এক্সপ্লোর

Siddharth Kiara Wedding: অপেক্ষার আরও ১ দিন, 'রোজ় ডে'-তে সিদ্ধার্থ-কিয়ারার সাত পাক

Siddharth Kiara Marriage: জানা যাচ্ছে, এখনও রাজস্থানের সূর্যগড় ফোর্টে আসছেন অতিথি অভ্যাগতরা। সবাই এখনও পৌঁছতে পারেননি। আর সেই সমস্ত পরিস্থিতি মাথায় রেখেই একদিন পিছিয়ে দেওয়া হয়েছে বিয়ের দিন

মুম্বই: তাঁদের বিয়ে ঘিরে কড়া নিরাপত্তা। কিন্তু সেই নিরাপত্তা বলয়কেও ডিঙিয়ে যাচ্ছে অনুরাগীদের উৎসাহ। রাজস্থানের যে সূর্যগড় প্যালেসে চার হাত এক হবে সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani), সেখানে কী চলছে সেই খবর বারে বারেই জায়গা করে নিচ্ছে খবরের শিরোনামে।

এর আগে শোনা যাচ্ছিল, ৬ তারিখ, অর্থাৎ আগামীকাল সাত পাকে বাঁধা পড়বেন 'শেরশাহ' (Sher Shaa) জুটি। কিন্তু সূত্রের খবর, আগামীকাল নয়, একদিন পিছিয়ে বিয়ের দিন ঠিক হয়েছে ৭ তারিখ। অর্থাৎ, প্রতীক্ষার আরও একদিন বাড়ল। কিয়ারাকে বধূবেশে দেখার জন্য সিদ্ধার্থকে অপেক্ষা করতে হবে আরও ২ রাত। 

জানা যাচ্ছে, এখনও রাজস্থানের সূর্যগড় ফোর্টে আসছেন অতিথি অভ্যাগতরা। সবাই এখনও পৌঁছতে পারেননি। আর সেই সমস্ত পরিস্থিতি মাথায় রেখেই একদিন পিছিয়ে দেওয়া হয়েছে বিয়ের দিন। তবে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। রাজস্থানে পৌঁছে গিয়েছেন হবু বর-কনে আর আত্মীয়, পরিবার, পরিজনেরাও।                                                                                       

সূত্রের খবর, আজই মেহেন্দির রঙে রাঙা হয়ে ওঠার রাত কিয়ারার। সূর্যগড় ফোর্টে আজই আয়োজন করা হয়েছিল মেহেন্দির অনুষ্ঠানের। সেখানেই মেহেন্দি হওয়ার কথা কিয়ারার। আগামীকালই ফোর্টে পৌঁছে যাবেন অধিকাংশ অতিথিরা। তাঁদের স্বাগত জানাতে আয়োজন থাকবে ঢালাও খাওয়া দাওয়ার। সন্ধের জন্যও করা হবে বিশেষ আয়োজন। 

আরও পড়ুন: Aindrila Sharma: বাড়ি থেকে শ্যুটিং সেট, কেমন করে জন্মদিনটা কাটাতেন ঐন্দ্রিলা? জানালেন তাঁর দিদি

এরপর, বিয়ের দিন। ৭ ফেব্রুয়ারি, অর্থাৎ ভ্যালেন্টাইনস সপ্তাহ শুরুর দিন। ক্যালেন্ডার বলছে সেদিন গোলাপ দিবস (Rose Day)। আর সেইদিনই সাত পাকে বাঁধা পড়ার কথা সিদ্ধার্থ-কিয়ারার। ৭ তারিখ সকালে অনুষ্ঠিত হবে হলদি অনুষ্ঠান। প্রাসাদের হাভেলিতে আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানের।                                                                                                                                       

৭ তারিখ সন্ধেয় বিবাহবেশে সেজে উঠবেন সিদ্ধার্থ-কিয়ারা। রাজস্থানের সূর্যগড় প্যালেসের বিখ্যাত স্টেপওয়েলে বিশেষভাবে বানানো হয়েছে সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ের মণ্ডপ। সেখানেই সম্পন্ন হবে বিয়ের অনুষ্ঠান। সেইদিনই আয়োজন করা হয়েছে রিসেপশনের। অতিথিদের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা।                                                                                                                                       

৮ তারিখ সূর্যগড় প্যালেস ছেড়ে সংসার করতে পাড়ি দেবেন সিদ্ধার্থ-কিয়ারা। কর্মসূত্রে দুজনেরই ঠিকানা এখন মায়ানগরী। আন্দাজ করা যায়, আরব সাগরের পাড়েই ঘর বাঁধবেন তাঁরা। কিয়ারা-সিদ্ধার্থের বিয়ের ছবির অপেক্ষায় গোটা দেশ। প্রহর গুনছেন অনুরাগীরা। নতুন জীবন শুরু করার প্রহর গুনছেন কিয়ারা-সিদ্ধার্থও। আরও একটা দিন লম্বা হল সেই অপেক্ষা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget