এক্সপ্লোর

Shehzada: 'পাঠান'কে বিশেষ সম্মান 'শেহজাদা'র, পিছিয়ে গেল মুক্তির তারিখ

'Shehzada' Release Date: জানা যাচ্ছে, প্রযোজনা সংস্থার তরফে 'পাঠান'-এর রেকর্ড ভাঙা সাফল্যের আবহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বক্স অফিসে 'শাহরুখ ঝড়'কে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত। 

নয়াদিল্লি: মুক্তি পিছিয়ে গেল কার্তিক আরিয়ান (Kartik Aaryan) ও কৃতী শ্যানন (Kriti Sanon) অভিনীত 'শেহজাদা' ছবির (Shehzada Release Date)। ঘোষণা করা হল মুক্তির নতুন তারিখ। সোমবার ঘোষণা করা হল ছবির নির্মাতাদের তরফে। কিন্তু কেন পিছিয়ে দেওয়া হল মুক্তি? রয়েছে বিশেষ কারণ। 

পিছিয়ে গেল 'শেহজাদা'র মুক্তি, নেপথ্যে বিশেষ কারণ

রোহিত ধবন পরিচালিত ও ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল ও আরিয়ান প্রযোজিত 'শেহজাদা' মুক্তি পাওয়ার কথা ছিল ১০ ফেব্রুয়ারি। কিন্তু সোমবার ঘোষণা করা হল ছবির মুক্তির নতুন তারিখ। ১০ তারিখের বদলে এক সপ্তাহ পিছিয়ে গিয়ে আগামী ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে 'শেহজাদা'। জানা যাচ্ছে, প্রযোজনা সংস্থার তরফে 'পাঠান'-এর (Pathaan) রেকর্ড ভাঙা সাফল্যের আবহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বক্স অফিসে 'শাহরুখ ঝড়'কে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ছবির নির্মাতাদের তরফে। 

এদিন প্রযোজনা সংস্থার তরফে বিবৃতিতে বলা হয়েছে, 'শেহজাদা পেল মুক্তির নতুন তারিখ! 'পাঠান'-এর প্রতি শ্রদ্ধা রেখে রোহিত ধবন পরিচালিত এবং ভূষণ কুমার, অল্লু অরবিন্দ, অমন গিল এবং কার্তিক আরিয়ান প্রযোজিত, পারিবারিক বিনোদনের এই কার্তিক আরিয়ান, কৃতি শ্যানন অভিনীত ছবি এখন ১৭ ফেব্রুয়ারি, ২০২৩-এ মুক্তি পাবে।' পোস্ট করে এই খবর দেন ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও। 

প্রসঙ্গত, 'পাঠান' মুক্তির পাঁচ দিনের মাথায় বিশ্বজুড়ে ৫০০ কোটির ব্যবসার গণ্ডি পেরিয়ে গেছে। সেই ধারা অব্যাহত। অন্যদিকে, ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত অল্লু অর্জুন ও পূজা হেগড়ে অভিনীত তেলুগু সুপারহিট ছবি 'আলা বৈকুণ্ঠপুরুমুলু'র হিন্দি সংস্করণ 'শেহজাদা'। 

আরও পড়ুন: Shah Rukh Khan on Pathaan Controversy: 'ভাবাবেগকে আঘাত করতে চাইনি, উদ্দেশ্য ছিল বিনোদন', 'পাঠান' বিতর্কে প্রথমবার মুখ খুললেন শাহরুখ

এই স্পাই থ্রিলার ঘরানার ছবি বক্স অফিসে একাধিক রেকর্ড ভেঙেছে। বিশ্বজুড়ে ৫৪২ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। শাহরুখ খান বলেন, 'দীপিকা, জন, সিদ্ধার্থ ও আদিত্যর তরফ থেকে আমি সকলকে অনেকটা ধন্যবাদ দিতে চাই পাঠানকে এত ভালবাসা দেওয়ার জন্য।' তিনি আরও বলেন, 'আমরা সকলেই অনুরাগী এবং মিডিয়ার কাছে এত ভালবাসার জন্য এবং ছবিটিকে এভাবে সমর্থন করার জন্য অত্যন্ত কৃতজ্ঞ। কারণ এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল যা ছবির মুক্তির পরিমাণ কমিয়ে দিতে পারত। প্রেক্ষাগৃহে প্রাণ ফিরিয়ে আনার জন্য আমরা ইন্ডাস্ট্রিতে আমাদের বন্ধু এবং সহকর্মীদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই।' এই ছবির হাত ধরে একের পর এক রেকর্ড ভেঙেছেন শাহরুখ, দীপিকা, জন ও সিদ্ধার্থও। রেকর্ড ভাঙা ব্যবসা করেছে 'যশ রাজ ফিল্মস'ও। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget