এক্সপ্লোর

'Black' OTT Release: প্রায় ২ দশক পরও দর্শকের অফুরান ভালবাসায় 'কৃতজ্ঞ' রানি, ওটিটিতে মুক্তি পেয়েছে 'ব্ল্যাক'

'Black' on Netflix: ডিজিট্যাল প্ল্যাটফর্মে সফর শুরু করল 'ব্ল্যাক'। ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে গত ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে 'ব্ল্যাক'। অমিতাভ-রানির ছবির ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে এই যাত্রা শুরু।

নয়াদিল্লি: বলিউডের শাহেনশাহ্ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), ও প্রতিভাবান অভিনেত্রী রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। একসঙ্গে 'ব্ল্যাক' (Black) ছবিতে ঝড় তুলেছিলেন তাঁরা। এবার সেই আইকনিক ছবি এসে পৌঁছেছে সিনেপ্রেমীদের হাতের মুঠোয়। ছবি মুক্তির প্রায় ২ দশকের মাথায় এসে, 'ব্ল্যাক' মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মে (OTT Release)। উচ্ছ্বসিত অভিনেত্রী। 

'ব্ল্যাক' মুক্তি পেল ওটিটিতে, কৃতজ্ঞতা প্রকাশ অভিনেত্রীর

ডিজিট্যাল প্ল্যাটফর্মে সফর শুরু করল 'ব্ল্যাক'। ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে (Netflix) গত ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে 'ব্ল্যাক'। অমিতাভ-রানির ছবির ১৯ বছর পূর্তি উপলক্ষ্যে এই ডিজিট্যাল যাত্রা শুরু হল তাদের। সঞ্জয় লীলা ভনশালি পরিচালনা করেছিলেন এই ছবির। দীর্ঘ ২ দশক পরে, আজও দর্শক একইভাবে ভালবেসে চলেছেন এই ছবিটিকে। 

ওটিটিতে মুক্তির পর 'ব্ল্যাক' যে বিপুল পরিমাণ ভালবাসা পাচ্ছে দর্শকের থেকে, তাতে উচ্ছ্বসিত অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। তিনি বলেন, 'এটা দুর্দান্ত এবং অত্যন্ত তৃপ্তিদায়ক যে 'ব্ল্যাক' ১৯ বছর পরেও ওটিটি প্ল্যাটফর্মেও দর্শকদের কাছ থেকে এত ভালবাসা পাচ্ছে। আমার কর্মজীবনে এই ছবি বিশেষ স্থান অধিকার করে আছে। কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা এবং আমার সর্বকালের প্রিয় চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা ভনশালীর দ্বারা পরিচালিত হওয়ার অভিজ্ঞতা, যা আমার সঙ্গে চিরকাল থাকবে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Netflix India (@netflix_in)

তিনি আরও বলেন, 'আমি খুব আনন্দিত যে নেটফ্লিক্সে ব্ল্যাক মুক্তি পেয়েছে, এবং যাঁরা ১৯ বছর আগে প্রেক্ষাগৃহে এই ছবির ম্যাজিক দেখতে পাননি তাঁরা নিজেদের স্ক্রিনে এবার সেটা উপভোগ করতে পারবেন। নিজের কাজ আরও বেশি দর্শকের কাছে পৌঁছচ্ছে দেখতে পেলে সত্যিই আনন্দ হয়।'

আরও পড়ুন: Legal Notice Served to 'Fighter': সেনার ইউনিফর্মে চুম্বন দৃশ্য! হৃত্বিক-দীপিকার 'ফাইটার'কে আইনি নোটিস

'বেস্ট ফিচার ফিল্ম' বিভাগে এই ছবি জাতীয় পুরস্কার পেয়েছিল। সেরা অভিনেতা হিসেবে অমিতাভ বচ্চন জাতীয় পুরস্কার পেয়েছিলেন এই ছবির জন্য। এটিই প্রথম ছবি যা 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস'-এ ১১টি পুরস্কার পেয়েছিল। এই ছবি মূলত হেলেন কেলারের জীবন দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি। ১৯৬২ সালে তাঁর আত্মজীবনীর ওপর নির্ভর করে তৈরি 'দ্য মিরাকল ওয়ার্কার' ফিল্ম দ্বারাও অনুপ্রাণিত 'ব্ল্যাক'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Kali Puja Unknown Story: বারাণসীতে মাটি খুঁড়তেই মিলল কালীমূর্তি, ইংরেজ হাত থেকে রক্ষা করতে লুকিয়ে রাখা হল বীরভূমের গ্রামে! অবাক করা এক লোকশ্রুতি
বারাণসীতে মাটি খুঁড়তেই মিলল কালীমূর্তি, ইংরেজ হাত থেকে রক্ষা করতে লুকিয়ে রাখা হল বীরভূমের গ্রামে! অবাক করা এক লোকশ্রুতি
Sadhak Bamakhyapa: পশ্চিমবঙ্গে আয়কর মুক্ত 'রামায়ণ', 'সাধক বামাক্ষ্যাপা' নিয়েও ভাবুক সরকার, দাবি জানাচ্ছেন নির্মাতারা
পশ্চিমবঙ্গে আয়কর মুক্ত 'রামায়ণ', 'সাধক বামাক্ষ্যাপা' নিয়েও ভাবুক সরকার, দাবি জানাচ্ছেন নির্মাতারা
Shah Rukh Khan: জন্মদিনে মুম্বইতে থাকছেন না শাহরুখ, মন্নতের সামনে দেখা যাবে না চেনা ছবি
জন্মদিনে মুম্বইতে থাকছেন না শাহরুখ, মন্নতের সামনে দেখা যাবে না চেনা ছবি
Diljit Dosanjh: মিলল দিলজিতের কনসার্টের অনুমতি, কিন্তু রাখতে হবে ২০০০ নিরাপত্তারক্ষী! রয়েছে আরও নিয়মবিধি
মিলল দিলজিতের কনসার্টের অনুমতি, কিন্তু রাখতে হবে ২০০০ নিরাপত্তারক্ষী! রয়েছে আরও নিয়মবিধি

ভিডিও

Suvendu Adhikari |
BJP Durgapur: লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিযোগকারীর বাড়ি-দোকানে চড়াও
Chorbagan Incident: চোরবাগান বিপর্যয়ের সময় ঘোষক ছিলেন কুশল মজুমদার একাই, দাবি পুলিশের
Suvendu Adhikari |
Cyclone Arnab : ল্যান্ডফলের পর তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, গোপালপুরে প্রবল ঝড়-বৃষ্টি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget