এক্সপ্লোর

Shraddha Kapoor: অভিনয় নয়, অন্য পেশা বেছে নিতে চান শ্রদ্ধা কপূর

Bollywood Celebrity Updates: অভিনেত্রী, নৃত্যশিল্পী, গায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পাওয়ার পর এবার অন্য পেশার প্রতি টান অনুভব করলেন শ্রদ্ধা। জানালেন, তিনি কী হতে চান।

মুম্বই: বলিউডে বেশ কিছু বছর কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)। স্টার কিড হলেও বি টাউনে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন। একাধিক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। 'আশিকি টু' থেকে 'এক ভিলেন', শ্রদ্ধার পারফরম্যান্সে মুগ্ধ দর্শকেরা। অভিনেত্রী, নৃত্যশিল্পী, গায়িকা হিসেবে ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তা পাওয়ার পর এবার অন্য পেশার প্রতি টান অনুভব করলেন শ্রদ্ধা। জানালেন, তিনি কী হতে চান।

কোন পেশার প্রতি আকৃষ্ট হলেন শ্রদ্ধা কপূর?

সম্প্রতি 'ট্রেজার লভ' নামে একটি বই লঞ্চ করেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কপূর। বইটি লিখেছেন ৮ বছর বয়সী লেখিকা আর্যা। বই লঞ্চ অনুষ্ঠানে একটি চ্যাপ্টার পড়ে শোনান শ্রদ্ধা। এত ছোট বয়সে অসাধারণ এই দক্ষতার জন্য লেখিকা আর্যার প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। এরপরই অভিনেত্রী জানান যে, তিনি কীভাবে হ্যারি পটার সিরিজের প্রতি আকৃষ্ট ছিলেন। কত দ্রুত তিনি গোটা সিরিজটা পড়ে ফেলেছিলেন। এসবের সঙ্গেই শ্রদ্ধা নিজের সুপ্ত বাসনা প্রকাশ করেন।  জানান যে, তিনি লেখিকা হতে চান। তিনিও নিজের বই লঞ্চ করতে চান। যদি তিনি এমনটা করতে পারেন, তাহলে সেই দিনটা তাঁর জীবনে উল্লেখযোগ্য এবং স্মৃতিতে ভরা হয়ে থাকবে।

শ্রদ্ধা কপূর বলেন, 'সালটা ২০১৪। ততদিনে যখন আমার ছবি 'আশিকি টু' মুক্তি পেয়ে গিয়েছে। এরপর 'এক ভিলেন' মুক্তি পায়। দুটো ছবিই দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। দর্শকের ভালোবাসা পেয়েছিল। সেই সময় আমি ক্রিয়েটিভ কাজের প্রতি টান অনুভব করি। আর সেই সময় থেকেই বই লেখার প্রতি আমার চিন্তাভাবনা কাজ করতে থাকে। যখন তুমি নিজে একজন লেখক, তখন তা অনেক বেশি স্পেশাল। এমন হলে তা আমার জীবনের বিশেষ জার্নি হবে।'

আরও পড়ুন - Brahmastra: রণবীর-আলিয়া নন, 'ব্রহ্মাস্ত্র' মুক্তির পর নেটিজেনদের মন জিতে নিলেন এই তারকা

প্রসঙ্গত, কিছুদিন আগেই শ্রদ্ধা কপূরের ছবির সেটে আগুন লাগে। ঘটনাচক্রে সেই সময় শ্যুটিং সেটে উপস্থিত ছিলেন না অভিনেত্রী। পরিচালক লাভ রঞ্জনের (Luv Ranjan) পরিচালনায় রণবীর কপূর ও শ্রদ্ধা কপূরের পরবর্তী সিনেমার শ্যুটিং (upcoming movie shooting) চলছিল মুম্বইয়ের চিত্রকূট স্টেডিয়ামে (Chitrakut Stadium)।  লাইটিংয়ের কাজের প্রস্তুতি চলাকালীন সেটে আগুন লেগে যায়। সেটের এক কর্মীকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে ওই সেটে গানের দৃশ্যের জন্য শ্যুটিং করার কথা ছিল বলিউডের দুই তারকার। একইসঙ্গে জানা গেছে, বলিউড অভিনেতা সানি দেওলের ছেলে রাজবীর দেওল ওই স্টুডিওর কাছেই শ্যুটিং করছিলেন। তবে তাঁদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তাঁরা সকলেই সুস্থ রয়েছেন বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget