এক্সপ্লোর

Pathaan Film: 'কঠিন পরিস্থিতি' সত্ত্বেও 'পাঠান'কে অফুরন্ত ভালবাসা দেওয়ার জন্য অনুরাগীদের ধন্যবাদ বাদশাহের

Shah Rukh Khan: ২৫ জানুয়ারি, 'পাঠান' মুক্তি পেয়েছে। তবে তার আগে বা পরে কাউকে কোনও সাক্ষাৎকার দেননি তারকা। এই প্রথম সোমবার, ছবির সহ-তারকা ও পরিচালকের সঙ্গে একসঙ্গে বৈঠক করেন শাহরুখ।

নয়াদিল্লি: সোমবার শাহরুখ খান (Shah Rukh Khan) সাংবাদিক বৈঠকে (Press Conference) বলেন যে অভাবনীয় সাড়া পেয়েছে 'পাঠান' (Pathaan), তা গত চার বছরের বিরতি ভুলিয়ে দিয়েছে তাঁকে। ছবির সাফল্যের পর সোমবার প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), জন আব্রাহাম (John Abraham) ও সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। অনুরাগীদের কুর্নিশ জানালেন নত মস্তকে। 

শত বিতর্ক সত্ত্বেও 'পাঠান'কে ভালবাসার জন্য ধন্যবাদ কিং খানের

২৫ জানুয়ারি, 'পাঠান' মুক্তি পেয়েছে। তবে তার আগে বা পরে কাউকে কোনও সাক্ষাৎকার দেননি তারকা। এই প্রথম সোমবার, ছবির সহ-তারকা ও পরিচালকের সঙ্গে একসঙ্গে বৈঠক করেন শাহরুখ। 'পাঠান' নিয়ে বিস্তর আলোচনা চলে। এই বৈঠকেই করজোরে অনুরাগীদের ধন্যবাদ জানান অভিনেতা। শাহরুখ খান বলেন, 'আমি খুব গর্ব করে বলতে পারি যে আমি কখনও কখনও ভয় পাই। আমিও দুঃখ পাই কখনও। কোনও কোনও দিনে আমি একাধিকবার বিশ্বাস হারিয়ে ফেলি এবং সেই কারণেই তুমি এগিয়ে যেতে পার কারণ যত দুর্বল হবে তুমি ততই তুমি শক্তিশালী হয়ে উঠতে পারবে।' 

তিনি আরও বলেন, 'আমি আদিত্য ও সিদ্ধান্তকে ধন্যবাদ দিতে চাই... ওরা আমাকে এই সুযোগটা দিয়েছে। এটি একটি ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ ছবি এবং যখন আমি কাজ করছিলাম না এমন সময়ে আমাকে এই ছবিটা দেওয়ার জন্য এবং আমাকে সিনেমাটির অংশ হতে দেওয়ার জন্য আমি ওদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এই গত চারদিনে গত চার বছরের কথা ভুলে গেছি।'

আরও পড়ুন: Shah Rukh Khan on Pathaan:'চারটে বছর আমায় ভুলিয়ে দিয়েছে গত চার দিন', 'পাঠান' প্রসঙ্গে শাহরুখ

এই স্পাই থ্রিলার ঘরানার ছবি বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙেছে। বিশ্বজুড়ে ৫৪২ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। শাহরুখ খান বলেন, 'দীপিকা, জন, সিদ্ধার্থ ও আদিত্যর তরফ থেকে আমি সকলকে অনেকটা ধন্যবাদ দিতে চাই পাঠানকে এত ভালবাসা দেওয়ার জন্য।' তিনি আরও বলেন, 'আমরা সকলেই অনুরাগী এবং মিডিয়ার কাছে এত ভালবাসার জন্য এবং ছবিটিকে এভাবে সমর্থন করার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। কারণ এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল যা ছবির মুক্তির পরিমাণ কমিয়ে দিতে পারত। প্রেক্ষাগৃহে প্রাণ ফিরিয়ে আনার জন্য আমরা ইন্ডাস্ট্রিতে আমাদের বন্ধু এবং সহকর্মীদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই।'

এই ছবির হাত ধরে একের পর এক রেকর্ড ভেঙেছেন শাহরুখ, দীপিকা, জন ও সিদ্ধার্থও। রেকর্ড ভাঙা ব্যবসা করেছে 'যশ রাজ ফিল্মস'ও। 

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget