এক্সপ্লোর

Siddharth Kiara: এপ্রিলেই শুভদিন! 'দিলওয়ালো কি দিল্লি'-তে বসবে সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের আসর?

Siddharth Kiara Update: দিল্লিতেই সিদ্ধার্থের বাড়ি। সেখানেই আয়োজন করা হতে পারে এই রাজকীয় বিয়ের। প্রথমে আইনি বিয়ে সারবেন তাঁরা

মুম্বই: শাহিদ কপূর (Shahid Kapoor) আর কর্ণ জোহর (Karan Johar) ঠিক করে রেখেছেন, তাঁরা দুই বলি তারকার বিয়েতে 'ডোলা রে' গানে নাচ করবেন। এই খুনসুটি 'কফি উইথ কর্ণ সিজন ৭-এর ('Koffee With Karan 7')। কিন্তু সত্যিই কি সেই নাচের সময় আগত? বিয়ে করছেন কিয়ারা আডবাণী (Kiara Advani) ও সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra)!                                                                                     

বলিউডে সিদ্ধার্থ কিয়ারার প্রেম এখন প্রায় ওপেন সিক্রেট। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে ঘরোয়া পার্টি, সবেতেই কাছাকাছি সিদ্ধার্থ কিয়ারা। সোশ্যাল মিডিয়াতেও একে অপরের খোলা কণ্ঠে প্রশংসা করেন তাঁরা। সূত্রের খবর, আর নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক করতে চান না তাঁরা।                             

আরও পড়ুন: Ujaan Ganguly: খুশির 'উজান', অক্সফোর্ডের শংসাপত্র পেলেন কৌশিক-পুত্র

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিয়ারা জানিয়েছেন, সিদ্ধার্থের সঙ্গে সম্পর্ক নিয়ে আর কোনও দোটানা নেই।দুজনেই বিয়ের পরিকল্পনা করছেন তাঁরা। শুধু কি তাই, প্রায় ঠিক হয়ে গিয়েছে বিয়ের দিনও! শোনা যাচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাসে বিয়ে করবেন এই জুটি।                                         

জানা যাচ্ছে, দিল্লিতেই সিদ্ধার্থের বাড়ি। সেখানেই আয়োজন করা হতে পারে এই রাজকীয় বিয়ের। প্রথমে আইনি বিয়ে সারবেন তাঁরা। এরপর থাকবে একটি ককটেল পার্টি ও তারপর বিয়ের অনুষ্ঠান। তবে এই অনুষ্ঠান কোথায় হবে সেই নিয়ে এখনও মুখ খোলেননি কেউই। বলিউডের কারা এই বিয়েতে উপস্থিত থাকবেন, এই অনুষ্ঠান আদৌ মুম্বইতে হবে নাকি দিল্লিতে হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

'কফি উইথ কর্ণ সিজন ৭-এ এসে কি এই খবরেরই ইঙ্গিত দিয়েছিলেন শাহিদ? তিনি জানিয়েছিলেন, এই বছরের শেষের দিকেই একটি বড় ঘোষণা করতে চলেছেন কিয়ারা এবং তা সিনেমা সংক্রান্ত কোনও ঘোষণা নয়। সেই থেকেই সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে অলিখিত শিলমোহর পড়েছিল যেন। জল্পনা সত্যি হবে তো? অপেক্ষায় অনুরাগীরা।

সেরা শিরোনাম

Bollywood News: কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
কষ্টে দিন কাটছে, কাছছাড়া পোষ্যরাও, ভেঙে পড়লেন অভিনেতা, শাহরুখের সঙ্গেও কাজ করেছেন, দেখে চেনার উপায় নেই
Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়

ভিডিও

Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |
Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ
Sumit Roy News : তোলাবাজি ও হুমকির মামলায় ৭ দিনের পুলিশ হেফাজতে অভিষেকের PA সুমিত রায় | ABP Ananda
PPP Model Hospital News | এবার হাসপাতালকে সুপার স্পেশালিটিতে উন্নীত করতে PPP মডেল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget