এক্সপ্লোর

SRK-Yash: KGF তারকা যশের 'টক্সিক' ছবিতে ক্যামিও চরিত্রে শাহরুখ খান?

SRK & Yash: একাধিক সূত্র মারফৎ খবর যশ অভিনীত আগামী ছবিতে বড় দৃশ্যে ক্যামিও করতে পারেন শাহরুখ খান। দক্ষিণের অন্যতম তারকা অভিনেতার সঙ্গে বলিউড বাদশাহর একসঙ্গে কাজের কথা শুনে উত্তেজিত অনুরাগীরা। 

নয়াদিল্লি: ২০২৩ যেন ছিল তাঁরই বছর। প্রায় ৪ বছর পর বড়পর্দায় ফেরেন শাহরুখ খান (Shah Rukh Khan)। একের পর এক তিনটি ব্লকবাস্টার হিট নিয়ে আসেন। 'পাঠান' (Pathaan), 'জওয়ান' (Jawan) ও 'ডাঙ্কি' (Dunki), বলিউড ফুলে ফেঁপে ওঠে কিং খানের 'মিডাস টাচ' পেয়ে। এবার দর্শক অপেক্ষায় তাঁর পরবর্তী পদক্ষেপের। এখনও নিশ্চিত কিছু জানা না গেলেও, শোনা যাচ্ছিল যে 'কেজিএফ' তারকা যশের ('KGF' Star Yash) আগামী ছবি 'টক্সিক'-এ (Toxic) ক্যামিও চরিত্রে দেখা যাবে তাঁকে। ঠিক কী?

এবার যশের ছবিতে ক্যামিও করবেন কিং খান?

একাধিক সূত্র মারফৎ খবর যশ অভিনীত আগামী ছবিতে বড় দৃশ্যে ক্যামিও করতে পারেন শাহরুখ খান। দক্ষিণের অন্যতম তারকা অভিনেতার সঙ্গে বলিউড বাদশাহর একসঙ্গে কাজের কথা শুনে উত্তেজিত অনুরাগীরা। 

'কেজিফ'-এর রকি ভাই এখন প্রস্তুতি নিচ্ছেন বড়পর্দায় হাজির হওয়ার। তৈরি হচ্ছে তাঁর নতুন ছবি 'টক্সিক'। পোস্টার মুক্তির পর থেকেই শোরগোল ফেলেছে এই ছবি। এক জাতীয় বিনোদন সংস্থা সূত্রে খবর সেই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। তবে ইন্টারনেটেই আরও এক বিনোদন সংস্থার তরফে দাবি করা হয়েছে যে 'টক্সিক'-এর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহরুখ। যদিও নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি এই ব্যাপারে। 

'টক্সিক' একটি অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি যা এক গ্যাংস্টারের জীবনের ওপর ভিত্তি করে তৈরি। এই বছরের শুরুর দিকেই নির্মাতারা ক্যামিওর প্রস্তাব নিয়ে কিং খানের কাছে যান বলে খবর। তাঁরা নাকি একটি শক্তিশালী চরিত্র গঠনের কাজেও লেগে পড়েছেন, খবর এমনই। 

আরও পড়ুন: 'Black' OTT Release: প্রায় ২ দশক পরও দর্শকের অফুরান ভালবাসায় 'কৃতজ্ঞ' রানি, ওটিটিতে মুক্তি পেয়েছে 'ব্ল্যাক'

কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা যশ। তাঁর 'কেজিএফ পার্ট ১' ও 'কেজিএফ পার্ট ২' ছবি দুটি তাঁকে ভারতজোড়া খ্যাতি এনে দেয়। সাধারণ মানুষের অত্যন্ত পছন্দের চরিত্র রকি ভাই। তাঁকে ফের বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। 'টক্সিক' ছবির মুখ্য পুরুষ চরিত্র ছাড়া অন্য কোনও তথ্য প্রকাশ করা হয়নি। ফলে এই ছবি নিয়ে রহস্য ও উত্তেজনা দুইই বাড়ছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget