এক্সপ্লোর

'দোহাই, আমার সন্তানদের কথা ভেবে ভিত্তিহীন কিছু রটাবেন না', আর্জি শিল্পার

পর্ণগ্রাফি শ্যুটিং ও রাজ কুন্দ্রার গ্রেফতারির নিয়ে অবশেষে মুখ খুললেন শিল্পা শেট্টি কুন্দ্রা।

মুম্বই: পর্ণগ্রাফি শ্যুটিং ও রাজ কুন্দ্রার গ্রেফতারির নিয়ে অবশেষে মুখ খুললেন শিল্পা শেট্টি কুন্দ্রা। সোশ্যাল মিডিয়ায় লিখিত বিবৃতি দিয়ে শিল্পা জানালেন, 'সমস্ত দিক দিয়েই গত কয়েকটা দিন কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি। তবে আমি এই বিষয়ে এখনও পর্যন্ত কোথাও মুখ খুলিনি এবং আমি আমার এই অবস্থানই বজায় রাখব। আইনের ওপর আস্থা রয়েছে।'

প্রসঙ্গত, অশ্লীল ছবি বানিয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে। আর সেই অভিযোগে গত ১৯ জুলাই গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে। রাজ কুন্দ্রার গ্রেফতারির পর পর্নকাণ্ডে শিল্পা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। রেড করা হয় রাজ শিল্পার জুহুর বিলাসবহুল বাংলোও।  

অন্যদিকে, রাজ কুন্দ্রার অফিসে তল্লাশি করে হদিশ মিলেছে গোপন আলমারি ও বেশ কিছু নথি ও কাগজপত্র। গত শনিবার পর্নকাণ্ডে অভিযুক্ত বিখ্যাত ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালায় মুম্বই পুলিশ। ভিয়ান ইন্ডাস্ট্রি ও জেএল স্ট্রিমের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রচুর ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত নথি। এর আগেও পর্নগ্রাফি শ্যুটিং-এর সঙ্গে যুক্ত থাকার সন্দেহে রাজের অন্ধেরীর অফিসে তল্লাশি চালিয়েছে মুম্বই পুলিশের একটি দল। সূত্রের খবর, জেরার মুখে 'ভিয়ান ইন্ডাস্ট্রি'-র সঙ্গে সমস্তরকম যোগাযোগ অস্বীকার করেছেন শিল্পা। তিনি জানান, 'হটশটস' এর কী ধরনের কনটেন্ট যেত তা নিয়ে একেবারেই অন্ধকারে ছিলেন তিনি। সূত্রের খবর, জেরার মুখে প্রদীপ বকসীর নাম বলেন শিল্পা। দাবি করেন, 'হটশটস' সংক্রান্ত কাজ প্রদীপ বকসীর সঙ্গেই সামলাতেন রাজ।

আজ সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করে শিল্পা লেখেন, 'সমস্ত দিক দিয়েই গত কয়েকটা দিন কঠিন সময়ের মধ্যে দিয়ে কাটাচ্ছি। শুধু আমি নয়, আমার পরিবার নিয়েও অনেক প্রশ্ন উঠেছে, ট্রোলিং হয়েছে। তবে আমি এই বিষয়ে এখনও পর্যন্ত কোথাও মুখ খুলিনি এবং আমি আমার এই অবস্থানই বজায় রাখব। আইন আইনের পথে চলছে এই মামলা এখনও প্রমাণসাপেক্ষ। একজন তারকা হিসাবে আমি একটি ভাবধারায় বিশ্বাসী। তা হল, কখনও অভিযোগ কোরো না, কখনও কিছু বুঝিয়ে বলতে যেও না। আইন ও মুম্বই পুলিশের ওপর সমস্ত আস্থা রয়েছে আমার। প্রয়োজনীয় আইনি সাহায্যও আমরা নিচ্ছি।'

এরসঙ্গেই শিল্পা যোগ করেন, 'একজন মানুষ হিসাবে, সর্বোপরি এক মা হিসাবে আমার আবেদন, দয়া করে অর্ধেক সত্যি জেনে কোনও খবর রটাবেন না বা মন্তব্য করবেন না। দয়া করে আমার আর আমার পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন। আমাদের মিডিয়া ট্রায়াল হওয়া উচিত না। আইন সত্যিটা সামনে আনবেই। সত্যমেব জয়তে'

 

সেরা শিরোনাম

Sudipta Chakraborty: অসুস্থ সুদীপ্তা চক্রবর্তী, বাতিল করতে হল শো! এখন কেমন আছেন অভিনেত্রী?
অসুস্থ সুদীপ্তা চক্রবর্তী, বাতিল করতে হল শো! এখন কেমন আছেন অভিনেত্রী?
Raghubir Yadav: শ্যুটিংয়ের আগেই হৃদরোগে আক্রান্ত, ভয়াবহ ঘটনা ঘটেছিল 'পঞ্চায়েত'-এর 'প্রধানজী'-র জীবনে!
শ্যুটিংয়ের আগেই হৃদরোগে আক্রান্ত, ভয়াবহ ঘটনা ঘটেছিল 'পঞ্চায়েত'-এর 'প্রধানজী'-র জীবনে!
Indranil Sen: কীভাবে আর্থিক দুর্নীতি? ইন্দ্রনীলের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা? বিস্ফোরক তথ্য
কীভাবে আর্থিক দুর্নীতি? ইন্দ্রনীলের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা? বিস্ফোরক তথ্য
Bhaswar Chatterjee: হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা
হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget