ছত্তীসগঢ়ের রায়পুরে পৌঁছে গিয়েছে মুম্বই পুলিশের একটি দল। ফয়জান খান নামের এক যুবকের নামে নথিভুক্ত নম্বর থেকে ফোন এসেছিল বলে জানা গিয়েছে। ফয়জানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২ নভেম্বর ফোন চুরি যায় বলে পুলিশকে জানিয়েছে ফয়জান।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহরুখকে খুনের হুমকি দিয়ে ফোন আসে থানায়। বলা হয়, ৫০ লক্ষ টাকা না দিলে বাঁচবেন না শাহরুখ। শুধু তাই নয়, যে ব্যক্তি ফোন করেন, তিনি 'হিন্দুস্তানি' নামে নিজের পরিচয় দেন।  মঙ্গলবার দুপুর ১টা বেজে ২০ মিনিটে ওই হুমকি-ফোন আসে বলে জানা গিয়েছে। এ নিয়ে এফআইআর দায়ের করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাড়ানো হয়েছে শাহরুখের  নিরাপত্তাও।

এর আগে, গত বছর অক্টোবর মাসেও খুনের হুমকি পান শাহরুখ। 'পাঠান' এবং 'জওয়ান' ছবির সাফল্যের পর হুমকি আসে। সেই সময়ই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়। এবারও নিরাপত্তা বাড়ানো হল। ।কিন্তু শাহরুখকে নিশানা করে এই হুমকি আসায় মায়ানগরীর তারকা শিল্পীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ বেশ কিছু দিন ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পেয়ে চলেছেন সলমন। তাঁকে খুনের হুমকি দেওয়ার নেপথ্যে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোই এবং তাঁর গ্যাং বিশ্নোই গ্য়াংয়ের নাম জড়িয়েছে। পাশাপাশি, আরও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

কয়েক দশক আগের কৃষ্ণসার হরিণ মামলাকে হাতিয়ার করে সলমনকে হুমকি দিয়ে চলেছে বিশ্নোই গ্যাং। প্রাণে বাঁচতে চাইলে অভিনেতাকে ৫ কোটি টাকা মুক্তিপণ দিতে হবে বলে দাবি জানিয়েছে তারা। গত কয়েক বছরে বিশ্নোই গ্যাং বেশ সক্রিয় হয়ে উঠেছে বিশ্নোই গ্যাং। পঞ্জাবের গায়ক সিধু মুসেওয়ালাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়ার পরই খবরের শিরোনামে উঠে আসে তারা। সেই থেকে একাধিক শিল্পী তাদের থেকে হুমকি পেয়েছেন। গত কয়েক বছর ধরে লাগাতার সলমনকে খুনের হুমকি দিয়ে চলেছে তারা। এমনকি সলমনের বাড়ির বাইরে এলোপাথাড়ি গুলিও চালায় তারা। গত ১২ অক্টোবর মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকিও আততায়ীদের গুলিতে মারা যান। সলমনের বন্ধু শাহরুখকে নিশানা করে হুমকিতে তাই উদ্বেগ ছড়িয়েছে।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget