এক্সপ্লোর

Shrimati: জুটিতে সোহম-স্বস্তিকা, ৮ জুলাই মুক্তি পাবে 'শ্রীমতী'

পরিচালক অর্জুন দত্তের হাত ধরে এই প্রথমবার রুপোলি পর্দায় জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী-স্বস্তিকা মুখোপাধ্যায়। এর আগে অর্জুনের দুটি ছবি 'অব্যক্ত' ও 'গুলদস্তা' প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে

কলকাতা: একজন সাধারণ গৃহবধূর অসাধারণ হয়ে ওঠার গল্প বলতে পর্দায় মুক্তি পাচ্ছে 'শ্রীমতী' (Shrimati)। ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee), সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এই ছবির হাত ধরেই বড়পর্দায় প্রথম পা রাখছেন তৃণা সাহা (Trina Saha)। যদিও ইতিমধ্যেই অরিন্দম শীলের ছবির শ্যুটিং শুরু করেছেন তিনি। কিন্তু ইতিমধ্যেই সারা 'শ্রীমতী'-র শ্যুটিং। জুলাই মাসের ৮ তারিখ মুক্তি পাবে এই ছবি। পরিচালনার দায়িত্বে রয়েছেন অর্জুন দত্ত (Arjun Dutta)। 

জুটিতে সোহম স্বস্তিকা

পরিচালক অর্জুন দত্তের হাত ধরে এই প্রথমবার রুপোলি পর্দায় জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী-স্বস্তিকা মুখোপাধ্যায়। এর আগে অর্জুনের দুটি ছবি 'অব্যক্ত' ও 'গুলদস্তা' প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। 'শ্রীমতী' অর্জুন দত্তের তৃতীয় ছবি। এই ছবিতে প্রথমবার সোহম ও অর্জুন একে অপরের সঙ্গে কাজ করলেন। স্বস্তিকার সঙ্গে এটা অর্জুনের দ্বিতীয় কাজ। কেএসএস অর্থাৎ কান সিং সোধার  প্রযোজনা সংস্থা থেকে মুক্তি পাচ্ছে এই ছবিটি।

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির একটি গান 'শোন শোন'। নতুন এই গানে শোনা গিয়েছে সোমলতার গলা। সঙ্গীতশিল্পী বলছেন, 'গানের কথা ও সুর দুটোই সৌম্য রিতের। ওর সঙ্গে এই প্রথম আমার কাজ। গানের কথা এবং সুরটা প্রথমবার শুনে আমার এতটাই ভালো লাগে যে আমি রাজি হয়ে যাই।'

আরও পড়ুন: 'তারলা দালাল'-এর বায়োপিকে হুমা কুরেশি, ফার্স্টলুকেই রইল চমক

গানের চিত্রায়ণে দেখা যাচ্ছে, কলকাতার রাস্তায় একাকী ঘুরে বেড়াচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। পরণে সাদা প্যান্ট, হলুদ টি-শার্ট আর সাদা শার্ট। কখনও তিনি রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছেন আবার কখনও গাছের পাতা কুড়োচ্ছেন বা ছোটদের খেলা দেখছেন। গানের কথায় নিজেকে খুঁজে নেওয়ার বার্তা আর মনখারাপের ছোঁয়া।

গল্প আবর্তিত হয়েছে এক উচ্চবিত্ত পরিবারের গৃহবধূর জীবনকে কেন্দ্র করে। ছবির প্রথম গানে আভাস পাওয়া যায় তারই। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্তকে। মল্লিকার ভূমিকায় রয়েছেন বরখা। শ্রী অর্থাৎ শ্রীমতীর জীবনে মল্লিকার আগমন কী বদলে দেবে 'শ্রী'-এর জীবন? উত্তর দেবে ছবির গল্প। মজার মোড়কে এক বদলে যাওয়া গৃহবধূর জীবন নিয়েই গল্প বুনেছেন অর্জুন। অর্জুনের এই আগের দুটি ছবিতেও প্রাধান্য পেয়েছে নারীচরিত্রই।

">

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget