এক্সপ্লোর

কর্ণাটকে বিক্ষোভ, রজনীকান্তর ছবিগুলির মধ্যে প্রথম দিন সবচেয়ে খারাপ ব্যবসা ‘কালা’-র

চেন্নাই: আজ বিশ্বজুড়ে ২,০০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে রজনীকান্তর ছবি ‘কালা’। এই অভিনেতা তথা রাজনীতিবিদের ভক্তরা ছবিটি নিয়ে উচ্ছ্বসিত। তবে প্রথম দিন ভাল ব্যবসা করতে পারল না ‘কালা’। এখনও পর্যন্ত রজনীকান্তর যত ছবি মুক্তি পেয়েছে, সেগুলির মধ্যে প্রথম দিন বক্স অফিসে সবচেয়ে খারাপ ফল করল ‘কালা’। এই ছবিটি প্রথম দিন ২০০ কোটি টাকার ব্যবসা করেছে বলে জানা গিয়েছে। রজনীকান্তর পক্ষে আরও খারাপ খবর, কর্ণাটকে ‘কালা’-র বিরুদ্ধে আজ বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন সংগঠন। ফলে বেশিরভাগ সিনেমা হলেই দেখানো হয়নি ছবিটি। কাবেরী জলবণ্টন নিয়ে রজনীকান্ত যে মন্তব্য করেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই এই ছবির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে। তামিলনাড়ুর ছবি প্রযোজকদের সংগঠনের সভাপতি বিশাল কৃষ্ণ অবশ্য মনে করছেন, এখনই রজনীকান্তর এই ছবি নিয়ে কোনও মন্তব্য করা ঠিক হবে না। বিশাল বলেছেন, ‘কাবেরী বিতর্কে অকারণে কালা-কে জড়ানো হয়েছে। এর ফলে প্রথম দিন ছবিটির ব্যবসা কতটা মার খেয়েছে আমি জানি না। তবে দিনের শেষে রজনী স্যার, রজনী স্যার। তাঁর যে কোনও ছবিই ব্যাপক সাড়া ফেলে। প্রথম দিন হয়তো কালা ভাল ব্যবসা করতে পারেনি, তবে মনে রাখতে হবে, এখন রমজান মাস চলছে। এই সময় অনেকেই ছবি দেখতে যান না। যত তাড়াতাড়ি সম্ভব আমি কালা দেখতে যাব।’ চলচ্চিত্র ব্যবসা বিশেষজ্ঞ অতুল মোহন বলেছেন, ‘ইদের আগের সপ্তাহে ছবির ব্যবসা সবচেয়ে খারাপ হয়। তাছাড়া আগামী সপ্তাহে সলমন খানের ছবি মুক্তি পেতে চলেছে। সেই কারণেই হয়তো কালা প্রথমদিন ভাল ব্যবসা করতে পারল না। রজনীকান্তকে নিয়ে এখনও চলচ্চিত্রপ্রেমীদের উন্মাদনা আছে। সবাই রোবটের সিক্যুয়েল ২.০ দেখার অপেক্ষায়। তবে রজনীকান্তর গত কয়েকটি ছবি ভাল চলেনি। কালা-র প্রোমো হিন্দি ছবির দর্শকদের আকর্ষণ করতে পারেনি। দেখে ন’য়ের দশকের ছবি বলে মনে হয়েছে। স্টিফেন স্পিলবার্গের জুরাসিক ওয়ার্ল্ডের সঙ্গে লড়াই করতে হবে কালা-কে। আরও একটি বিষয় হল, রজনীকান্তর ভক্তদের একাংশ তাঁর রাজনীতিতে প্রবেশকে ভালভাবে নেননি।’

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget