এক্সপ্লোর

Sid Kiara Wedding Venue: সাজছে সূর্যগড় প্যালেস, প্রকাশ্যে এল সিড-কিয়ারার ওয়েডিং 'ভেন্যু'র ছবি

Sidharth Kiara Wedding: শোনা যাচ্ছিল ৬ তারিখ অর্থাৎ আজ সাত পাকে বাঁধা পড়বেন 'শেরশাহ' জুটি। কিন্তু সূত্রের খবর, আজ নয়, একদিন পিছিয়ে বিয়ের দিন ঠিক হয়েছে ৭ তারিখ। অর্থাৎ, প্রতীক্ষার আরও একদিন বাড়ল।

নয়াদিল্লি: বলিউডে (Bollywood Wedding) ফের বিয়ের সানাই বাজল বলে। সাত পাক ঘুরতে চলেছেন তারকা জুটি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্র (Sidharth Malhotra Kiara Advani Wedding)। প্রথমে শোনা গিয়েছিল ৬ ফেব্রুয়ারিই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। কিন্তু শেষ মুহূর্তে জানা যায় সেই তারিখ পিছিয়ে গেছে ১ দিন। ৭ ফেব্রুয়ারি অর্থাৎ 'রোজ ডে'-তে (Rose Day) হবে চার হাত এক। আর এই সবকিছুর মাঝেই প্রকাশ্যে এল বিবাহস্থলের (Wedding Venue) ভিডিও। সঙ্গে সঙ্গে ভাইরাল।

সিড-কিয়ারার বিয়ের 'ভেন্যু'র ভিডিও প্রকাশ্যে

রাজস্থানের জয়সলমেরের বিলাসবহুল পাঁচতারা হোটেল সূর্যগড় প্যালেস (Suryagarh Palace)। সেখানেই রাজকীয় ঢঙে সম্পন্ন হবে স্বপ্নের বিয়ে। আঁটোসাঁটো নিরাপত্তা। তার মধ্যেও ফাঁস হল 'ওয়েডিং ভেন্যু'র ভিডিও। 

দেখে আন্দাজ করা যায়, গোলাপী তাদের থিম রং। ঝাড় লণ্ঠনের সারি। 'সঙ্গীত' অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে। অন্দরের সেই ভিডিও পোস্ট করেছেন এক পাপারাৎজি। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল তা। গোটা দুনিয়া যখন বর ও কনে বেশে সিদ্ধার্থ ও কিয়ারাকে দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছে, তখন এমন ঝলক যে মানুষ লুফে নেবে তা বলাই বাহুল্য। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @varindertchawla

প্রসঙ্গত, এর আগে শোনা যাচ্ছিল, ৬ তারিখ, অর্থাৎ আজ সাত পাকে বাঁধা পড়বেন 'শেরশাহ' (Shershah) জুটি। কিন্তু সূত্রের খবর, আজ নয়, একদিন পিছিয়ে বিয়ের দিন ঠিক হয়েছে ৭ তারিখ। অর্থাৎ, প্রতীক্ষার আরও একদিন বাড়ল। কিয়ারাকে বধূবেশে দেখার জন্য সিদ্ধার্থকে অপেক্ষা করতে হবে আরও ১ রাত। জানা যাচ্ছে, এখনও রাজস্থানের সূর্যগড় ফোর্টে আসছেন অতিথি অভ্যাগতরা। সবাই এখনও পৌঁছতে পারেননি। আর সেই সমস্ত পরিস্থিতি মাথায় রেখেই একদিন পিছিয়ে দেওয়া হয়েছে বিয়ের দিন। তবে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রাজস্থানে পৌঁছে গিয়েছেন হবু বর-কনে আর আত্মীয়, পরিবার, পরিজনেরাও। 

আরও পড়ুন: Sidharth Kiara: শিরোনামে সিদ্ধার্থ ও কিয়ারা, তাঁদের মোট সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে

জানা গেছে, বিয়ে সেরে ৮ তারিখ সূর্যগড় প্যালেস ছেড়ে সংসার করতে পাড়ি দেবেন সিদ্ধার্থ-কিয়ারা। কর্মসূত্রে দুজনেরই ঠিকানা এখন মায়ানগরী। আন্দাজ করা যায়, আরব সাগরের পাড়েই ঘর বাঁধবেন তাঁরা। কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের ছবির অপেক্ষায় গোটা দেশ। প্রহর গুনছেন অনুরাগীরা। নতুন জীবন শুরু করার প্রহর গুনছেন কিয়ারা-সিদ্ধার্থও। আরও একটা দিন লম্বা হল সেই অপেক্ষা।

উল্লেখ্য, সিদ্ধার্থের মোট সম্পত্তি প্রায় ১০০ কোটির কাছাকাছি যা প্রত্যেক বছর ৪ থেকে ২১ শতাংশ হারে বৃদ্ধি পেতে থাকে। অন্যদিকে কিয়ারার মোট সম্পত্তি ২৫ কোটির আশপাশে। অর্থাৎ তাঁদের মিলিত সম্পত্তি দাঁড়াচ্ছে ১২৫ কোটিতে গিয়ে।

সেরা শিরোনাম

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget