এক্সপ্লোর

Vikram Batra Birthday : আঙুলের রক্ত দিয়েই ডিম্পলকে সিঁদুর পরিয়েছিলেন বিক্রম, বিশ্বাসই করতে পারেননি শেরশাহ'র লেখক

২ জনের অভিনয় দর্শকদের চোখে চোখে জল এনেছে। কিন্তু তার থেকেও বড় কথা বিক্রম ও ডিম্পলের প্রেম কাহিনি অবাক করে দিয়েছিল শেরশাহ ছবির লেখক সন্দীপ শ্রীবাস্তবকেও।

মুম্বই: রুপোলি পর্দায় শেরশাহ মুক্তি পাওয়ার পর থেকেই প্রয়াত বিক্রম বাত্রার জীবন কাহিনি নিয়ে জানতে ক্রমেই উৎসুক হয়েছে সবাই। কার্গিল যুদ্ধে শহিদ হওয়া ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের কাহিনি অবলম্বনে তৈরি এই ছবি। ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানী। বিক্রমের চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ ও তাঁর প্রেমিকা ডিম্পল চিমার চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আডবানী। আজ ৯ সেপ্টেম্বর বিক্রম বাত্রার জন্মদিন। শহিদ বিক্রমের জন্মবার্ষিকীতে তাঁর প্রেম জীবনের একটি মিষ্টি মুহূর্তের দিকেই নজর দেওয়া যাক।

শেরশাহ ছবিতে সিদ্ধার্থ ও কিয়ারার অভিনয় দর্শকদের চোখে চোখে জল এনেছে। কিন্তু তার থেকেও বড় কথা বিক্রম ও ডিম্পলের প্রেম কাহিনি অবাক করে দিয়েছিল শেরশাহ ছবির লেখক সন্দীপ শ্রীবাস্তবকেও। ছবিতে একটি জায়গা দেখানো হয় যে বিক্রম তাঁর আঙুল কেটে সেই রক্ত দিয়ে সিঁদুর পরিয়েছিলেন ডিম্পলকে। এই কথাটা শুনে প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না সন্দীপ। এক সাক্ষাৎকারে সন্দীপ বলেন, 'আমরা চেয়েছিলাম শেরশাহতে বুক চাপড়ানো দেশভক্তি না দেখাতে। বরং সবটাই সাধারন, যেমন বাস্তবে হয়েছিল তেমনটাই রাখতে। আর আমার মনে হয় এই জন‍্যই ছবিটি আজ এত ভালবাসা পাচ্ছে। ছবিটি কার্গিল যুদ্ধ নয় বরং শেরশাহ বিক্রম বাত্রার জীবনের উপর তৈরি। আর তাঁর জীবনের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে রয়েছেন ডিম্পল চিমা যিনি এখনও অবিবাহিত। তাই ওই অংশটা কোনো ভাবেই বাদ দেওয়া যেত না।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by amazon prime video IN (@primevideoin)

শেরশাহ ছবিতে একটি দৃশ্যে দেখানো হয়েছে যে সিদ্ধার্থ তাঁর আঙুল কেটে বাসস্টপে দাঁড়িয়ে সেই রক্ত দিয়ে সিঁদুর পরিয়ে দিচ্ছেন কিয়ারাকে। প্রথমে সন্দীপ ভেবেছিলেন যে পুরো দৃশ্যটিই হয়ত মনগড়া। পরিচালকের মস্তিষ্ক প্রসূত। কিন্তু ডিম্পলের সঙ্গে দেখা করার পরই এমন তথ্য আসে, যাতে সন্দীপ অবাক হয়ে যান। সন্দীপ জানান তিনি ছবির স্বার্থে ২-৩ বার ডিম্পল চিমার সঙ্গে দেখা করেছেন। তিনি বুঝতে চেয়েছিলেন বিক্রম- ডিম্পলের প্রেম কাহিনি সম্পর্কে। ডিম্পল নিজেই নাকি জানিয়েছিলেন যে আঙুল কেটে সেই রক্ত দিয়ে সিঁদুর পরানোর ঘটনা পুরোটাই আক্ষরিক অর্থেই বাস্তব। এরপরেই সন্দীপ জানান তিনি বিষয়টা লিখতে উদ‍্যোগী হয়েছিলেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget