এক্সপ্লোর

Shefali Jariwala: বাড়িতেই মৃত্যু শেফালির? ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে কী বলছে পুলিশ?

Shefali Jariwala News: ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, শেফালি জারিওয়ালার মৃত্যু হয় আগের রাতে, রাত ১০টা থেকে ১১টার মধ্যে

কলকাতা: অকালেই ঝরল তারা, মাত্র ৪২ বছর বয়সে প্রয়াত হয়েছেন বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা (Shefali Jariwala)। ‘কাঁটা লগা গার্ল’ হিসেবেই বলিউডে পরিচিত ছিলেন শেফালি। মাত্র বছর ২০-তেই খ্যাতি পেয়েছিলেন তিনি। কিন্তু তারপরে কাজ করা ভীষণ কমিয়ে দেন শেফালি। বিয়ে করেছিলেন, হয়ে গিয়েছিল বিচ্ছেদও। দ্বিতীয় বিয়েতে সুখ খুঁজে পেয়েছিলেন শেফালি। কিন্তু মাত্র ৪২ বছর বয়সেই থামল তাঁর সফর। কিন্তু অনেকেরই প্রশ্ন, এমন কী হল যে এত অল্প বয়সেই শেফালিকে বিদায় নিতে হল পৃথিবী থেকে?

বাড়িতেই কি মৃত্যু শেফালির?

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, শেফালি জারিওয়ালার মৃত্যু হয় আগের রাতে, রাত ১০টা থেকে ১১টার মধ্যে। অভিনেত্রীর বাড়িতে কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এর পরে তাঁর স্বামী পরাগ ত্যাগী এবং কয়েকজন অভিনেত্রী-কে হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। শেফালীর মৃত্যুর পর, পুলিশকে খবর দেওয়া হয় রাত ১টা নাগাদ। খবর পাওয়া মাত্রই পুলিশ অভিনেত্রীর বাড়িতে পৌঁছায়। সেখানে তদন্তের পর তাঁর মৃতদেহ মুম্বাইয়ের কুপার হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। যাতে তাঁর মৃত্যুর আসল কারণ জানা যায়।

কখন শেষ হল অভিনেত্রীর ময়নাতদন্ত?

শেফালি জারিওয়ালার ময়নাতদন্ত কুপার হাসপাতালে বিকেল ৫টা নাগাদ হয়েছে। এরপর অভিনেত্রীর মরদেহ তাঁর মুম্বইয়ের বাড়িতে আনা হয়েছিল। যেখানে তাঁর পুরো পরিবার অভিনেত্রীকে শেষ বিদায় জানাতে আসে। অভিনেত্রীর স্বামী পরাগ শেফালির শেষকৃত্যের সমস্ত আচার-অনুষ্ঠান পালন করেন। পরাগের যেন চোখের জল থামতেই চাইছিল না।

পুলিশ স্বামী পরাগ সহ ৮ জনের বয়ান রেকর্ড করেছে

ইতিমধ্যেঅ, শেফালি জাড়িয়াওয়ালার মৃত্যুর পর থেকেই পুলিশ তদন্তে নেমেছে। সূত্রের খবর, অভিনেত্রীর ময়নাতদন্তের রিপোর্ট আপাতত সুরক্ষিত রাখা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, এতে কোনো ষড়যন্ত্র বা সন্দেহজনক দিক পাওয়া যায়নি। এমনকি প্রাথমিক তদন্তেও কোনো সন্দেহজনক বিষয় পাওয়া যায়নি। তবে তাঁদের তদন্ত এখনও চলছে। অভিনেত্রীর মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত তাঁর স্বামী ছাড়াও বাড়ির কর্মচারী সহ ৮ জনের বয়ান রেকর্ড করা হয়েছে।

শেফালির শেষকৃত্যে উপস্থিত রইলেন যে তারকারা

শেফালি জারিওয়ালাকে শেষ বিদায় জানাতে তাঁর পরিবার ছাড়াও ঘনিষ্ঠ বন্ধুরাও শেষকৃত্যে উপস্থিত ছিলেন। এই তালিকায় আরতি সিং, শেহনাজ গিল, মাহিরা শর্মা, পারাস ছাবরা, সম্ভবনা শেঠ, সুরভি চন্দনা, রশ্মি দেশাই, মিকা সিং এবং সুনিধি চৌহানের নাম রয়েছে। প্রত্যেকেই শেষ বিদায় জানাতে এসেছিলেন 'কাঁটা লগা গার্ল'-কে।

মিডিয়ার কাছে পরাগের এই অনুরোধ

স্ত্রী শেফালি জারিওয়ালাকে শেষ বিদায় জানানোর পর পরাগ ত্যাগীকে কাঁদতে দেখা যায়। শেষকৃত্যের পর তিনি মিডিয়ার সঙ্গে কথা বলেন এবং হাতজোড় করে শেফালীর জন্য প্রার্থনা করতে বলেন। পরাগ বলেন, ‘আপনারা আমার পরীর জন্য প্রেয়ার করুন প্লিজ...’। তাঁর এই কথা শুনে সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...

ভিডিও

Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের
Bhatpara News: বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা, ঠকিয়ে বাড়ি দখল, অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায়
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ২ শিশু-সহ আলিপুরদুয়ার-মেঘালয়ের ৯ পুণ্যার্থী জীবন্ত দগ্ধ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget