এক্সপ্লোর

Sherlyn Chopra: সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ দায়ের শার্লিন চোপড়ার

Sherlyn Chopra Update: আজ জুহু থানায় পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শার্লিন। যদিও শার্লিনের সাজিদের বিরুদ্ধে যে অভিযোগ, তা সদ্য নয়

মুম্বই: পরিচালক সাজিদ খানের (Sajid Khan)-এর বিরুদ্ধে এবার যৌন হেনস্থার অভিযোগ দায়ের করলেন শার্লিন চোপড়া ( Sherlyn Chopra)। এর আগেই 'হ্যাশট্যাগ মি টু'-তে যাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সাজিদ খান। সেসময়ও সাজিদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ জানিয়েছিলেন শার্লিন।                                     

আজ জুহু থানায় পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন শার্লিন। যদিও শার্লিনের সাজিদের বিরুদ্ধে যে অভিযোগ, তা সদ্য নয়। জুহু থানায় অভিযোগ দায়ের করে বেরিয়ে আসার পরে, সংবাদমাধ্যম শার্লিনকে প্রশ্ন করে, কেন ১৭ বছর আগের একটি ঘটনা নিয়ে ২০২২ সালে এসে অভিযোগ দায়ের করলেন শার্লিন? উত্তরে অভিনেত্রী জানান, ঘটনার সময় প্রতিবাদ করার সাহস পাননি শার্লিন। কিন্তু 'মি টু' আন্দোলন তাঁকে সাহস জুগিয়েছে প্রতিবাদ করার।                                                                                                                                                             

শুধু তাই নয়, এদিন শার্লিন জানান, খুব শীঘ্রই তিনি সাজিদের বিরুদ্ধে বয়ান রেকর্ড করবেন। পুলিশ সূত্রে এবিপি নিউজকে জানানো হয়েছে, শার্লিনের অভিযোগ পুলিশের তরফ থেকে গ্রাহ্য করা হয়েছে। তবে সেই অভিযোগের ভিত্তিতে এখনও কোনও এফআইআর ফাইল করা হয়নি।                                                                                   

আরও পড়ুন: Madan Mitra: 'নো চাপ'! শিবপ্রসাদ গার্গীর নতুন সিনেমার গানে রিল বানালেন মদন মিত্র!

'বিগ বস' আর বিতর্ক যেন সমার্থক। কখনও প্রতিযোগীদের ব্যবহার, কখনও তাদের অতীত আবার কখনও বা বিভিন্ন মন্তব্য, খবরের শিরোনামে থাকে এই শো। গত ১ অক্টোবর থেকে শুরু হয়ে 'বিগ বস সিজন ৬' (Big Boss Season 6)। আর এবারের সিজনের অন্যতম প্রতিযোগী হলেন পরিচালক সাজিদ খান (Sajid Khan)।                               

সাজিদের বিগ বসে আসা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কে মুখ খুলেছিলেন শার্লিন চোপড়াও। সেসময়ে তিনি জানিয়েছিলেন, অন্যান্য মহিলাদের সুরক্ষা নিয়ে তিনি চিন্তিত কেবল। শার্লিন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, তাঁর একমাত্র চিন্তা সাজিদ যাতে আর কোনও মহিলাকে হেনস্থা না করতে পারে। সাজিদের সঙ্গে আমার সম্পর্ক ঠিক করার কোনও ইচ্ছা নেই।                                                                                               

এরপরে আজ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন শার্লিন।             

 

সেরা শিরোনাম

হাসপাতালে শরীরের উপর সারারাত উত্তপ্ত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত উত্তপ্ত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
Laughtersane Niranjan: 'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম
'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম
Big Boss Bangla: 'ওর পরিকল্পনা নয়, ভুল বুঝবেন না..', বিগ বসের ঘরে সৌরভ, কেন এই কথা হঠাৎ বললেন দর্শনা?
'ওর পরিকল্পনা নয়, ভুল বুঝবেন না..', বিগ বসের ঘরে সৌরভ, কেন এই কথা হঠাৎ বললেন দর্শনা?

ভিডিও

PM Modi: সংবিধান দিবসে জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর
Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget