এক্সপ্লোর

Shruri Haasan Marriage : কবে বিয়ে করছেন? অনুরাগীর প্রশ্নে মুখের মতো জবাব শ্রুতি হাসানের

এক অনুরাগী অভিনেত্রীকে জিজ্ঞাসা করে বসেন, তিনি কবে বিয়ে করছেন? অনুরাগীর এই প্রশ্নে শ্রুতি হাসান যা উত্তর দিলেন, তা তাঁর পক্ষেই দেওয়া সম্ভব।

মুম্বই : সোশ্যাল মিডিয়ায় শ্রুতি হাসানের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। ইনস্টাগ্রামে তাঁকে লক্ষ লক্ষ মানুষ ফলো করেন। শুধু তাই নয়, অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় লাইভ চ্যাটে কথাবার্তাও বলেন অভিনেত্রী। সম্প্রতি এমনই একটা লাইভ চ্যাটে অনুরাগীদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন শ্রুতি। ইনস্টাগ্রামে তাঁর লাইভ চ্যাটের বিষয় ছিল 'আস্ক মি এনিথিং'। অর্থাৎ, এই অভিনেত্রীকে যে কোনও প্রশ্ন করা যেতে পারে। সেখানেই এক অনুরাগী অভিনেত্রীকে জিজ্ঞাসা করে বসেন যে তিনি কবে বিয়ে করছেন? অনুরাগীর এই প্রশ্নে শ্রুতি হাসান যা উত্তর দিলেন, তা তাঁর পক্ষেই দেওয়া সম্ভব।

অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন সম্পর্কে অনুরাগীদের বরাবরের আগ্রহ। তাঁরা কবে বিয়ে করছেন, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন অনুরাগীরা। তেমনই শ্রুতি হাসানকে কাছে পেয়ে সরাসরি প্রশ্নটা করেই ফেললেন এক অনুরাগী। এই অভিনেত্রীও দিলেন মোক্ষম জবাব। বললেন, 'সত্যি কথা বলতে কি আমার মনে হয় না আমি বিয়ে করছি। আর এটা ২০২১। এবার আমাদের এসবের বাইরে বেরনো দরকার। গোটা পৃথিবীতে অনেক বিষয় রয়েছে কথা বলার। তাই এসব আলোচনা ছেড়ে দেওয়া দরকার।'

যদিও এমনটা প্রথমবার নয়। এর আগেও বহুবার শ্রুতি হাসানকে তাঁর বিয়ের কথা জিজ্ঞাসা করেছিলেন অনুরাগীরা। তখনও বুদ্ধিদীপ্ত উত্তরে প্রশ্নকর্তাকে কাত করেছিলেন অভিনেত্রী। দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডেও নিজের জায়গা বেশ পাকা পোক্ত করে ফেলেছেন শ্রুতি। অভিনয়ের সঙ্গে সঙ্গে গানেও যে তিনি দক্ষ তা অনেকবার প্রমাণ করেছেন। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বলিউডের ১৫ তারকা মিলে তৈরি 'হম হিন্দুস্তানি' মিউজিক ভিডিওতেও গান গেয়েছেন তিনি।

প্রসঙ্গত, এই মুহূর্তে ডুডল আর্টিস্ট শান্তনু হাজারিকার সঙ্গে সম্পর্কে রয়েছেন শ্রুতি হাসান। তাঁরা দুজনেই এখন মুম্বইতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ভালোবাসার ছবি দিতে মোটেই সঙ্কোচ বোধ করেন না। প্রকাশ্যেই নিজেদের প্রেমের ছবি শেয়ার করেন তাঁরা। অন্যদিকে, প্রভাসের বিপরীতে নতুন ছবির কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন শ্রুতি। ছবির নাম 'সালার'। জানা যাচ্ছে, ছবিটি পরিচালনা করছেন প্রশান্ত নীল। 

সেরা শিরোনাম

Netflix India: ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ কি দেখা যাবে ভারতে? নিষিদ্ধ করার দাবি, মোদিকে চিঠি সিনে ওয়র্কার্স সংগঠনের
ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ কি দেখা যাবে ভারতে? নিষিদ্ধ করার দাবি, মোদিকে চিঠি সিনে ওয়র্কার্স সংগঠনের
Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
CM Suvendu Adhikari: 'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
'হলে রাখতেই হবে সাধক বামাক্ষ্যাপা, প্রাইম টাইমে সব হলে চালাতেই হবে বাংলা সিনেমা', স্টুডিওপাড়ার সঙ্গে বৈঠকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget