এক্সপ্লোর

Sidharth Shukla Birth Anniversary: আগলে রাখো আমাকে, জন্মদিনে সিদ্ধার্থের ছবি পোস্ট করে কি এমনই বার্তা দিলেন শেহনাজ

Sidharth Shukla Birth Anniversary: প্রথম দেখা থেকে ঘনিষ্ঠতা এবং মৃত্যু দিয়ে বিচ্ছেদ, সিদ্ধার্থ এবং শেহনাজের সম্পর্কের শুরু থেকে শেষ, গোটা পর্বের সাক্ষী থেকেছেন তাঁদের অনুরাগীরা।

মুম্বই: চাইলেও অনেক সময় মুখ ফুটে কিছু বলতে নেই। বিশেষ বন্ধু সিদ্ধার্থ শুক্লার (Siddharth Shukla) মৃত্যুর পর থেকেই সেই নীতি মেনে চলছেন অভিনেত্রী শেহনাজ গিল (Shehnaaz Gill)। রবিবার সিদ্ধার্থের জন্মদিনেও সেই ধারাই অব্যাহত রাখলেন তিনি। 

রবিবার, ১২ ডিসেম্বর সিদ্ধার্থের জন্মদিন (Siddharth Shukla Birth Anniverary)। বেঁচে থাকলে ৪১-এ পা দিতেন। তা নিয়ে সকাল থেকেই নেটমাধ্যমে শোকপ্রকাশ করে চলেছেন তাঁর অনুরাগীরা। শেহনাজ কী বলেন, সে দিকেও তাকিয়েছিলেন সকলে। 

কিন্তু একান্ত ব্যক্তিগত অনুভূতিকে প্রকাশ্যে চাউর করতে চাননি শেহনাজ। তাই শুধু সিদ্ধার্থের একটি ছবি পোস্ট করেছেন তিনি। নিজের কোনও বক্তব্য লেখেননি তাতে। শোকে বিহ্বল হয়ে পড়াতেই শেহনাজ কিছু লেখেননি বলে মত ‘সিড-নাজ’ অনুরাগীদের। 

অনেকে আবার মনে করছেন, ওই ছবির মধ্যেই শেহনাজের মনের কথা লুকিয়ে রয়েছে। তাঁদের যুক্তি, শেহনাজ সিদ্ধার্থের যে ছবি পোস্ট করেছেন, তাতে দেবদূত রূপে দেখা যাচ্ছে প্রয়াত অভিনেতাকে। এই ছবিটি পোস্ট করার পিছনে যদিও অন্য কারণ দেখতে পাচ্ছেন ‘সিজ-নাজ’ অনুরাগীদের একাংশ। তাঁদের মতে,  সিদ্ধার্থ আসলে শেহনাজের জীবনে দেবদূত হয়ে এসেছিলেন, চিরকাল তাই থাকবেন, তাঁকে আগলে রাখবেন। তা বোঝাতেই এমন ছবি পোস্ট করেছেন শেহনাজ।

উল্লেখ্য, প্রথম দেখা থেকে ঘনিষ্ঠতা এবং মৃত্যু দিয়ে বিচ্ছেদ, সিদ্ধার্থ এবং শেহনাজের সম্পর্কের শুরু থেকে শেষ, গোটা পর্বের সাক্ষী থেকেছেন তাঁদের অনুরাগীরা। জনপ্রিয় মডেল থেকে সমালোচকদের প্রশংসা কুড়নো সিদ্ধার্থ যখন ২০১৯ সালে রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৩তম সিজনে অংশ নেন, সেখানেই পাঞ্জাবি কন্যা শেহনাজের সঙ্গে প্রথম মুখোমুখি সাক্ষাৎ তাঁর। 

অল্প দিনের মধ্যেই সিদ্ধার্থ এবং শেহনাজের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বন্ধু থেকে বিশেষ বন্ধুতে পরিণত হন তাঁরা। ‘বিগ বস’ শেষ হওয়ার পরেও একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা যায় তাঁদের। সিদ্ধার্থের বাড়িতে, তাঁর পরিবারের সঙ্গে জন্মদিনও পালন করতে দেখা যায় শেহনাজকে। এমনকি তাঁকে বলিউডের উপযুক্ত করে তোলার দায়িত্ব সিদ্ধার্থ নিজের কাঁধেই নিয়েছিলেন বলে শোনা যায়। 

গত ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সিদ্ধার্থের (Siddharth Shukla Death)। মৃত্যুর সময়ও শেহনাজ তাঁর বাড়িতে ছিলেন এবং শেহনাজের কোলে মাথা রেখেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিদ্ধার্থের মৃত্যুর পর বিধ্বস্ত অবস্থায় শ্মশানে দেখা গিয়েছিল শেহনাজকে। তার পর থেকে কার্যত নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি। কাজের খাতিরে সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও, আগের সেই ছটফটে শেহনাজ হারিয়ে গিয়েছেন বলে মনে করেন তাঁর অনুরাগীরা। সিদ্ধার্থের জন্মদিনে কোনও মন্তব্য করতে না পারাও শেহনাজের শোকেরই প্রকাশ বলে মনে করেছেন তাঁরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget