এক্সপ্লোর

নাম করেছেন রিয়া ? মাদক মামলায় জেরার জন্য সমন পাঠানো হতে পারে শ্রদ্ধা, সারা, রাকুলপ্রীতকে

রিয়ার গ্রেফতারির পর আদালতো পেশ করা নথিপত্রে তাঁকে ‘ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য’ বলেছিল এনসিবি। মুম্বইয়ের এক আদালত রিয়ার জামিনের আবেদন খারিজ করে বলে, তিনি ছাড়া পেলে জেরায় যাঁদের নাম করেছেন, তাঁদের সাবধান করে দিতে পারেন, তথ্যপ্রমাণও নষ্ট হতে পারে। তাঁকে দিয়ে জোর করে বিবৃতি দেওয়ানো হয়েছে, রিয়ার এই সাফাইও খারিজ করেছে আদালত।

মুম্বই: বলিউডে মাদক যোগের তদন্ত ক্রমশ জাল বিস্তার করছে। সূত্রের খবর, মাদক তদন্তে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি) জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারে বলিউডের তিন অভিনেত্রী শ্রদ্ধা কপূর, রাকুলপ্রীত সিংহ এবং সারা আলি খানকে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে জেরার সময় এই দুই অভিনেত্রীর নাম বারবার সামনে এসেছে বলে সূত্রের খবর। তাই তদন্তকারী সংস্থা শ্রদ্ধা এবং সারা আলি খানকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে। চলতি সপ্তাহেই তাঁদের সমন পাঠানো হতে পারে। গত ১৪ জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাট থেকে সুশান্তের মৃতদেহ উদ্ধার হয়েছিল। তদন্তে নেমে এনসিবি রিয়ার হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে মাদক সংগ্রহের বিষয়টি জানতে পারে। গত ৯ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করে এনসিবি। তার আগে রিয়াকে তিনবার জেরা করা হয়। সূত্রের খবর, রিয়া জিজ্ঞাসাবাদের সময় বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর নাম বলেছেন। এক তদন্তকারী অফিসার বলেন, ’’রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ মেসেজগুলি দেখার পর প্রাথমিক তদন্তে শ্রদ্ধা কপূর, সারা আলি খান-সহ বেশ কয়েক জন অভিনেতা-অভিনেত্রীর নাম পাওয়া গিয়েছে। ওই দুজনকে চলতি সপ্তাহেই তলব করা হবে। খুব শীঘ্রই নোটিস পাঠানো হবে তাঁদের।‘‘ মাদক-তদন্তে এনসিবি আজ ডেকে পাঠিয়েছে সুশান্তের ম্যানেজার শ্রুতি মোদী এবং প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজারকে। ৫৯ গ্রাম মারিজুয়ানা উদ্ধারের পর দ্বিতীয় মাদক-যোগের মামলাটি দায়ের করেছে এনসিবি। ওই মামলায় এখনও পর্যন্ত তদন্তকারী সংস্থা রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক এবং সুশান্তের দুই কর্মচারী-সহ ১৫ জনকে গ্রেফতার করেছে। রিয়ার গ্রেফতারির পর আদালতো পেশ করা নথিপত্রে তাঁকে ‘ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য’ বলেছিল এনসিবি। মুম্বইয়ের এক আদালত রিয়ার জামিনের আবেদন খারিজ করে বলে, তিনি ছাড়া পেলে জেরায় যাঁদের নাম করেছেন, তাঁদের সাবধান করে দিতে পারেন, তথ্যপ্রমাণও নষ্ট হতে পারে। তাঁকে দিয়ে জোর করে বিবৃতি দেওয়ানো হয়েছে, রিয়ার এই সাফাইও খারিজ করেছে আদালত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget