এক্সপ্লোর

সুশান্তের মধ্যে আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করেছিলাম, বললেন শোয়েব আখতার

প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আফসোস করছেন এই ভেবে যে, যদি সেদিন প্রয়াত অভিনেতার সঙ্গে কথা বলতে পারতেন, জীবনযুদ্ধ সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা বলতে পারতেন, তাহলে হয়তো এমন অঘটন ঘটত না।

নয়াদিল্লি: প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ২০১৬ সালে দেখা হয়েছিল পাকিস্তানের প্রাক্তন ফাস্টবোলার শোয়েব আখতারের। সেই সময় বলিউড তারকার চোখেমুখে তিনি আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করেছিলেন বলে জানিয়েছেন রাওলপিন্ডি এক্সপ্রেস। ২০১৬ সালের এক ঘটনার কথা উল্লেখ করেছেন শোয়েব আখতার। মুম্বইয়ের অলিভ হোটেল থেকে তিনি চেক-আউট করছিলেন বলে জানিয়েছেন পাক কিংবদন্তি। যে মুহূর্তে তিনি হোটেল ছাড়ছিলেন, ঠিক সেই মুহূর্তেই সেখানে প্রয়াত অভিনেতা সুশান্তের আগমন ঘটেছিল। শোয়েব বলেছেন, ‘মুম্বইয়ের অলিভ হোটেলে সুশান্তের সঙ্গে আমার দেখা হয়েছিল। সত্যি কথা বলতে গেলে সেই সময়ে দেখে ওকে আমার আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছিল না। মাথা নীচু করে আমার সামনে দিয়ে চলে গেল। তখনই আমার এক বন্ধু আমাকে বলল যে, ও ধোনির বায়োপিক করছে।’ প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার আফসোস করছেন এই ভেবে যে, যদি সেদিন প্রয়াত অভিনেতার সঙ্গে কথা বলতে পারতেন, জীবনযুদ্ধ সম্পর্কে নিজের অভিজ্ঞতার কথা বলতে পারতেন, তাহলে হয়তো এমন অঘটন ঘটত না। শোয়েব বলেছেন,  ‘এখন আমার আফসোস হচ্ছে কেন সেদিন ওকে থামিয়ে ওর সঙ্গে কয়েকটা কথা বললাম না! আমি নিজের জীবনের কিছু অভিজ্ঞতা ওর সঙ্গে শেয়ার করতে পারতাম। হয়তো সেই কথাগুলো জীবন সম্পর্কে ওকে অন্যভাবে ভাবতে শেখাত। কিন্তু ও যে এরকম একটা পদক্ষেপ নিয়ে ফেলবে কে জানত! আর এখন আমার আফসোস করে কোনও লাভ নেই।’ যোগ করেছেন, ‘ওর অভিনয় দেখেছি। সুশান্ত খুবই বিনয়ী ছেলে। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে নিজে নাম করেছে। ধোনি মুভিতে ওর অসাধারণ অভিনয় আমাকে মুগ্ধ করেছে। কিন্তু আত্মহত্যা কখনওই কোনও সমাধান নয়।’

সেরা শিরোনাম

Rahul-Moumita Relationship Controversy: রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget