এক্সপ্লোর

Sharmila Tagore: 'টানা বরফের গোলা ছোড়া হচ্ছে আমার দিকে..' ৫০ বছর আগের স্মৃতিচারণায় শর্মিলা

Sharmila Tagore News: একটি সাক্ষাৎকারে শর্মিলা বলছেন, 'ভাবতে অবাক লাগে, 'দাগ' ছবিটা তৈরির পরে ৫০ পার করে ফেলেছি আমরা। সেই সময়ে দাঁড়িয়ে ওই ছবির গানগুলো দারুণ জনপ্রিয় হয়েছিল'

কলকাতা: আজ ৫০ বছর পূর্ণ করল 'দাগ' (Daag)। রাকেশ খন্না (Rajesh Khanna), শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) ও রাখী (Rakhee) অভিনীত এই ছবি এখনও বলিউডে সেরা রোম্যান্টিক ছবিগুলির মধ্যে অন্যতম। মাঝে পেরিয়ে গিয়েছে ৫০ বছর। একটি সাক্ষাৎকারে, 'দাগ'-এর সেটের গল্প ভাগ করে নিলেন খোদ শর্মিলা। 

একটি সাক্ষাৎকারে শর্মিলা বলছেন, 'ভাবতে অবাক লাগে, 'দাগ' ছবিটা তৈরির পরে ৫০ পার করে ফেলেছি আমরা। সেই সময়ে দাঁড়িয়ে ওই ছবির গানগুলো দারুণ জনপ্রিয় হয়েছিল। এমনকি, আমার এখনও মনে আছে, গোটা শ্যুটিং জুড়ে মনোজ বাজপেয়ী জি গেয়ে যাচ্ছিলেন, 'এক চেহরে পে দুসরে চেহরে পে লাগা দেতে হ্যায় লোগ'। আমাকেই শেষমেষ বলতে হয়েছিল, আর এই গানটা গাইবেন না। এখনও মনে আছে, প্রথম যখন আমায় এই সিনেমাটা অফার করা হয়, ভীষণ আনন্দ পেয়েছিলাম। এই ছবিটার হাত ধরেই প্রযোজনায় পা রেখেছিলেন যশ চোপড়া। এখনও ভাবলে ভীষণ ভাল লাগে, ওর প্রথম প্রযোজনায় কাজ করেছিলাম আমি। ১৯৭৩ সালে মুক্তি পেয়ে ছবিটি যথেষ্ট সাফল্য পেয়েছিল।'

শর্মিলা আরও বলেছেন, 'দাগে কাজ করা আমার জন্য একটা দুর্দান্ত অভিজ্ঞতা। এরপরে 'ওয়াক্ত' ছবিতে যখন আমি কাজ করেছিলাম, সেই অভিজ্ঞতাও ভোলবার নয়। পরিচালক হিসেবে যশ দুর্দান্ত। সেটে একটা দারুণ পজিটিভ এনার্জি নিয়ে আসে ও। আমার মনে হয়, এটা ওর সঙ্গে কাজ করা যে কোনও মানুষই বলবে। দাগ ছবির জন্য আমরা কিছু কিছু দুর্দান্ত লোকেশনে শ্যুটিং করেছিলাম। একদিন সকাল উঠে দেখি, গোটা উপত্যকা বরফে ঢেকে গিয়েছে। বরফ এতটাই, যে গাড়ি পর্যন্ত যেতে পারছে না। এখনও মনে আছে, সম্পূর্ণ তৈরি হয়ে, মেকআপ করে, চুল বেঁধে হেঁটে বরফের মধ্যে দিয়ে শ্যুটিং স্পটে যাচ্ছিলাম। পাঁচ পা মতো গিয়েছি আর পিছন থেকে ভীষণ জোরে আমার পিঠে কিছু একটা লাগল, ফিরে দেখি একটা বরফের গোলা।'

শর্মিলা আরও বলছেন, 'আমি দেখলাম, কয়েকটি ছোট মেয়ে দাঁড়িয়ে বরফের গোলা ছুড়ছে আমার দিকে। আমি ওদের বারণ করলাম, বুঝিয়ে বললাম যে আমি শ্যুটিংয়ে যাচ্ছি। কিন্তু ওরা মানতে নারাজ। ওদের দাবি, এটা ওদের খেলা আর ওরা খেলবেই। শেষমেষ ওরা বরফের গোলা ছুড়তেই থাকল আর সেই গোলা বাঁচিয়ে আমি হেঁটে যেতে লাগলাম। ভাগ্য ভাল, খুব বেশি দূরে ছিল না শ্যুটিং স্পটটা। একবার মন হয়েছিল, আমিও ওদের দিকে বরফ তুলে ছুড়ি। কিন্তু ওদের হাতের মতো ভাল টিপ আমার না।'

এই ছবিতে মদন পুরী, কাদের খান, প্রেম চোপড়া, এ কে হাঙ্গল-রা ছিলেন।

আরও পড়ুন:SonyLIV Unveils 2023 Slate: দ্বিতীয় সিজন নিয়ে ফিরছে 'স্ক্যাম', প্রকাশ্যে 'সোনি লিভ'-এর আগামী মুক্তির তালিকা

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh Arrested | পরিবারের সঙ্গেও ছিল না যোগাযোগ! নির্মল গ্রেফতার হতেই জানালেন পুত্রবধূ
Netaji SUbhas Chandra Bose Statue | ভাঙা ডান হাত, নিউ আলিপুরে নেতাজির মূর্তির এ কী হাল?
Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget