এক্সপ্লোর

Shraddha Kapoor: মায়ের কড়া শাসনে থাকেন শ্রদ্ধা? অকপট স্বীকারোক্তি অভিনেত্রীর

Shraddha Kapoor Post: শ্রদ্ধাকে শেষ দেখা গিয়েছিল 'তু ঝুটি ম্যায় মক্কার' ছবিতে। সেখানে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল রণবীর কপূরকে

কলকাতা: তিনি যেমন ভাল অভিনেত্রী, তেমনই বুদ্ধিদীপ্তও। ছবির সংখ্যা কম হলেও, অনুরাগীদের সংখ্যা কম নেই অভিনেত্রী শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor)। তাঁর ছবি হামেশাই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীদের জন্য হামেশাই নতুন নতুন ছবি শেয়ার করে নেন শ্রদ্ধা কপূর, সেই সঙ্গে মজার সব ক্যাপশানও। আর আজ, সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করে এমন কী লিখলেন বলিউড অভিনেত্রী? 

সোশ্যাল মিডিয়ায় আজ একটি হালকা ক্রিমরঙের গাউন পরা ছবি শেয়ার করে নিয়েছেন শ্রদ্ধা। হল্টারনেক এই গাউনের সঙ্গে খুব সামান্য গয়না পরেছেন শ্রদ্ধা। ন্যুড মেকআপে তাঁকে দেখাচ্ছে যথারীতি নজরকাড়া। কিন্তু এই ছবির জন্য বেশ মজাদার একটি ক্যাপশান বেছেছেন শ্রদ্ধা। তিনি লিখেছেন, 'কুছ নেহি ব্রো.. মাম্মি নে কান কে নিচে বাজা দিয়া'। বাংলা তর্জমা করলে যার অর্থ হয়.. 'তেমন কিছু না.. মা মেরেছে'।

ছবিতে দেখা যাচ্ছে, পোজ় দিতে গিয়ে একটি হাত কানে দিয়েছেন তিনি। সম্ভবত সেই কারণেই মজা করে এই পোস্ট। সোশ্যাল মিডিয়ায় নায়িকার এই রসবোধ বেশ প্রশংসিত হয়েছে। পাল্টা বিভিন্ন মজার মন্তব্যে ভরেছে কমেন্টবক্স। একজন লিখেছেন, 'মা কানের পাশে নজরটিকা দিয়েছে'। কেউ আবার নায়িকাকে প্রশ্ন করেছেন পিৎজা পার্টি কবে হবে তা নিয়ে।

শ্রদ্ধাকে শেষ দেখা গিয়েছিল 'তু ঝুটি ম্যায় মক্কার' (Tu Jhooti Main Makkar) ছবিতে। সেখানে তাঁর বিপরীতে দেখা গিয়েছিল রণবীর কপূর (Ranbir Kapoor)-কে। বক্সঅফিসে ভালই ব্যবসা করেছিল এই ছবি। প্রেক্ষাগৃহে বেশ অনেকটা সময় ধরে চলার পরে, ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে শ্রদ্ধার এই ছবিটি। এই ছবির গানও দর্শকদের বেশ মনে ধরেছিল। রণবীর ও শ্রদ্ধার জুটিকেও পছন্দ হয়েছিল সবার। আগামীতে 'স্ত্রী ২' ছবিতে শ্রদ্ধাকে দেখা যাওয়ার কথা। 'স্ত্রী' ছবিতেও নজর কেড়েছিলেন তিনি।

View this post on Instagram
 
A post shared by Shraddha Kapoor (@shraddhakapoor)

আরও পড়ুন: Chiranjeet Exclusive: 'বেদের মেয়ে জোৎস্না' সুপারহিট, কিন্তু আমায় বলা হল জঘন্য অভিনেতা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget