এক্সপ্লোর

Shreyas Talpade Upcoming Film: ভারতীয় ক্রিকেটারের বায়োপিকে মুখ্য চরিত্রে শ্রেয়স তলপড়ে, প্রকাশ্যে পোস্টার

সতেরো বছর আগে 'ইকবাল' ছবিতে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে। সতেরো বছর পর ফের একজন ক্রিকেটারের চরিত্রে। আজ সেই ছবির পোস্টার মুক্তি পেল।

মুম্বই: বলিউডে ফের ক্রিকেটারের বায়োপিক আসতে চলেছে। এবার ভারতীয় ক্রিকেটারের বায়োপিকে মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে (Shreyas Talpade)। আজ সেই ছবির পোস্টার মুক্তি পেল।

সতেরো বছর আগে 'ইকবাল' ছবিতে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করেন বলিউড অভিনেতা শ্রেয়স তলপড়ে। সতেরো বছর পর ফের একজন ক্রিকেটারের চরিত্রে। তবে তফাত একটাই। এবার ভারতীয় ক্রিকেটার প্রবীণ তাম্বের বায়োপিকে তাঁর চরিত্রে দেখা যাবে এই জনপ্রিয় অভিনেতাকে। ইতিমধ্যেই নেট মাধ্যমে মুক্তি পেয়েছে 'কৌন প্রবীণ তাম্বে' (Kaun Pravin Tambe?) ছবির পোস্টার। ক্রিকেটার প্রবীণ তাম্বের চরিত্রে এই বায়োপিকে অভিনয় করা প্রসঙ্গে শ্রেয়স তলপড়ে বলেন, 'ইকবাল ছবির সতেরো বছর পর ফের কোনও ক্রিকেটারের চরিত্রে দেখা যাবে আমাকে। পর্দায় প্রবীণ তাম্বেকে ফুটিয়ে তুলতে পারা আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের। যে গল্প আমাকে শোনানো হয়েছে, তা পর্দায় ফুটিয়ে তুলতে পারা আমার কাছে সারাজীবনের সেরা সুযোগ। ছবির প্রতিটা মুহূর্ত আমি শুধু উপভোগই করিনি, ভালোবেসেছি। বুটরুম স্পোর্টস এবং ফক্স স্টার স্টুডিওজের কাছে আমি এর জন্য কৃতজ্ঞ থাকব সারাজীবন। অত্যন্ত প্রতিভাবান পরিচালক জয়প্রদ আমাকে এই চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।'

আরও পড়ুন - Top Entertainment News Today: প্রকাশ্যে 'অ্যাটাক' ছবির ট্রেলার, অসুস্থ নাসিরুদ্দিন শাহ, এক নজরে সেরা বিনোদনের খবর

আগামী ১লা এপ্রিল ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে 'কৌন প্রবীণ তাম্বে' ছবিটি। শ্রেয়স তলপড়ে আরও বলেন, 'পর্দায় প্রবীণ তাম্বের চরিত্রে অভিনয় করা আমার কাছে গর্বের। আশা করি দর্শ ছবিটি শুধুমাত্র উপভোগই করবেন না, তার সঙ্গে এই ছবির প্রতিটা মুহূর্তের সঙ্গে একাত্ম হয়ে যাবেন।' শ্রেয়স তলপড়ে ছাড়াও এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আশীষ বিদ্যার্থী, পরমব্রত চট্টোপাধ্যায়, অঞ্জলী পাতিলকে।

ক্রিকেটার প্রবীণ তাম্বে কী বলছেন তাঁকে নিয়ে তৈরি হওয়া বায়োপিক প্রসঙ্গে? তিনি বলেন, 'আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি নিজেকে যে আমার জীবনের গল্প অনেককে প্রেরণা দিয়েছএ আর যা নিয়ে ছবি তৈরি হচ্ছে। আমি শুধু চাই আরও অনেক মানুষ এভাবেই প্রেরণা পান আর নিজের নিজের স্বপ্ন পূরণ করুন। কখনও কোনও পরিস্থিতিতেই যেন নিজের স্বপ্নকে আন্ডাএস্টিমেট না করা হয়, সেটাই বলব। আমার পরিবারের সদস্যরা এবং প্রিয়জনেরা পর্দায় আমার গল্প দেখার জন্য মুখিয়ে রয়েছেন। আর ছবি মুক্তির ওই দিনটি আমার কাছে সবসময় বিশে, দিন হয়ে থাকবে।' হিন্দি, তামিল এবং তেলুগু ভাষায় আগামী ১লা এপ্রিল মুক্তি পাবে 'কৌন প্রবীণ তাম্বে?'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget